এক্সপ্লোর

রাজনীতিতে যোগ দিচ্ছেন প্রাক্তন বিগ বস প্রতিযোগী কামিয়া পঞ্জাবী?

সম্প্রতি একটি সূত্র থেকে জানা গিয়েছে, অভিনেত্রী কামিয়া পঞ্জাবী বরাবরই রাজনীতিতে যোগ দিতে চাইতেন। কাজের ব্যস্ততার কারণে এতদিন তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে আসতে পারেননি।

মুম্বই : টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী এবং প্রাক্তন 'বিগ বস' প্রতিযোগী কামিয়া পঞ্জাবী (Kamya Punjabi) খুব শীঘ্রই যোগ দিতে চলেছেন রাজনীতিতে। সম্প্রতি বেশ কিছু সূত্র থেকে এমনই খবর পাওয়া যাচ্ছে যে, তিনি খুব শীঘ্রই কংগ্রেসে যোগ দিতে চলেছেন। যদিও অভিনেত্রী কামিয়া পঞ্জাবীর পক্ষ থেকে এই খবরে এখনও কোনও শিলমোহর দেওয়া হয়নি।

সম্প্রতি একটি সূত্র থেকে জানা গিয়েছে, অভিনেত্রী কামিয়া পঞ্জাবী বরাবরই রাজনীতিতে যোগ দিতে চাইতেন। কাজের ব্যস্ততার কারণে এতদিন তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে আসতে পারেননি। এখন তাঁর টেলিভিশন শো 'শক্তি - অস্তিস্ব কে অ্যাহেসাস কি' শেষ হয়ে গিয়েছে। তাই এবার রাজনীতির ময়দানে নামতে চলেছেন অভিনেত্রী।

আরও পড়ুন - সোশ্যাল মিডিয়ায় কী ছবি পোস্ট করে তাক লাগিয়ে দিলেন দীপিকা পাড়ুকোন?

কামিয়া পঞ্জাবীর রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জন শোনা যেতেই সামনে এসেছে তাঁর একটি পুরনো সাক্ষাৎকার। যেখানে অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছিল, 'আমি রাজনীতিতে আসতে চাই। কেরিয়ার হিসেবে রাজনীতি খুব একটা মন্দ নয় বলে আমার মনে হয়েছে। আমার মতে, রাজনীতি খুবই চ্যালেঞ্জিং এবং কঠোর পরিশ্রমের একটা জায়গা। যেখানে শুধু কারও শক্তিতে নয়, ব্যক্তির ব্যক্তিত্বতেও প্রভাব পড়ে।'

আরও পড়ুন - 67 National Awards: দাদাসাহেব ফালকে পুরস্কার কাকে উৎসর্গ করলেন সুপারস্টার রজনীকান্ত?

তিনি আরও বলেছিলেন, 'মহিলাদের উপর হেনস্থা হওয়ার মতো ঘৃণ্য ঘটনাকে শেষ করতে চাই আমি। বাকিদের মতো একটা সুন্দর জীবন কাটানোর জন্য মহিলারা পৃথিবীতে আসেন। সেখানে সমাজের কোনও মহিলাকে এবং তাঁদের পরিবারকে যেন কখনও হেনস্থার মতো পরিস্থিতির সম্মুখীন হতে না হয়, আমি সেটাই দেখতে চাই। ভয়মুক্ত একটা জীবন যেন মহিলারা কাটাতে পারেন।'

প্রায় দু'দশক ধরে টেলিভিশন জগতের সঙ্গে জড়িয়ে রয়েছেন অভিনেত্রী কামিয়া পঞ্জাবী। 'বানু ম্যায় তেরি দুলহন', 'বেইনতেহা'-র মতো জনপ্রিয় ধারাবাহিকের পাশাপাশি আমরা তাঁকে জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস সিজন ৭'-এ প্রতিযোগী হিসেবে দেখেছি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rituparna Sengupta: ঋতুপর্ণার বিপরীতে অমর্ত্য! চমকপ্রদ এই জুটির কথা ভাবলেন কোন পরিচালক?
ঋতুপর্ণার বিপরীতে অমর্ত্য! চমকপ্রদ এই জুটির কথা ভাবলেন কোন পরিচালক?
Aparajita Ghosh: 'চিরসখা' বন্ধ হওয়ার পরেই নতুন ভূমিকায় অপরাজিতা! অভিনয় নয়, এবার ছোটপর্দায় কোন চমক আনছেন?
'চিরসখা' বন্ধ হওয়ার পরেই নতুন ভূমিকায় অপরাজিতা! অভিনয় নয়, এবার ছোটপর্দায় কোন চমক আনছেন?
New Bengali Film: একাধিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসিত, এবার দর্শকদের জন্য মুক্তি পাচ্ছে মল্লিকা-শতাক্ষীর 'পিঞ্জর'
একাধিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসিত, এবার দর্শকদের জন্য মুক্তি পাচ্ছে মল্লিকা-শতাক্ষীর 'পিঞ্জর'
Shiboprosad Mukherjee: নতুন করে নারীকেন্দ্রিক ছবি বানাতে ভয় পাচ্ছে বলিউড, সেখানে উল্টো পথে হাঁটছে বাংলা সিনেমা
নতুন করে নারীকেন্দ্রিক ছবি বানাতে ভয় পাচ্ছে বলিউড, সেখানে উল্টো পথে হাঁটছে বাংলা সিনেমা: শিবপ্রসাদ মুখোপাধ্যায়

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০১.০৬.২৬): সই-জালিয়াতির পর্দাফাঁস করে TMC থেকে বহিষ্কৃত MLA ঋতব্রত ও সন্দীপন
Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Embed widget