এক্সপ্লোর

Fathers' Day: ফাদার্স ডে-তে ছোটবেলার ছবি পোস্ট, টলিউডের এই অভিনেত্রীকে চিনতে পারছেন?

Rituparna Sengupta on Fathers' Day: আজ সোশ্যাল মিডিয়ায় নিজের ছোটবেলার ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। সেই ছবিতে রয়েছেন অভিনেত্রীর বাবা, মা ও ঠাকুমা

কলকাতা: সাদা-কালো পুরনো পারিবারিক ছবি। মা বাবা আর ঠাকুমার সঙ্গে গলায় মালা পরে বসে একরত্তি কন্যা, দেখলে চেনাই যায় না অভিনেত্রীকে। টলিউডের প্রথম সারির নায়িকার এই ছবিটি দেশে বোঝবার উপায় নেই তাঁর পরিচয়। 

আজ সোশ্যাল মিডিয়ায় নিজের ছোটবেলার ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। সেই ছবিতে রয়েছেন অভিনেত্রীর বাবা, মা ও ঠাকুমা। ক্যাপশানে অভিনেত্রী লিখেছেন, 'একটি সাদা-কালো মুহূর্ত আমার কাছে থাকা খুব দামি একটা অ্যালবাম থেকে। আমার মা, আমার প্রিয় ঠাকুমা আর ছোট্ট আমি। তোমার কথা খুব মনে পড়ে বাবা। তোমায় ভালোবাসি।' পোস্টের সঙ্গে অভিনেত্রী জুড়ে দিয়েছেন 'হ্যাপি ফাদার্স ডে' হ্যাশট্যাগ (Happy Fathers Day)।

ছবি দেখে না চিনলেও, প্রোফাইলে চোখ রাখলেই আর চিনতে ভুল হয় না অভিনেত্রীকে। ইনি ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupata)। টলিউডের প্রথম সারির এই অভিনেত্রীকে সদ্য দেখা গিয়েছে 'বেলাশুরু' (Belashuru) ছবিতে। সদ্য নতুন ছবির ঘোষণাও করেছেন ঋতুপর্ণা। এবার তাঁকে পর্দায় দেখা যাবে একজন সিঙ্গল মাদারের চরিত্রে। বাস্তব জীবনে বহু মেয়েরাই সিঙ্গল মাদারের জীবন যাপন করেন। সমাজের নানা রক্তচক্ষুর সম্মুখীনও হতে হয় তাঁদের। পাশাপাশি থাকে আরও নানা প্রতিবন্ধকতা। এবার একজন সিঙ্গল মাদারের জীবনের গল্প নিয়ে আসছে ঋতুপর্ণা সেনগুপ্তর আগামী ছবি 'আকরিক' (Akorik)।

আরও পড়ুন: Debashis Roy Exclusive: থিয়েটার থেকে 'অপরাজিত'র সুবীর মিত্র, জীবনের চড়াই-উতরাইয়ের কথা শোনালেন দেবাশিষ

সদ্য টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত তাঁর সোশ্যাল মিডিয়ায় আগামী ছবি 'আকরিক'-এর ঘোষণা করে কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবিগুলির কোনওটিতে তাঁকে দেখা যাচ্ছে সহ অভিনেত্রী অনুরাধা রায়ের সঙ্গে। আবার কোনও ছবিতে তাঁকে কেক কাটতে দেখা যাচ্ছে। ছবি পোস্ট করে ঋতুপর্ণা সেনগুপ্ত লেখেন, 'আকরিক। একজন সিঙ্গল মাদারের গল্প।' ছবিটি কবে মুক্তি পাবে সেই সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget