এক্সপ্লোর

'Dunki' Box Office Collection Day 1: প্রথম দিনে বক্স অফিসে 'পাঠান'-'জওয়ান'কে টেক্কা দিতে পারল না শাহরুখ-রাজুর 'ডাঙ্কি', কত আয়?

'Dunki': শাহরুখ খানের 'ডাঙ্কি' মুক্তি পেয়েছে একটি কর্মদিবসে। ছুটি শুরু হতে এখনও দিন তিন বাকি। সেই অনুযায়ী, এমনিতে প্রথম দিনের আয় খুব খারাপ নয় 'ডাঙ্কি'র। তবুও হল না রেকর্ড।

নয়াদিল্লি: অবশেষে রুপোলি পর্দায় (Sliver Screen) হাজির হয়েছে শাহরুখ খান (Shah Rukh Khan) ও রাজকুমার হিরানি (Rajkumar Hirani) 'কম্বো'। ২০২৩ সালে কিং খানের তৃতীয় ছবি 'ডাঙ্কি' ('Dunki' Box Office Collection Day 1) মুক্তি পেয়েছে ২১ ডিসেম্বর। কিন্তু আগের দুই ছবির মতো প্রথম দিনে ব্যবসা করতে পারল না রাজু-কিং খান জুটির প্রথম ছবি। বৃহস্পতিবার এই ছবি বক্স অফিসে আয় করল ৩০ কোটি টাকা। 

'ডাঙ্কি' ছবির প্রথম দিনের আয় কত?

শাহরুখ খানের 'ডাঙ্কি' মুক্তি পেয়েছে একটি কর্মদিবসে। ছুটি শুরু হতে এখনও দিন তিন বাকি। সেই অনুযায়ী, এমনিতে প্রথম দিনের আয় খুব খারাপ নয় 'ডাঙ্কি'র। কিন্তু 'পাঠান' ও 'জওয়ান' যে মাপকাঠি স্থির করে দিয়েছে তার কাছে খানিক ফিকে 'ডাঙ্কি'র প্রথম দিনের আয়। টিকিটের অগ্রিম বুকিংয়ের সময় 'ডাঙ্কি' ১৫.৪১ কোটি টাকা আয় করে ফেলেছিল। আজ, ২২ ডিসেম্বর, মুক্তি পাচ্ছে প্রভাস অভিনীত 'সালার', যার অগ্রিম টিকিট বুকিংয়ের পরিমাণও বেশ ভালই। ফলে বক্স অফিসে টক্কর হবে জোরদার। সকলেই দেখার অপেক্ষায় বলিউড বাদশাহ্ কেমন টক্কর দিতে পারেন এই তেলুগু ছবিকে। 

Sacnilk.com-এর তথ্য অনুযায়ী, 'ডাঙ্কি'র প্রথম দিনের সর্বোচ্চ পরিমাণ টিকিট বিক্রি হয়েছে কলকাতায়। এই শহরে ছবির সিট দখলের পরিমাণ ছিল ৫৫.২৫ শতাংশ। এরপর দ্বিতীয় স্থানে হায়দরাবাদ, দখলের পরিমাণ ৩৭.৭৫ শতাংশ, চেন্নাইয়ে ৩৮ শতাংশ, চণ্ডীগড়ে ৩৪ শতাংশ, এনসিআরে ৩১ শতাংশ, জয়পুরে ৩০ শতাংশ, মুম্বইয়ে ২৯.৭৫ শতাংশ ও বেঙ্গালুরুতে ২৮ শতাংশ। রাতের শোয়ে সবচেয়ে বেশি পরিমাণ টিকিট বিক্রি হয়েছে। এছাড়াও বক্স অফিস রিপোর্ট বলছে দ্বিতীয় দিনের অগ্রিম টিকিটের বুকিং তথ্যও এসে গেছে যাতে দেখা যাচ্ছে ৯.০৫ কোটির কাছাকাছি আয়ের পরিমাণ।

প্রথম দিনে ভাল আয় হলেও 'ডাঙ্কি' পিছনে ফেলতে পারল না 'পাঠান' বা 'জওয়ান'কে। ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পায় 'পাঠান', প্রথম দিনে আয়ের পরিমাণ ছিল ৫৭ কোটি টাকা। ৭ সেপ্টেম্বর ২০২৩, মুক্তি পায় 'জওয়ান', প্রথম দিনে আয় করেছিল ৭৫ কোটি টাকা। এই আয়ের মাত্রা কেবল দেশেই ছিল। 

আরও পড়ুন: Top Social Post: দেব-মিঠুনের ছবির পাশে অঙ্কুশ, ফের ছোটপর্দায় প্রমিতা-রুদ্রজিৎ? আজকের সোশ্যালের সেরা

ছবির গল্প এক ঝলকে

পাঞ্জাবের এক গ্রামের কয়েকজন বন্ধু লন্ডন যেতে চায়, আরও একটু ভাল জীবনযাপনের আশায়। কারও মা সেলাই করে সংসার টানেন, কারও মা সিকিউরিটি গার্ডের চাকরি করেন, কেউ আবার নিজে ধাবায় কাজ করে রাতদিন মালিকের কুকথা শোনে। আর এদের মাঝে হঠাৎই এসে উপস্থিত হন 'হার্ডি' শাহরুখ খান। ফৌজি হার্ডির প্রাণ বাঁচিয়েছিল এক পাঞ্জাবী ছেলে। সেরে উঠে তাকে খুঁজতে গিয়েই এই বন্ধুদের দলের সঙ্গে আলাপ হার্ডির। তাদের সকলের লন্ডন যাওয়ার স্বপ্ন সত্যি করতে সাহায্যের হাত বাড়ায় ফৌজি। কিন্তু এই 'উল্লু দে পটঠো'র না আছে আর্থিক প্রাচুর্য না আছে ইংরেজি শিক্ষা। ফলে লন্ডনের ভিসা পাওয়া অসম্ভব। তখনই বিকল্প পথের ভাবনা। সিদ্ধান্ত নেওয়া হল তারা বেছে নেবে 'ডাঙ্কি রুট' অর্থাৎ বেআইনি পথে একাধিক দেশের কাঁটাতার পেরিয়ে লন্ডনে পৌঁছনো। তারপর? আদৌ কি তারা পৌঁছতে পারবে ইংল্যান্ড? উত্তর পেতে অবশ্যই দেখতে হবে 'ডাঙ্কি'। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget