এক্সপ্লোর

Debkumar Basu: প্রয়াত প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক দেবকুমার বসু, বয়স হয়েছিল ৯১ বছর

Debkumar Basu Demise: আজ মুদিয়ালির বাসভবনে তাঁর মরদেহ নিয়ে আসা হবে শ্রদ্ধা জানানোর জন্য। বিখ্যাত ধারাবাহিক 'বিবাহ অভিযান' তাঁরই পরিচালনায় তৈরি

কলকাতা: প্রয়াত প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক দেবকুমার বসু (Devkumar Basu)। বয়স হয়েছিল ৯১ বছর। আজ শহরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেবকুমার বসু ভারতীয় চলচ্চিত্রের পথপ্রদর্শক দেবকী কুমার বসুর পুত্র। বাংলা ছাড়া অসমিয়া, মণিপুরী, ওড়িয়া ভাষাতেও তিনি ছবি তৈরি করেন। মাতামগি মণিপুর ছবির জন্য তিনি পেয়েছিলেন জাতীয় পুরস্কার। জনপ্রিয় বাংলা ধারাবাহিক বিবাহ অভিযানের তিনি ছিলেন পরিচালক। তাঁর পরিচালিত জনপ্রিয় ছবিগুলি হল 'শেষ বিচার', 'সংগ্রাম', 'অপূর্ণ', 'অনুভব' প্রভৃতি। প্রবীণ পরিচালকের মৃত্যুতে শোকপ্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আজ মুদিয়ালির বাসভবনে তাঁর মরদেহ নিয়ে আসা হবে শ্রদ্ধা জানানোর জন্য। বিখ্যাত ধারাবাহিক 'বিবাহ অভিযান' তাঁরই পরিচালনায় তৈরি। সেই ধারাবাহিকই চিনিয়েছিল শঙ্কর চক্রবর্তী, শুভাশিস মুখোপাধ্যায়, জয় বদলানি ও অন্যান্য়রা। এই ধারাবাহিকেরই এক অভিনেতা দেবরাজ রায় প্রয়াত হয়েছেন । আর আজ প্রয়াত হলেন সেই ধারাবাহিকেরই পরিচালক। বাংলার থেকে বেশি উত্তর পূর্ব ভারতে বেশি কাজ করেছেন পরিচালক। শোনা যায়, দেবকীকুমার বসুর সঙ্গে যাতে তাঁর কাজের কোনও সংঘাত না হয়, সেই কারণে মণিপুরী ছবির দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন দেবকুমার বসু। 

আজ সোশ্যাল মিডিয়ায় এই পরিচালকের প্রয়াণের খবরে শোকপ্রকাশ করে লিখেছেন, 'দেবকুমার বসুর হঠাৎ প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। উনি একজন সমাজকর্মী ছিলেন, ছিলেন শিবমন্দির দুর্গাপুজোর সর্বেসর্বা। দেবকী কুমার বসুর পুত্র দেবকুমার নিজেও ছিলেন একজন উল্লেখযোগ্য পরিচালক। উনি ছিলেন একজন গভীরভাবে সংস্কৃতি মনস্ক মানুষ, সমাজে সংস্কৃতি নিয়ে অনেক কাজ করেছেন উনি। আমায় ভীষণ ভালবাসতেন উনি। ভীষণ মনে পড়বে ওঁর কথা। ওর পরিবার ও সহকর্মীদের প্রতি শুভেচ্ছা।' 

 

 

আরও পড়ুন: Debraj Roy Demise: থামল রুপোলি পর্দার পথ চলা, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা দেবরাজ রায়

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget