এক্সপ্লোর

Vibhu Raghave Death: ক্যানসারের সঙ্গে চলছিল লড়াই, হার মানতে হল ! ৩৭-এই মৃত্যু জনপ্রিয় টেলিভিশন অভিনেতার

Vibhu Raghave Death: ২ জুন মুম্বইতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুম্বইয়ের নানাবতী হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছিল। ২০২২ সালে তাঁর কোলন ক্যানসার ধরা পড়ে।

মুম্বই: জনপ্রিয় টেকিভিশন অভিনেতার মৃত্যু। ক্যানসারের সঙ্গে চলছিল লড়াই, এবার হার মানতে হল। মাত্র ৩৭ বছরেই মৃত্যু হল টেলি-অভিনেতা বিভু রাঘবেকে। 'নিশা অউর উসকে কাজিনস' ধারাবাহিকের মাধ্যমে বিপুল জনপ্রিয়তা (Vibhu Raghave Death) পেয়েছিলেন এই বিভু রাঘবে। চতুর্থ স্টেজের কোলন ক্যানসারের সঙ্গে মরণবাঁচন লড়াই চলছিল তাঁর। লড়াই থামল এবার।

অভিনেতা বিভু রাঘবের আসল নাম বৈভব কুমার সিং রাঘবে। ২ জুন মুম্বইতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুম্বইয়ের নানাবতী হাসপাতালেই (Vibhu Raghave Death) তাঁর চিকিৎসা চলছিল। ২০২২ সালে তাঁর কোলন ক্যানসার ধরা পড়ে। তাঁর নিকট বন্ধুরা, অদ্বৈত মালিক ও সৌম্য টন্ডন সমাজমাধ্যমে তাঁর মৃত্যুর খবর জানান সবার আগে, এমনকী তাঁর শেষকৃত্যের কথাও জানিয়েছেন তারা।

আজ ৩ জুন তাঁকে শেষবারের মত দেখা যাবে সাড়ে বারোটা থেকে। এরপরে দুপুর একটার সময় মুম্বইয়ের যোগেশ্বরী ওয়েস্ট, ধ্যানেশ্বর নগরের ১১ নং রিলিফ রোড থেকে একটি শোকমিছিল বেরোবে তাঁর শবদেহকে সঙ্গে করে।

অদ্বৈত মালিক তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শোকবার্তা জানিয়ে লেখেন, 'সবথেকে পবিত্র প্রাণ, শক্তি ও ইতিবাচকতার মূর্ত প্রতীক। তাঁর হাসি যে কোনও ঘরকে আলোকিত করতে পারত, আর তাঁর উপস্থিতি সবকিছুকে আরও ভাল করে তুলেছিল। তিনি অতুলনীয় করুণার সঙ্গে জীবনের মুখোমুখি হয়েছিলেন। এমন এক ভালবাসার সম্পদ তিনি রেখে গিয়েছেন, যা কখনও ম্লান হবে না। তাঁর অভাব গভীরভাবে সবসময় অনুভূত হবে'।

অভিনেত্রী সিম্পল কৌলও তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে বিভু রাঘবের মৃত্যুতে শোক প্রকাশ করে বিভুর একটি ছবি শেয়ার করে লেখেন, 'তোমাকে আমরা খুবই মিস করব প্রিয় বন্ধু বিভু, তোমার জন্য ভালবাসার উৎসারিত আলো এবং অনেক আনন্দের ডালি রইল' করণবীর মেহেরা সমাজমাধ্যমে লেখেন, 'শান্তিতে ঘুমাও ভাই। খুব তাড়াতাড়ি চলে গেলে'।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by VIBHU k RAGHAVE ✨ विभु राघव (@vibhuzinsta)

কে ছিলেন বিভু রাঘবে

বিভু রাঘবে টেলিভিশন জগতের অত্যন্ত পরিচিত এক মুখ ছিলেন। বহু জনপ্রিয় শো-তে অভিনয় করেছেন তিনি যাদের মধ্যে সবার আগে উল্লেখ করতে হয় 'নিশা অউর উসকে কাজিনস' ধারাবাহিকের কথা। এমনকী 'সাবধান ইন্ডিয়া' শো-তেও দেখা গিয়েছিল তাঁকে। তাঁর ক্যানসারের চিকিৎসা চলাকালীনও ইনস্টাগ্রামের মাধ্যমে বিভু রাঘবে তাঁর অনুরাগীদের সঙ্গে সম্পর্কে বজায় রেখেছিলেন। তাঁর মৃত্যু বিভুর মা, ভাই ও বোনেদের একা করে দিল আরও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget