এক্সপ্লোর

Top Social Post: মঞ্চে আছড়ে গিটার ভাঙলেন গায়ক, 'আজও সিঙ্গেল' কেন মিমি? আজকের সোশ্যালে সেরা

Social Post Today: দিনের শেষে, খুঁজে নেওয়ার চেষ্টা করা যাক সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। টলিউড থেকে বলিউড আমরা দিন শেষে খুঁজে নেওয়ার চেষ্টা করব সোশ্যালের সেরাদের।

কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।

পারফর্ম্যান্সের পর মঞ্চে ভাঙলেন গিটার!

বিতর্কে জড়ালেন পাঞ্জাবী গায়ক (Punjabi Singer) এ পি ঢিলোঁ (AP Dhillon)। 'কোচেলা ২০২৪'-এ (Coachella 2024) দুর্দান্ত পারফর্ম্যান্স পরিবেশন করেন তিনি। এবং সবকিছুই যখন খুব ঠিকঠাক স্বাভাবিক চলছিল, মঞ্চে দাঁড়িয়ে ঢিলোঁ এমন এক কাণ্ড ঘটালেন যা দেখে অত্যন্ত অখুশি নেট দুনিয়া। পারফর্ম্যান্স চলাকালীন হঠাৎই নিজের গিটার ভেঙে ফেলেন শিল্পী, এবং সেই ছবি ভিডিও ভাইরাল হয়েছে যা খুব ভালভাবে গ্রহণ করেনি নেটিজেনরা। এই পোস্টগুলি কমেন্ট বক্স ভরেছে সমালোচনায়। যে জিনিস তাঁকে মঞ্চ পর্যন্ত পৌঁছে দিয়েছে, তাকে সম্মান জানানো উচিত, দাবি নেটিজেনদের। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন গায়ক। সেখানে দেখা যাচ্ছে, একটি গানের শেষের অংশে গিটার বাজিয়ে তা হঠাৎই মঞ্চে ঠুকে ভেঙে মঞ্চ থেকে চলে গেলেন তিনি। ক্যাপশনে লেখেন, 'ব্রাউন মুন্ডে হ্যাভ লেফ্ট দ্য ডেজার্ট'। প্রসঙ্গত, 'ব্রাউন মুন্ডে' তাঁরই একটি গানের নাম। এমনকী কোচেলার অফিসিয়াল হ্যান্ডল থেকেও ঢিলোঁর গিটার ভাঙার ছবি শেয়ার করা হয়েছে। স্বাভাবিকভাবেই যা থেকে সমালোচনার সূত্রপাত হয়েছে ব্যাপক।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by AP DHILLON (@ap.dhillxn)

'আমি আজও সিঙ্গেল রয়ে গেছি', কেন বললেন মিমি?

সম্প্রতি 'আলাপ' ছবির একটি ইভেন্টে মিডিয়ার মুখোমুখি হয়ে নিজের চরিত্র নিয়ে কথা বলতে শোনা যায় মিমিকে। সেই উত্তরেরই একটি অংশ হয়েছে ভাইরাল। শোনা যায় মিমি বলছেন, 'লোককে মারছি, আমার শেষ ছবি থেকে শুরুর দিকে আমার দ্বিতীয় ছবি, সেখানে প্রেম নিবেদনও করছি 'মারব' বলে!' অভিনেত্রীর দাবি তাঁর এমন একের পর এক 'মারকুটে' চরিত্রের জন্য লোকজন মনে করেন যে তিনি ব্যক্তিগত জীবনেও তেমনই। তবে তাদের শুধরে দিয়ে অভিনেত্রী বলতে চান যে ব্যক্তিগত জীবনে তিনি 'একটু হয়তো ওরকম। কিন্তু আমিও রোম্যান্টিক মানুষ।' এরপরই হাসতে হাসতে অভিনেত্রী বলে বসেন, 'আর এই জন্য, এই তোমাদের জন্য... এইসব বলে বলে আমি আজও সিঙ্গেল রয়ে গিয়েছি...'। মিমির কথা শুনে মজা করতে ছাড়লেন না সহ-অভিনেতা আবির চট্টোপাধ্যায়ও। মুচকি হেসে সকলকে বললেন, 'কী ইন্টারেস্টিং একটা বাইট পেলে। লাস্ট লাইনেই হেডলাইন হয়ে গিয়েছে।' সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় আসছে এক নতুন ধরনের প্রেমের গল্প 'আলাপ'। পরিচালনায় প্রেমেন্দু বিকাশ চাকি।

আরও পড়ুন: Top Entertainment News Today: সলমনের বাড়ির সামনে গুলিচালনায় গ্রেফতার ২, রবি কিষাণের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, বিনোদনের সারাদিন

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget