এক্সপ্লোর

Entertainment News: 'বাঘা যতীন' শ্যুটিং শেষে আবেগঘন দেব, প্রকাশ্যে 'OMG 2' টিজার, আজকের 'সোশ্যালে সেরা'

Entertainment News Update: দিনের শেষে, আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। টলিউড থেকে বলিউড আমরা দিন শেষে খুঁজে নেওয়ার চেষ্টা করব সোশ্যালের সেরাদের।

কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে। 

'বাঘাযতীনকে ফুটিয়ে তুলতে পেরে আমি ধন্য'

সম্প্রতি শেষ হয়েছে দেবের (Dev) 'বাঘাযতীন' (Bagha Jatin) ছবির শ্যুটিং। তিনি ইতিমধ্যেই মন দিয়েছেন নতুন কাজে। সেই আবহে সোশ্যাল মিডিয়ায় তারকা পোস্ট করলেন বাঙালি সাজে একটি ছবি। পরনে সাবেক ধুতি পাঞ্জাবি, পিছনে টাঙানো বিপ্লবী বাঘাযতীনের ছবি। এদিন ছবি পোস্ট করে খানিক আবেগঘনই শোনালো তাঁকে। তিনি লেখেন, 'এমন একজন দেশপ্রেমিকের ভূমিকায় আমি অভিনয়ের সুযোগ পেয়েছি, যিনি আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। এই চরিত্রটা আমার অভিনয় জীবনে চিরকাল ঝলমলে হয়ে থাকবে। আমি চিরকাল নিজেকে ধন্য মনে করব যে এমন একটি চরিত্র আমি পর্দায় ফুটিয়ে তোলার সুযোগ পেয়েছি।' এই ছবি দেশজুড়ে মুক্তি পাবে ২০ অক্টোবর। বাংলার পাশাপাশি হিন্দিতেও মুক্তি পাবে ছবিটি। সামনেই নতুন ছবি 'প্রধান'-এর শ্যুটিং শুরু করবেন দেব। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

প্রকাশ্যে 'OMG 2' টিজার

সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এল 'ওহ মাই গড ২' ছবির অফিসিয়াল টিজার ('OMG 2' Teaser Out)। ছবির মুখ্য চরিত্রে এবারও অভিনয় করছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে টিজার পোস্ট করে লেখেন, 'রখ বিশ্বাস।' ১১ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। টিজারের গোটাটাই শোনা যাচ্ছে পঙ্কজ ত্রিপাঠীর কণ্ঠে। শুরুতেই তাঁকে বলতে শোনা যায়, 'ঈশ্বর আছেন কি না, এর প্রমাণ মানুষ আস্তিক বা নাস্তিক হয়ে দিতে পারেন। কিন্তু ভগবান নিজের সৃষ্ট মানুষের মধ্যে কখনও ভেদাভেদ করেন না'। প্রসঙ্গত, 'ওহ মাই গড' ছবিতে দেখা মিলেছিল নাস্তিক কাঞ্জিলাল মেহতার। যে চরিত্রে অভিনয় করেছিলেন পরেশ রাওয়াল। সেই সূত্র টেনেই এবারের 'ওহ মাই গড ২' ছবিতে দেখা যাবে আস্তিক কান্তি শরণ মুদগলকে। এই চরিত্রে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে। কান্তি শরণ মুদগল, যিনি মনে প্রাণে শিবের আরাধনা করেন। তাঁকে বিপদের সময়ে উদ্ধারে আসেন স্বয়ং শিব। অমিত রাই পরিচালিত এই ছবিতে অক্ষয় কুমারকে শিবের অবতার হিসেবে দেখা যাবে। অক্ষয়ের ডেডলকসে নতুন লুক ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। ছবিতে দেখা যাবে ইয়ামি গৌতমকেও। তাঁকে আইনজীবীর চরিত্রে দেখা যাবে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Akshay Kumar (@akshaykumar)

আরও পড়ুন: 'Gadar 2': শেরওয়ানি-চুড়িদারে কিলি ও নীমা, 'ম্যায় নিকলা...' গানে ভিডিও ভাইরাল, শেয়ার করলেন সানি দেওল

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget