এক্সপ্লোর

Fathers' Day Exclusive: 'রোজ সাড়ে ছ'টায় বাড়ি ফিরতেন, জানতাম না বাবার কাজটা সবার থেকে আলাদা'

Koel Mallick on Fathers' Day Exclusive: ফাদার্স ডে? একগাল হেসে কোয়েলের উত্তর, 'আমার কাছে... ৩৬৫ দিনই।'

কলকাতা: ছোটবেলায় তিনি জানতেনই না, তাঁর বাবার কর্মজীবন বাকি সবার থেকে আলাদা। কী করেই বা বুঝবেন? সন্ধেবেলা আর সব বাবাদের মতোই তো সাড়ে ৬টার সময় বাড়ি ফিরে আসতেন তাঁর বাবা। তারপর গল্প, পড়াশোনার খোঁজ.. সবকিছুই তো নিয়মমাফিক। বাকি সবার মতোই। তিনি জানতেনই না, তাঁর বাবা টলিউডের প্রথম সারির অভিনেতা। রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)।  বয়সের সঙ্গে সঙ্গে কর্মজীবনে বাবার পরিচয় জানতে পারলেন বটে, তবে তাতে একটুও বদলে যায়নি বাড়ির সেই চিরপরিচিত বাবা। 'ফাদার্স ডে'-তে এবিপি লাইভের কাছে বাবা রঞ্জিত মল্লিকের গল্পে অনর্গল মেয়ে কোয়েল মল্লিক (Koel Mallick)।

রূপোলি পর্দার রঞ্জিত মল্লিককে কী কখনও বাড়িতে আনতেন বাবা রঞ্জিত মল্লিক? কোয়েল বলছেন, 'বাবা মনে করতেন, কাজের সময় যতটা মন দিয়ে কাজ করা জরুরি, সমান কর্তব্য পরিবারকেও সময় দেওয়া। আমি যে সময়ের কথা বলছি, তখন বাবা একের পর এক ছবির কাজ করে যাচ্ছেন, সারা বছরই ব্যস্ততা। তবে কখনও রবিবার কাজ করতেন না বাবা। অত্যন্ত জরুরি দরকার না পড়লে, বাবার রবিবারটা সবসময় আমাদের জন্যই থাকত। ঘুম থেকে উঠে বাবাকে দেখা মানেই রবিবার। সেইদিন পরিবারের সবাই একসঙ্গে খাওয়াদাওয়া, সময় কাটানো... সবকিছু। তখন শ্যুটিং একটু অন্যরকমভাবে হত। এখনকার মতো দিনরাত জেগে কাজ নয়। বাবাকে দেখতাম উনি রোজ সাড়ে ৬টার সময় বাড়ি ফিরে আসতেন। ছোটবেলায় কখনও বুঝিনি বাবার কাজটা বাকি সবার থেকে আলাদা।'

আরও পড়ুন: Fathers' Day: ফাদার্স ডে-তে ছোটবেলার ছবি পোস্ট, টলিউডের এই অভিনেত্রীকে চিনতে পারছেন?

বড় হয়ে সেই বাবার জুতোতেই পা গলালেন কোয়েল। সাহায্য করেছিলেন বাবা? কোয়েল হেসে বললেন, 'আমার প্রথম ছবির ওয়ার্কশপ চলছে, আমি রোজ রিহার্সাল করছি। বাবা সেইসময় পরিচালককে বলে দিয়েছিলেন, কয়েকদিন দেখে আমি অভিনয় না পারলে যেন ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হয় আমায়। সেইসময় জানতে পারিনি। পরে জানতে পেরেছিলাম বাবা আমায় ছবি থেকে বাদ দিতে বলেছিলেন। এখন বুঝি বাবা আমার ভালোর জন্যই বলেছিলেন। একটা ছবির সঙ্গে পরিচালক, প্রযোজক থেকে শুরু করে কত লোকের যে রুজিরুটি জড়িয়ে থাকে তা বোঝার বয়স আমার হয়নি তখনও। এখন বুঝি বাবা সেদিন আমার ভালোর জন্য়ই বলেছিলেন। তবে ছবি থেকে আমি বাদ পড়িনি। পরবর্তীকালে বাবা বার বার সতর্ক করেছেন যে ইন্ডাস্ট্রি খেলার জায়গা নয়, মন দিয়ে কাজ করতে হবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাবা মা বন্ধু হয়ে যান। আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। ছবির চিত্রনাট্য থেকে শুরু করে মনখারাপ, সবই শেয়ার করা যায় বাবার সঙ্গে। বাবার খুব ধৈর্য্য, আর বাড়িতে খুব কথা বলেন। আমিও অজান্তের বাবার থেকে সেই ধৈর্য্য আর কথা বলে সবকিছু সমাধান করার স্বভাবটা পেয়েছি।'

ফাদার্স ডে? একগাল হেসে কোয়েলের উত্তর, 'আমার কাছে... ৩৬৫ দিনই।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget