এক্সপ্লোর

Dunki: 'লুট পুট গ্যয়া...', শাহরুখ বললেন, বিশ্বের বস! হঠাৎ কী হল ক্রিস গেইলের ?

Lutt Putt Gaya: 'ডাঙ্কি' ছবির গান 'লুট পুট গ্যয়া'য় নেচে অনুরাগীদের মাতিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত ক্রিকেটার ক্রিস গেইল (Chris Gayle)। ব্যাট হাতে নয়, এবার নাচের তালে নেটপাড়ায় ছক্কা হাঁকালেন তিনি।

কলকাতা : সপ্তাহখানেক। তার পরেই মুক্তি পেতে চলেছে শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত রাজকুমার হিরানির ছবি 'ডাঙ্কি' (Dunki)। তার আগে ছবির প্রচারের প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যেই সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে এই ছবির বেশ কিছু গান। আর সেইসব গানের সুরে মজেছে গোটা দেশবাসী। সমাজমাধ্যম জুড়ে সকলেই ডাঙ্কির মুক্তির অপেক্ষায়, গান-ছবির ট্রেলারের মুহূর্মুহূ প্রশংসায় ভরে যাচ্ছে নেট দুনিয়া। এরই মধ্যে ছবির গান 'লুট পুট গ্যয়া'য় (Lutt Putt Gaya) নেচে অনুরাগীদের মাতিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত ক্রিকেটার ক্রিস গেইল (Chris Gayle)। ব্যাট হাতে ছক্কা নয়, এবার নাচের তালে নেটপাড়ায় ছক্কা হাঁকালেন তিনি। শাহরুখ বললেন, গেইল বিশ্বের রাজা।

'ডাঙ্কি' ছবির ড্রপ ২-এ ছিল এই বিখ্যাত গানটি 'ম্যায় তো লুট পুট গ্যয়া'। আর গানটি মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে এই গানের সঙ্গে নাচতে দেখা গেল ক্রিকেটার ক্রিস গেইলকে (Chris Gayle)। কিছুদিন আগেই এমনই একটি ভিডিও শেয়ার করেছে শাহরুখের ফ্যান ক্লাব। আর সেই ভিডিওটিকেই রি-ট্যুইট করে শাহরুখ লিখেছেন, 'এই তো বিশ্বের রাজা এবার ছক্কা মেরে বল একেবারে পার্কের বাইরে পাঠিয়েছেন। এমনই তার ক্ষমতা। এটাই তিনি পারেন! ধন্যবাদ ক্রিস গেইল। আমরা খুব শীঘ্রই দেখা করব এবং দুজনে মিলে একসঙ্গে লুট পুট গ্যয়ার তালে পা মেলাব।'

গানটি গেয়েছেন অরিজিৎ সিং (Arijit Singh) এবং গানের সুরকার প্রীতম। গানের দৃশ্যায়নে দেখা যায় শাহরুখ ছবিতে তাপসী পান্নুর প্রেমে পড়েছেন। এই অবসরে এক্স হ্যান্ডলে শাহরুখকে তার এক অনুরাগী প্রশ্ন করেন যে এই গানের শ্যুটিংয়ের সময় কীভাবে তিনি এতটা শিশুসুলভ এনার্জি ধরে রাখতে পেরেছিলেন? শাহরুখ খুব সরল একটি উত্তর দিয়েছিলেন এই প্রশ্নের। তিনি জবাবে লেখেন, 'আমার বাড়িতে একটি ছোট শিশু রয়েছে, আর তাই তার নিষ্পাপ সরল প্রাণোচ্ছ্বল শক্তি আমি আমার গানের মধ্যেও ধরে রাখতে পারি।' বলাই বাহুল্য শিশু বলতে এখানে শাহরুখ তার পুত্র অ্যাব্রামসকেই বুঝিয়েছেন।  

এর আগে এক্স হ্যান্ডলে শাহরুখ খান (Shah Rukh Khan) ফ্যান ক্লাবের তরফে একটি বিশাল বড় শহরের তালিকা প্রকাশ করা হয়েছে যেখানে ফ্যান ক্লাবের সদস্যরা শাহরুখ অভিনীত ছবি 'ডাঙ্কি'র শো দেখাতে চাইছেন। ২৪০টিরও বেশি শহরে এই শো আয়োজন করতে চলেছে শাহরুখ ফ্যান ক্লাব। এটা বলা চলে 'ফ্যান-ড্রিভেন শো'। এমনকি বিদেশের মাটিতে ৫০টিরও বেশি জায়গায় সপ্তাহান্তে ৭৫০টি শো আয়োজন করতে চলেছে এই ফ্যান ক্লাব।

আরও পড়ুন: ২৪০টি শহরে 'ডাঙ্কি' দেখাবে শাহরুখ-ভক্তরা, 'ডাঙ্কি' জ্বর বিদেশের মাটিতেও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Antara Banerjee: স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
Papiya Adhikari: 'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী
'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget