এক্সপ্লোর

Toofan Movie Leaked: মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই বেআইনি সাইটে ফাঁস ফারহানের 'তুফান'

মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই বেআইনি সাইটে ফাঁস ফারহান আখতার অভিনীত 'তুফান'। আজ অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে এই ছবিটি। কিন্তু একাধিক জাল ওয়েবসাইটে ফাঁস হয়ে যায় গোটা ছবিটির কপি।

মুম্বই: মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই বেআইনি সাইটে ফাঁস ফারহান আখতার অভিনীত 'তুফান'। আজ অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে এই ছবিটি। কিন্তু মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই একাধিক জাল ওয়েবসাইটে ফাঁস হয়ে যায় গোটা ছবিটির কপি। এর ফলে, সেই সমস্ত জাল সাইট থেকে ভিডিও ডাউনলোড করে নেন অনেক দর্শক।

ছবির গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফারহান আখতার। একজন সমাজবিরোধী গুণ্ডা কীভাবে নিজেকে একজন বক্সারে রূপান্তরিত করবে, সেই গল্পই বলছে 'তুফান'। এই ছবিতে ফারহানের লুক সামনে আসার পরেই উচ্ছসিত ছিলেন দর্শকরা। অপেক্ষা করছিলেন ছবিটির জন্য। Movierulz, Downloadhub, Tamilgun, HDmoviearea, Mp4moviez, Moviezwap সহ আরও অনেকগুলি সাইটে ফাঁস হয়েছে এই ছবিটি। যে কেউ এই সমস্ত সাইট থেকে ছবিটি ডাউনলোড করতে পারবেন। তবে এই ধরনের বেআইনি সাইট থেকে ছবি ডাউনলোড করলে আইনি জালে জড়াতে পারেন দর্শকরা।

'তুফান' ছবিটি পরিচালনা করেছেন রাকেশ ওমপ্রকাশ। ২০১৩ সালে ফারহান আখতারের সঙ্গে প্রথম জুটি বেঁধেছিলেন রাকেশ। ছবিটির নাম ছিল 'ভাগ মিলখা ভাগ'। দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছিল ক্রীড়াসংক্রান্ত এই ছবিটি। মিলখা সিং এর জীবনকে নিয়ে তৈরি হয়েছিল এই বায়োপিক। এরপর 'তুফান' ছবিটিও ক্রীড়াসংক্রান্ত ছবি। সদ্য মুক্তি পাওয়া এই ছবিটি দর্শকদের মনে ধরে কিনা সেই অপেক্ষাতেই টিম 'তুফান'। তবে ছবি জাল সাইটে ফাঁস হওয়া নিয়ে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

কিছুদিন আগে এই একই সমস্যার মুখে পড়ে সলমন খানের ছবি 'রাধে'-ও। ছবিটির পাইরেসির খবর পেয়ে  নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি কড়া বিবৃতি পোস্ট করেন সলমন। সেখানে লেখা ছিল, 'আমরা রাধে ছবিটি যথেষ্ট স্বল্পমূল্যেই দেখবার ব্যবস্থা করেছি। মাত্র ২৪৯ টাকাটেই রাধে দেখা যাচ্ছে। কিন্তু এমন অনেক জাল সাইট আছে যেখানে রাধে স্ট্রিম করা যাচ্ছে। আমরা ইতিমধ্যেই সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছি ও পুলিশ এর বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে। আপনারা এমন জাল সাইটে রাধে দেখলে আইনের জালে জড়িয়ে পড়বেন। এতে সমস্যা বাড়বে। দয়া করে সঠিক ও আইনতভাবে রাধে দেখুন।' এই বক্তব্য দ্রুত ছড়িয়ে দিতে #রাধেমুভি এবং #২৪৯ এই দুটি টুইটার ট্রেন্ডে সলমন তাঁর কথা তুলে ধরেছিলেন।

 

সেরা শিরোনাম

Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
Nushrratt Bharuccha: অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
Rajpaal Yadav: চেক বাউন্স মামলায় সামান্য স্বস্তি রাজপাল যাদবের, পেলেন বিশেষ অনুমতি
চেক বাউন্স মামলায় সামান্য স্বস্তি রাজপাল যাদবের, পেলেন বিশেষ অনুমতি
Bohurupi 2: 'হাসতে হাসতেই রং পাল্টে..' শিবপ্রসাদের ছবি দেখে কী লিখলেন কৌশিক গঙ্গোপাধ্যায়?
'হাসতে হাসতেই রং পাল্টে..' শিবপ্রসাদের ছবি দেখে কী লিখলেন কৌশিক গঙ্গোপাধ্যায়?

ভিডিও

Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ
Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda
Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget