এক্সপ্লোর

Kapil Sharma: কপিল শর্মার ক্যাফেতে চলল গুলি ! কয়েকদিন আগেই উদ্বোধন করেছিলেন কমেডিয়ান

Comedian Kapil Sharma Cafe: উদ্বোধনের কয়েকদিনের মধ্যেই কপিল শর্মার ক্যাফেতে হামলা হল। যদিও কপিল শর্মার ক্যাফেতে এই হামলার ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। 

Kapil Sharma: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে চলল গুলি। খালিস্তানপন্থী জঙ্গি সংগঠনের বিরুদ্ধে উঠেছে হামলার অভিযোগ। হামলার দায় স্বীকার করেছে মোস্ট ওয়ান্টেড জঙ্গি হরজিৎ সিংহ লাড্ডি। NIA-র মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত এই হরজিৎ সিংহ লাড্ডি। কয়েকদিন আগেই কানাডায় কপিল শর্মার ক্যাফের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের কয়েকদিনের মধ্যেই কপিল শর্মার ক্যাফেতে হামলা হল। যদিও কপিল শর্মার ক্যাফেতে এই হামলার ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।                

কয়েকদিন আগেই কানাডায় Kap’s Cafe খুলেছেন জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা। বুধবার রাতে সেখানেই হামলা চলেছে। ব্রিটিশ কলম্বিয়ার সারে- তে রয়েছে এই ক্যাফে। সেই বিল্ডিংয়েই অজ্ঞাতপরিচয় আততায়ীরা গুলি চালায়। পরে খালিস্তানি জঙ্গি হরজিৎ সিং লাড্ডি এই ঘটনায় দায় স্বীকার করেছে। এনআইএ- র তালিকায় থাকা এই মোস্ট ওয়ান্টেড জঙ্গি নিষিদ্ধ হয়ে যাওয়া সংগঠন বব্বর খালসা ইন্টারন্যাশনালের সঙ্গে যুক্ত ছিল। স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আততায়ীরা গাড়িতে চড়ে এসেছিল। গুলি চালানোর পর দ্রুত ওই গাড়িতে চড়েই পালিয়ে যায় তারা। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।              

কপিল শর্মার ক্যাফেকে লক্ষ্য করে উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই গুলি চালানো হয়েছে, মানে কমেডিয়ানের ক্যাফেই শুধুমাত্র লক্ষ্য ছিল নাকি এর মাধ্যমে সরাসরি কপিল শর্মাকেই হুমকি দেওয়া হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় কাউকে আটক কিংবা গ্রেফতার করার খবর পাওয়া যায়নি। কপিল শর্মার কানাডার ক্যাফেতে কেন এভাবে আততায়ীরা হামলা চালাল, গাড়িতে করে এসে গুলি ছোড়া হল, কী ছিল তাদের উদ্দেশ্য, কিছুই স্পষ্ট নয়। এই ঘটনা প্রসঙ্গে কমেডিয়ান এবং অভিনেতা কপিল শর্মার তরফেও কোনও বার্তা এখনও পাওয়া যায়নি। ভাল খবর একটাই যে ওভাবে এলোপাথাড়ি গুলি চালানো হলেও কেউ আহত হননি। কারও মৃত্যুর খবরও পাওয়া যায়নি।             

সেরা শিরোনাম

Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget