এক্সপ্লোর

ছাপোষা স্কুলশিক্ষক হয়ে উঠছে রক্তচোষা! পুজোয় ভয় ধরাবে মিমি-অনির্বাণের 'ড্রাকুলা স্য়ার' 

'যে পাল্টে গেল সে কে? অমল না রক্তিম?' প্রশ্নের ওপর প্রশ্ন, অন্ধকার, আন্দোলন আর রক্ত। স্কুলের বোর্ডের লেখা ডাস্টার দিয়ে মুছে দিচ্ছেন এক শিক্ষক। তার মধ্যেও পড়ে নেওয়া গেল শব্দ দুটো - 'ড্রাকুলা স্য়ার'। অনির্বাণ ভট্টাচার্য, মিমি চক্রবর্তীর নতুন ছবির সদ্য মুক্তি পাওয়া ট্রেলার জুড়ে শুধুই রহস্য আর ভয়।

  কলকাতা: 'যে পাল্টে গেল সে কে? অমল না রক্তিম?' প্রশ্নের ওপর প্রশ্ন, অন্ধকার, আন্দোলন আর রক্ত। স্কুলের বোর্ডের লেখা ডাস্টার দিয়ে মুছে দিচ্ছেন এক শিক্ষক। তার মধ্যেও পড়ে নেওয়া গেল শব্দ দুটো - 'ড্রাকুলা স্য়ার'। অনির্বাণ ভট্টাচার্য, মিমি চক্রবর্তীর নতুন ছবির সদ্য মুক্তি পাওয়া ট্রেলার জুড়ে শুধুই রহস্য আর ভয়।
দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় প্রথমবার রুপোলি পর্দায় একই ফ্রেমে আসতে চলেছেন অনির্বাণ-মিমি। হলিউড, বলিউডের পর এবার টলিউডেও কি ড্রাকুলার হানা? ট্রেলার আভাস দিচ্ছে তারই। ১মিনিট ৫৮ সেকেন্ডের ট্রেলারে মিলেমিশে আছে ১৯৭১ থেকে ২০২০ সাল। অনির্বাণ-মিমির পাশাপাশি ছবিতে দেখা যাবে রুদ্রনীল, বিদীপ্তা চক্রবর্তীর মতো অভিনেতাদের। কেন্দ্রের নির্দেশিকার পর প্রথম ছবি মুক্তির কথা ঘোষণা করেছিল টিম 'ড্রাকুলা স্যার'। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল মার্চ মাস নাগাদ। কিন্তু করোনা আবহে তা আটকে যায়। এই ছবিটি ওটিটিতে মুক্তির কথা কখনওই ভাবেননি পরিচালক থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীরা। তাই অপেক্ষা ছিল সিনেমাহল খোলার। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি মাসের ৫ তারিখ থেকেই খুলে যাচ্ছে রাজ্যের সমস্ত সিনেমাহল। ট্রেলারে অনির্বাণের অগোছালো স্কুলশিক্ষকের রূপ প্রথম দর্শনে ছাপোষা বলেই মনে হয়। কিন্তু পরের মুহূর্তেই কাঁপুনি ধরায় তাঁর বাইরের দিকে ঠেলে বেরিয়ে আসা দুটো ক্যানাইন। অন্যদিকে চওড়া পাড়ের শাড়ি, পিঠ ছাপানো চুল, কপালের টিপে মিমির পুরাতনী লুক মনে করিয়ে দেয় 'গানের ওপারে'-র কথা। পোশাক থেকে পরিবেশ, বারবার ছবিতে একটি বিশেষ পিরিয়ডকে তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক। এসেছে নকশাল আন্দোলনের প্রসঙ্গও। ছবিটির প্রযোজনায় শ্রীভেঙ্কটেশ ফিল্মস। আসছে পুজো। সিনেমাহলেও আসছে 'ড্রাকুলা স্যার'। ইতিমধ্যেই প্রায় ৮৫ হাজার মানুষ ইউটিউবে দেখে ফেলেছেন ট্রেলারটি। শুধুই কি এক ভ্যাম্পায়ারের গল্প বলবে মিমি-অনির্বাণ? নাকি অন্য কোনও ইতিহাস লুকিয়ে রয়েছে অমল সোম-এর কবরের আড়ালে? উত্তর লুকিয়ে রুপোলি পর্দায়।

সেরা শিরোনাম

Kaushik Ganguly: কৌশিকের নতুন ছবিতে চূর্ণী, অনির্বাণ, রুদ্রনীল, পুজোর পরেই শ্যুটিং শুরু
কৌশিকের নতুন ছবিতে চূর্ণী, অনির্বাণ, রুদ্রনীল, পুজোর পরেই শ্যুটিং শুরু
Indraadip Dasgupta: মাতৃহারা টলি পরিচালক-সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত, দুর্গাপুজোর আগেই দুঃসংবাদ
মাতৃহারা টলি পরিচালক-সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত, দুর্গাপুজোর আগেই দুঃসংবাদ
Mohana Maiti: ধারাবাহিকের গল্পের শুরুতেই বিয়ের পিঁড়িতে, নিজের সাত পাক নিয়ে কী পরিকল্পনা মোহনার?
ধারাবাহিকের গল্পের শুরুতেই বিয়ের পিঁড়িতে, নিজের সাত পাক নিয়ে কী পরিকল্পনা মোহনার?
Big Boss Bangla: টাস্ক চলাকালীন কেউ ঘুমাচ্ছেন, চলছে গল্পগুজব! প্রতিযোগীদের ব্যবহারে ক্ষুদ্ধ বিগ বস! দেওয়া হল শাস্তি
টাস্ক চলাকালীন কেউ ঘুমাচ্ছেন, চলছে গল্পগুজব! প্রতিযোগীদের ব্যবহারে ক্ষুদ্ধ বিগ বস! দেওয়া হল শাস্তি

ভিডিও

Kunal Ghosh : 'দিল্লিতেও যারা আছে, তাদের বিরুদ্ধে গাদা গাদা অভিযোগ', বললেন কুণাল ঘোষ |
Sayan Banerjee News : আইনজীবী নেতা সায়নের বিরুদ্ধে ডিমকাণ্ডে মামলা গ্রহণ হাইকোর্টের |
Chokh Bhanga 6ta: লোকভবনে ফেরত গুণ্ডাদমন বিল | তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন TMC বিধায়ক
Suvendu Adhikari:
Samik Bhattacharya:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Super El Nino : ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
Rahul Gandhi: 'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
ভয়ঙ্কর ঘটনা ! চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে এলোপাথাড়ি মার কুস্তিগীরকে, রাস্তাতেই মৃত্যু
ভয়ঙ্কর ঘটনা ! চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে এলোপাথাড়ি মার কুস্তিগীরকে, রাস্তাতেই মৃত্যু
Atal Pension Yojana: মাসে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশনের গ্যারান্টি, কারা পাবেন? কী করলে তবে পাবেন?
মাসে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশনের গ্যারান্টি, কারা পাবেন? কী করলে তবে পাবেন?
India vs Japan: 'ভিন্ন জার্সি, একই শিকড়', ঈশান-বৈভবের সঙ্গে ছবি পোস্ট করে কেন এমনটা লিখলেন জাপানের ক্রিকেটার
'ভিন্ন জার্সি, একই শিকড়', ঈশান-বৈভবের সঙ্গে ছবি পোস্ট করে কেন এমনটা লিখলেন জাপানের ক্রিকেটার
AI Risks: এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
Bank Holidays October : SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
Embed widget