এক্সপ্লোর

Raju Srivastav Death: বাবা ছিলেন বিখ্যাত কবি, অটো চালিয়ে দিন গুজরান, ২০ বছরের সংগ্রামে সাফল্যের মুখ দেখেন রাজু

Raju Srivastav Passes Away: উত্তরপ্রদেশের কানপুরে জন্ম রাজুর। আসল নাম সত্যপ্রকাশ। বাবা ছিলেন বিখ্যাত কবি, রমেশচন্দ্র শ্রীবাস্তব।

মুম্বই: নামীদামি তারকাদের থেকে সাধনা কম নয় তাঁদের। অথচ বিনোদনের দুনিয়ায় কৌতুকাভিনেতারা সাইড কিক হয়েই টিকে ছিলেন দীর্ঘদিন। তাই ছেলে কৌতুকাভিনেতা হতে চান শুনলে বাড়ির লোকজনের রাগ হওয়াই স্বাভাবিক। তার উপর বাবা যদি হন কিংবদন্তি কবি, ছেলের পক্ষে ‘লোক হাসানো’ সত্যিই দুষ্কর হয়ে দাঁড়ায়। কিন্তু সেই বেড়াজাল ভেঙে ফেলার সাহস দেখিয়েছিলেন রাজু শ্রীবাস্তব। আজ কপিল শর্মা যে জনপ্রিয়তায় পৌঁছেছেন, তার ভিত্তি গড়ে তুলেছিলেন তিনিই।

উত্তরপ্রদেশের কানপুরে জন্ম রাজুর। আসল নাম সত্যপ্রকাশ। বাবা ছিলেন বিখ্যাত কবি, রমেশচন্দ্র শ্রীবাস্তব। পালাগানের মতো তাঁর কবিতা শোনার আসর বসত প্রায়শই। গুণী ব্যক্তিরা ভিড় জমাতেন সেখানে। সেই শিল্পীসত্ত্বা পেয়েছিলেন রাজুও। কিন্তু কবিতা নয়, তাঁকে টানত হাস্যরস। ছোট থেকে সেই স্বপ্নই মনে পুষে রেখেছিলেন। সেই মতোই আটের দশকে মায়ানগরীতে স্বপ্নপূরণে পাড়ি দেওয়া তাঁর।

কিন্তু শুরুতেই আরব সাগর আপন করে নেয়নি রাজুকে। টেলিভিশন, ছবিতে মুখ দেখানোর কোনও সুযোগই পাননি তিনি। গুজরান করতে তাই অটো চালানোকেই পেশা হিসেবে বেছে নেন।  সেই অটো চালাতে গিয়েই ভাগ্য খুলে যায় রাজুর। তবে পরিচিতি তৈরি হতে সময় লেগে যায় দীর্ঘ ২০ বছর।

আরও পড়ুন: দিল্লিতে AIIMS-এ শেষ কমেডিয়ানের লড়াই, প্রয়াত রাজু শ্রীবাস্তব

রাজু জানান, অটো চালানোর সনয় যাত্রীদের সঙ্গে খোশগল্প করতেন তিনি। চুটকি শোনাতেন কখনও কখনও। তাতেই এক যাত্রী ছোট অনুষ্ঠানে আমন্ত্রণ জানান তিনি। তার পর থেকেই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে হাসানোর জন্য ডাক পেতে থাকেন। সেই বাবদ কখনও ৫০, কখনও আবার ৮০ টাকা পেতেন।

টেলিভিশনে রাজুর যাত্রা শুরু ‘টি টাইম মনোরঞ্জন’ অনুষ্ঠান থেকে। সেই সূত্রে একাধিক ছবিতেও ছোটখাটো চরিত্রে মুখ দেখানোর সুযোগ পেতে থাকেন। তবে ভাগ্যের চাকা ঘুরে যায় ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ রিয়্যালিটি শো থেকে। রাজুর ‘গজোধর ভাইয়া’র চরিত্রটি অসম্ভব জনপ্রিয়তা লাভ করে। তার জন্য ‘কিং অফ কমেডি’ শিরোপাও পান দর্শকের কাছ থেকে।

রিয়্যালিটি শো ‘বিগ বস’-এও অংশ নেন রাজু। তাতে জয়ী হতে পারেননি তিনি। কিন্তু যতদিন ছিলেন, সকলকে মাতিয়ে রাখতেন। রাজনীতিতেও এর পর ভাগ্যপরীক্ষা করেন রাজু। সমাজবাদী পার্টিতে যোগ দেন প্রথমে। ২০১৪ সালে কানপুর থেকে প্রার্থীও হন। কিন্তু দলে তাঁকে কোণঠাসা করা হচ্ছে বলে অভিযোগ করেন রাজু। তার পর বিজেপি-তে যোগ দেন। ‘স্বচ্ছ ভারত অভিযান’-এ তাঁকে মনোনীত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গত ১০ অগাস্ট জিমে শরীরচর্চা করার সময় হৃদরোগে আক্রান্ত হন রাজু। অ্যাঞ্জিওপ্লাস্টি হয় তাঁর। তার পর থেকে ভেন্টিলেটরে ছিলেন গত এক মাস ১০ দিন। কিন্তু শেষরক্ষা হল না। ২১ সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজু।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget