এক্সপ্লোর

Entertainment News: দেবের 'প্রধান প্রায়োরিটি', মুক্তির আগেই ছক্কা হাঁকাচ্ছে 'জওয়ান', আজকের 'সোশ্যালে সেরা'

Entertainment News Update: দিনের শেষে, আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। টলিউড থেকে বলিউড আমরা দিন শেষে খুঁজে নেওয়ার চেষ্টা করব সোশ্যালের সেরাদের।

কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে। 

দেবের 'প্রধান প্রায়োরিটি'

সম্প্রতি শেষ করেছেন 'বাঘা যতীন' ছবির কাজ। তার আগে শেষ করেছেন 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' ছবির কাজ। এবার তিনি ব্যস্ত 'প্রধান' ছবি নিয়ে। ইতিমধ্যেই সেই কাজ শুরু করে দিয়েছেন। প্রথমেই তার জন্য শারীরিকভাবে ঠিক হতে হবে। সেই কাজই করছেন তিনি। বিভিন্ন ছবির নানা ধরনের চরিত্র। বিভিন্ন চরিত্রের জন্য মানানসই চেহারা, চুল ইত্যাদি বদলে থাকেন তারকারা। এক্ষেত্রেও খানিক তাইই। এদিন একটি ছবি পোস্ট করলেন দেব। একটি বিছানার ওপর উপুড় হয়ে শুয়ে রয়েছে। পিঠের ওপর একগুচ্ছ ঢাকনার মতো বস্তু। ক্যাপশনে কিছু উল্লেখ না করলেও দেখে মনে হবে কাপিং থেরাপি করাচ্ছেন অভিনেতা। যদিও নিজে সে ব্যাপারে কিছু উল্লেখ করেননি। এই থেরাপি সাধারণত শরীরকে রিল্যাক্স করতে, প্রদাহ কমাতে, শরীরের টক্সিন বের করতে, রক্ত সঞ্চালন স্বাভাবিক করতে ব্যবহার করা হয়। আপাতত এই ছবি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের মধ্যে শোরগোল তৈরি করেছে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

মুক্তির আগেই ছক্কা হাঁকাচ্ছে 'জওয়ান'

'পাঠান'-র পর মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের (Shah Rukh Khan) নতুন ছবি 'জওয়ান'। এই ছবি ঘিরে ইতিমধ্য়েই দর্শকের মধ্য়ে তৈরি হয়েছে উন্মাদনা। সোমবার প্রকাশ্য়ে এসেছিল এই ছবির প্রিভিউ, যা মাত্র একদিনের মধ্য়েই পেল ১০০ মিলিয়নেরও বেশি ভিউ। হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে এই ছবি। শাহরুখ (Shah Rukh Khan) ছাড়াও বিজয় সেতুপতি, নয়নতারা, প্রিয়মণি, সানায়া মালহোত্রার ঝলক মিলেছে প্রিভিউতে। চেরি অফ দ্য় কেক হিসেবে দেখা মিলেছে দীপিকা পাড়ুকোনেরও।  ছিল। লাল শাড়িতে একটি অ্যাকশন দৃশ্যে দেখা মিলেছে এই তারকার। জানা যায়, 'জওয়ান'- এর প্রিভিউ সবার প্রথম সলমন খানকে (Salman Khan) দেখিয়েছিলেন কিং খান (Shah Rukh Khan)। সোমবার প্রকাশ্যে এসেছিল 'জওয়ান' প্রিভিউ। আর তার ঠিক একদিন পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সলমন লিখেছিলেন, 'পাঠান জওয়ান বন গয়া, দুর্দান্ত ট্রেলার, প্রচণ্ড পছন্দ হয়েছে। এবার এই ধরনের ছবি একমাত্র প্রেক্ষাগৃহেই দেখা উচিত। আমি তো নিশ্চিতভাবে প্রথম দিনেই দেখতে যাচ্ছি। মজা এসে গেল বাহ্!' এই প্রিভিউ নজর কেড়েছে দর্শকের।

আরও পড়ুন: Tomato Price Hike: টমেটোর আকাশছোঁয়া দাম! নাজেহাল হয়ে কী উপায় বের করলেন সুনীল শেট্টি?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget