এক্সপ্লোর

Swastika Mukherjee: সম্পর্কগুলো কি বদলে যায় 'বিজয়ার পরে'? উত্তর দেবেন স্বস্তিকা-মমতাশঙ্কর

Bijoyar Pore: আজ মুক্তি পেল নতুন ছবি 'বিজয়ার পরে'-র ট্রেলার। এই ছবির গল্পে এমন এক পরিস্থিতির কথা তুলে ধরা হয়েছে, যেখানে পুরনো বনেদি বাড়ির পুজোয় অনেক বছর পরে ফিরে এসেছে বাড়ির মেয়ে

কলকাতা:  এ যেন এক অকাল বোধন, শীতের যেন শরতের আমেজ। দুর্গাপুজোর বোল। নতুন ছবি, 'বিজয়ার পরে'-র ট্রেলার যেন মনে করিয়ে দিয়ে গেল অনেক স্মৃতি, অনেক ফেলে আসা সম্পর্কের গল্প। আর ছোট্ট সেই ট্রেলারে নজর কাড়লেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) ও মমতাশঙ্কর (Mamata Shankar)। মা-ময়ের অদ্ভুত এক রসায়ন।

আজ মুক্তি পেল নতুন ছবি 'বিজয়ার পরে'-র ট্রেলার। এই ছবির গল্পে এমন এক পরিস্থিতির কথা তুলে ধরা হয়েছে, যেখানে পুরনো বনেদি বাড়ির পুজোয় অনেক বছর পরে ফিরে এসেছে বাড়ির মেয়ে। কিন্তু কোথায় আনন্দ.. মেয়ের সঙ্গে দেখা করতে আসছেন না বাবাই। কিন্তু কেন? হাসি নেই মায়ের মুখেও। ট্রেলার যেন ছুঁয়ে যায় অনেক প্রশ্নকে যার উত্তর মিলবে ছবিতে। বিজয়ার পরে মূলত দুর্গাপুজোর আবহে এক সম্পর্কের গল্প। বর্তমান সামাজিক পরিস্থিতিকে তুলে ধরার চেষ্টা। 

১২ জানুয়ারি মুক্তি পাবে অভিজিৎ শ্রীদাস পরিচালিত ছবি 'বিজয়ার পরে'। সেই ছবিতে মমতাশঙ্কর (Mamata Shankar) ও দীপঙ্কর দে (Dipankar Dey)-র মেয়ের ভূমিকায় অভিনয় করবেন স্বস্তিকা। বড়পর্দায় মুক্তি পাওয়ার আগে এই ছবি প্রদর্শিত হয়েছিল কলকাতা চলচ্চিত্র উৎসবে। প্রশংসিতও হয়েছিল। এবার বড়পর্দায় সাধারণ দর্শকদের জন্য আসবে এই সিনেমা। কতটা প্রত্যাশা রয়েছে স্বস্তিকার? এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, 'কলকাতা চলচ্চিত্র উৎসবে ছবিটি দেখার জন্য প্রেক্ষাগৃহ পূর্ণ হয়েছিল। আশা করি মানুষের ভাল লাগবে, কারণ এই গল্পটা আমাদের সবার। ছেলে-মেয়েরা বড় হয়ে পড়াশোনার কারণে বা কাজের জন্য বাড়ির বাইরে চলে যাবে, এটা এখন রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। আমরা তা মেনেও নিয়েছি। আমরা একা হয়ে যাওয়াটার সঙ্গেই অভ্যস্থ হয়ে যাচ্ছি। কিন্তু বাবা-মায়ের যে ঠিক কতটা একা লাগে.. সেই নিয়েই গল্প বলবে এই ছবি।'

নতুন পরিচালকদের সঙ্গে কাজ করায় সবসময়েই আগ্রহী থাকেন স্বস্তিকা। তাই এই ছবি নিয়েও আশাবাদী নায়িকা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Swastika Mukherjee (@swastikamukherjee13)

আরও পড়ুন: Hrithik Roshan Birthday: হুইলচেয়ারে কাটতে পারত সারা জীবন! জন্মদিনে হৃতিক রোশনের অজানা গল্প

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

 

সেরা শিরোনাম

Rajesh Sharma Health Update: সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
Rajesh Sharma: শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!
শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!
Diljit Dosanjh Satluj: ভারতে 'নিষিদ্ধ', তারপরেও দিলজিতের 'সতলুজ'-কে পৌঁছে দেওয়া হবে মানুষের কাছে? কীভাবে?
ভারতে 'নিষিদ্ধ', তারপরেও দিলজিতের 'সতলুজ'-কে পৌঁছে দেওয়া হবে মানুষের কাছে? কীভাবে?
Sushmita Roy: 'সাত বছরের সব অপেক্ষা, সব কান্না, সব লড়াই..', সন্তানের নাম প্রকাশ্যে আনলেন সুস্মিতা! ছেলে না মেয়ে হল?
'সাত বছরের সব অপেক্ষা, সব কান্না, সব লড়াই..', সন্তানের নাম প্রকাশ্যে আনলেন সুস্মিতা! ছেলে না মেয়ে হল?

ভিডিও

Sujit Bose News: পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট পেশ ED-র, রয়েছে সুজিত বসুর নাম
Weather Update Today : পাহাড়ে নেমেছে ধস, ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস
US Launches Air Strike : আচমকা কেন অশান্তির চাদরে ঢাকা পড়ল পশ্চিম এশিয়া? নেপথ্যে কোন কারণ?
Baruipur Case: নতুন করে গ্রেফতার ৮ জন! বারুইপুরকাণ্ডে বাড়ল মোট গ্রেফতারির সংখ্যা
TMC vs BJP Clash : মমতার মিছিলে অশান্তি, 'নাটক' বলে খোঁচা দিলীপের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Embed widget