এক্সপ্লোর

মাদক মামলা: এনসিবি-র স্ক্যানারে বলিউডের চার তারকা?

যদিও দৈনিক ভাস্করের এই খবরের কোনও ভিত্তি নেই বলে এনসিবি সূত্রে দাবি করা হয়েছে।

মুম্বই: দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কপূর, সারা আলি খান। বলিউডের ড্রাগ তদন্তে তিন জনপ্রিয় অভিনেত্রীকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এবার কি সামনে আসতে চলেছে আরও বড় সুপারস্টারের নাম? এনসিবি সূত্রে তেমনই ইঙ্গিত মিলেছে। সূত্রের খবর, তাঁদের মধ্যে একজনের নাম শুরু ইংরেজি অক্ষর ‘এস’ দিয়ে।বয়স ৫৪ বছর। ৯০টির বেশি ছবিতে অভিনয় করেছেন। একজনের নাম শুরু ‘আর’ দিয়ে। তাঁর বয়স ৩৮ বছর।ঝুলিতে বেশ কয়েকটি হিট ছবি রয়েছে। তৃতীয় জনের নাম ‘এ’ দিয়ে শুরু। যিনি বলিউডের সুপুরুষ নায়কদের একজন। সূত্রের খবর, তিনি নিজে ড্রাগ নিতেন না। তবে ড্রাগ কারবারিদের দিয়ে এস এবং আর-এর কাছে ড্রাগ পাঠাতেন। কিন্তু কে এই ‘এস’, ‘আর’ এবং ‘এ’? এ নিয়ে যখন তুঙ্গে জল্পনা, ঠিক তখনই দৈনিক ভাস্কর নামে একটি হিন্দি দৈনিকের দাবি, তাঁরা হলেন বলিউডের চার তারকা। শুধু তাই নয়, দৈনিক ভাস্করের দাবি, নামের আদ্যাক্ষর ‘ডি’, বলিউডের এমন আরও এক স্টারও গোয়েন্দাদের স্ক্যানারে রয়েছেন। যদিও দৈনিক ভাস্করের এই খবরের কোনও ভিত্তি নেই বলে এনসিবি সূত্রে দাবি করা হয়েছে। এর আগে রিয়া চক্রবর্তীর ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহার মোবাইল ফোন পরীক্ষা করতে গিয়ে, ‘ডি’ এবং ‘কে’ নামে দু’জনের একটি হোয়াটসঅ্যাপ চ্যাট মেলে। তার তদন্ত করতে গিয়েই উঠে আসে দীপিকা পাড়ুকোন এবং তাঁর প্রাক্তন ম্যানেজার করিশ্মা প্রকাশের নাম। তাঁদের দু’জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেছে এনসিবি। এবার ‘এস’, ‘আর’ এবং ‘এ’-র সূত্র ধরে তদন্ত চালিয়ে কাদের নাম উঠে আসবে? তাঁদেরও কি সমন পাঠাবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো? সেটাই দেখার। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু সংক্রান্ত মূল মামলার তদন্ত করছে সিবিআই। তারা তদন্তভার নেওয়ার পর প্রায় দু’মাস পার হতে চললেও, তদন্তে কী অগ্রগতি হয়েছে, সেবিষয়ে এখনও পর্যন্ত কিছু জানায়নি সিবিআই। এর মধ্যে বুধবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে দেখা করে, সিবিআই তদন্তের সুপারিশ করার জন্য ধন্যবাদ জানান সুশান্তের বাবা কে কে সিংহ। সূত্রের খবর, তিনি মুখ্যমন্ত্রীকে বলেন, শেষবার বিহারে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন সুশান্ত। কিন্তু, তা হয়ে ওঠেনি। সুশান্তের সঙ্গে দেখা না হওয়ার জন্য আক্ষেপ প্রকাশ করে তাঁকে তরুণ প্রজন্মের আইকন বলেন নীতীশ কুমারও। বিরোধীরা অবশ্য কটাক্ষের সুরে বলছে, এসব স্রেফ সুশান্তের জন্য সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে বিহার ভোটের বৈতরণী পেরনোর চেষ্টা। শেষমেশ কি সুশান্ত-মৃত্যুর তদন্ত পরিণতি পাবে? নাকি রাজনীতির ঘূর্ণিতেই তা পথ হারাবে? সেই উত্তর দেবে সময়।

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget