এক্সপ্লোর

‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’-কে ‘এ’ সার্টিফিকেট দেওয়ার নির্দেশ ট্রাইব্যুনালের

নয়াদিল্লি: প্রকাশ ঝা-র ছবি ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’-কে ‘এ’ সার্টিফিকেট দেওয়ার জন্য সিবিএফসি-কে নির্দেশ দিল দ্য ফিল্ম সার্টিফিকেশন অ্যাপিলেট ট্রাইব্যুনাল (এফসিএটি)। কঙ্কনা সেনশর্মা অভিনীত এই ছবি একাধিক আন্তর্জাতিক পুরস্কার পেলেও, সিবিএফসি-র সার্টিফিকেট পাচ্ছিল না। সেই কারণেই ট্রাইব্যুনালের দ্বারস্থ হন নির্মাতারা। তাঁদের পক্ষেই রায় গিয়েছে। কয়েকটি দৃশ্য ও সংলাপ বাদ দিয়ে ছবিটিকে সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পিরিট অফ এশিয়া পুরস্কার পেয়েছে ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’। মুম্বই চলচ্চিত্র উৎসবে লিঙ্গ সমতার ক্ষেত্রে সেরা ছবির জন্য অক্সফ্যাম পুরস্কারও পেয়েছে ছবিটি। তা সত্ত্বেও ছবিটি নিয়ে আপত্তি জানান সিবিএফসি-র কর্তারা। তাঁরা দাবি করেন, ছবিটিতে মহিলাদের খারাপভাবে দেখানো হয়েছে। সমাজের বিশেষ একটি অংশের মহিলাদের দেখানো হয়েছে। এর ফলে তাঁদের ভাবাবেগে আঘাত লাগতে পারে। ছবির পরিচালক অলঙ্কৃত শ্রীবাস্তব ও প্রকাশ অবশ্য এই অভিযোগ অস্বীকার করেন। শেষপর্যন্ত তাঁদের দাবিই স্বীকৃতি পেল। এফসিএটি-র প্রধান দিল্লির প্রাক্তন লোয়াকুক্ত বিচারপতি মনমোহন সারিন তাঁর রায়ে বলেছেন, মহিলা-কেন্দ্রীক একটি ছবিকে সার্টিফিকেট না দিয়ে সিবিএফসি কর্তারা নিজেদের ভুল পথে চালিত করেছেন। একটি মহিলা-কেন্দ্রীক ছবি বা মহিলাদের অন্তরের বাসনা এবং যৌনতা সংক্রান্ত কল্পনার গল্প নিয়ে তৈরি হওয়া ছবির উপর নিষেধাজ্ঞা চাপানো যায় না। ছবিতে যে সংলাপ ও দৃশ্য রয়েছে, সেগুলি গল্পের প্রয়োজনেই আছে। তবে ছবির ক্ষতি না করেই কয়েকটি দৃশ্য ও সংলাপ বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। নির্মাতারা সেই নির্দেশ মেনে নিয়েছেন।

সেরা শিরোনাম

Bigg Boss Bangla: বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী

ভিডিও

Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda
Kmc News | কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি সোমবার ?
Belur Math Jagadhatri Puja | বেলুড় মঠের সারদাপীঠে সাড়ম্বরে জগদ্ধাত্রীর আরাধনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget