এক্সপ্লোর

Feluda: নতুন বছরে ফের বড়পর্দায় ফেলুদা, সন্দীপ রায়ের পরিচালনায় এবার 'হত্যাপুরী'

Feluda Update: বাঙালির প্রিয় গোয়েন্দা ফেলুদাকে ফের পর্দায় ফিরিয়ে আনতে তৈরি শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ও সন্দীপ রায়। পুরীতে ঘটে যাওয়া একটি হত্যার রহস্য উদঘাটন করতে হাজির হবেন ফেলুদা, তোপসে ও জটায়ু।

কলকাতা: বড়পর্দায় ফের ফেলুদা (Feluda)। প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের (SVF) হাত ধরে সন্দীপ রায় (Sandip Ray) আবারও রুপোলি পর্দায় নিয়ে আসছেন বাঙালির প্রিয় ফেলুদাকে। সত্যজিৎ রায়ের অন্যতম জনপ্রিয় ফেলুদা গল্প 'হত্যাপুরী' (Hatyapuri) নিয়ে তৈরি ছবি মুক্তি পাবে ২০২২ সালে।

বাঙালির প্রিয় গোয়েন্দা ফেলুদার সঙ্গে তোপসে ও জটায়ুকে ফের পর্দায় ফিরিয়ে আনতে তৈরি শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ও সন্দীপ রায়। পুরীতে ঘটে যাওয়া একটি হত্যার রহস্য উদঘাটন করতে হাজির হবেন ফেলুদা, তোপসে ও জটায়ু। জনপ্রিয় হত্যারহস্য উপন্যাস 'হত্যাপুরী' নিয়ে ছবি তৈরি করবেন সন্দীপ রায়, ২০২২ সালে বড়পর্দায় মুক্তি পাচ্ছে ছবিটি।

আরও পড়ুন: New Movie Update: গ্রামের মানুষ ত্রস্ত 'মনিপেত্নী'র ভয়ে, বড়দিনে আসছে নতুন ছবি

সত্যজিৎ রায়ের 'হত্যাপুরী' এমন একটি থ্রিলার যেখানে তিন মূর্তি ফেলুদা, তোপসে, জটায়ুর 'ভেকেশন' ওলটপালট হয়ে যায় যখন তাঁরা সমুদ্র সৈকতে একটি অজ্ঞাত মৃতদেহ দেখতে পান। ফেলুদা সর্বদা অনুসন্ধিৎসু। স্বভাবতই তাঁর দুই সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী - তোপসে এবং জটায়ুর সঙ্গে সত্যের সন্ধান শুরু করেন তিনি। ফেলুদার তদন্তের সূচনার সঙ্গে, এই হত্যাকাণ্ডটি তাঁদের ডি. জি. সেন নামে একজনের কাছে নিয়ে যায়। এই ব্যক্তির বিরল পাণ্ডুলিপি সংগ্রহের প্রতি ঝোঁক দেখা যায়। গল্পটি একটি রহস্যময় মোড় নেয় যখন ডি.জি.-র বিখ্যাত পাণ্ডুলিপিগুলির মধ্যে একটি হারিয়ে যায় এবং একইসঙ্গে পুরীতে আরও একটি মৃতদেহ পাওয়া যায়। অগ্রগতির সঙ্গে সঙ্গে, ফেলুদা, তোপসে এবং জটায়ু ঘটনার গভীরে যান এবং এক গাঢ় সত্যের জাল প্রকাশিত হয়।

'হত্যাপুরী' ছবির গানের দায়িত্বে রয়েছেন সন্দীপ রায় নিজেই। ক্যামের পিছনে থাকবেন জনপ্রিয় সিনেমাটোগ্রাফার শমীক হালদার। তবে ছবিতে কারা অভিনয় করবেন তা এখনও প্রকাশ্যে আসেনি। তবে এই ছবির সঙ্গে 'এসভিএফ' বাঙালির প্রিয় প্রাইভেট ডিটেক্টিভ প্রদোষ চন্দ্র মিত্র ওরফে ফেলুদাকে নয়া অবতারে নিয়ে আসতে তৈরি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget