এক্সপ্লোর

সুশান্তের পর এবার আত্মঘাতী জনপ্রিয় মরাঠি অভিনেতা, মানসিক অবসাদে ভুগছিলেন, দাবি পরিবারের

তরুণ অভিনেতা হঠাৎ কেন তাঁর এমন চরম সিদ্ধান্ত নিলেন বুঝে উঠতে পারছেন না কেউ৷

মুম্বই: মাস দেড়েক হয়েছে বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে এবং এখনও হচ্ছে। ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা, যদি আত্মহত্যা হয়, তবে তাতে কাদের প্ররোচনা আছে, নেপোটিজমের প্রভাব কতখানি ইত্যাদি নিয়ে এখনও দেশ তোলপাড়। রোজ সেলিব্রিটি অভিনেতা, পরিচালকদের ডেকে থানায় জেরা করে চলেছে পুলিশ। তার জের কাটতে না কাটতেই টিনসেল টাউনে আরও এক তরুণ অভিনেতার আত্মহত্যার খবর। এবার আত্মহত্যা করলেন জনপ্রিয় মরাঠি অভিনেতা আশুতোষ ভাকরে৷ ৩৪ বছরে বিদায় নিয়েছেন সুশান্ত। আশুতোষের বয়স আরও কম, মাত্রই ৩২। মহারাষ্ট্রের নানদেড়ের গণেশ নগর এলাকায় নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন আশুতোষ।

তরুণ অভিনেতা হঠাৎ কেন তাঁর এমন চরম সিদ্ধান্ত নিলেন বুঝে উঠতে পারছেন না কেউ৷ তাঁর নিজের জীবন শেষ করে ফেলার কারণ কী, তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে পরিবারের তরফে জানা গিয়েছে,  বেশ কিছুদিন ধরেই অবসাদে ভুগছিলেন আশুতোষ। সাম্প্রতিক সময়ে নাকি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন আশুতোষ, যেখানে উঠে এসেছে তাঁর মানসিক অবসাদগ্রস্ততার ছবি।

অবসাদেই আশুতোষ আত্মহত্যার সিদ্ধান্ত নেন কি না তা খতিয়ে দেখছে পুলিশ।  এ ব্য়াপারে তিনি কোনও চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন কি না কিংবা ওষুধ খাচ্ছিলেন কি না, সে বিষয়েও জানা যায়নি কিছু। আশুতোষের স্ত্রী ময়ূরী দেশমুখও এ বিষয়ে কিছু জানাননি এখনও। প্রসঙ্গত, ময়ূরীও মরাঠি টিভির জনপ্রিয় অভিনেত্রী৷ ২০১৬ সালে তাঁরা বিয়ে করেন৷ বিয়ের মাত্র চার বছরের মধ্যেই এমন ঘটনা।

তদন্তকারী পুলিস অফিসার অনন্ত নারুথে জানান, বুধবার রাত সাড়ে দশটা নাগাদ আশুতোষ ভাকরের মৃত্যুর খবর তাঁরা পান। আশুতোষের বাবার সঙ্গেও কথা বলা হয়েছে। তবে আত্মহত্যার জন্য ওই মারাঠি অভিনেতা কাউকে দায়ী করেননি। সমস্ত দিক খতিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। একটা মহল মনে করছে চার মাস ধরে ফিল্ম সিরিয়ালের শ্যুটিং বন্ধ থাকায় কাজের অভাবে, টাকার টানাটানিতে মানসিক অবসাদে আচ্ছন্ন হচ্ছেন অভিনেতা ও কলাকুশলীরা। স্টুডিও বন্ধ থাকায় ফিল্ম-সিরিয়ালে কাজ করা শিল্পী সবজি বিক্রি করছেন, রাখি তৈরি করছেন এমন ঘটনার খবর মিলেছে। এক্ষেত্রে তেমন কিছু হয়েছে কি না, তাও খতিয়ে দেখবে পুলিশ।

সেরা শিরোনাম

Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Embed widget