এক্সপ্লোর

'Sooryavanshi' Special Screening: কলকাতার প্রেক্ষাগৃহে পুলিশ বাহিনী নিয়ে বিশেষ স্ক্রিনিং 'সূর্যবংশী'র

'Sooryavanshi': স্ক্রিনিংয়ে হাজির হন বিধাননগর পুলিশ, ট্রাফিক ফোর্স, র‍্যাপিড ফোর্স, মহিলা পুলিশ বাহিনী। তাঁদের উচ্ছ্বাস দেখে বোঝাই যাচ্ছিল ছবি দেখে নিজেদের জীবনের সঙ্গে বেশ মিল খুঁজে পেয়েছেন তাঁরা।

কলকাতা: পুলিশ বাহিনীকে নিয়ে হয়ে গেল বিশেষ স্ক্রিনিং পুলিশদের নিয়েই তৈরি ছবি, 'সূর্যবংশী'র। শনিবার কলকাতার নিউটাউনে অবস্থিত মিরাজ প্রেক্ষাগৃহে বিশেষ স্ক্রিনিংয়ে দেখানো হল রোহিত শেট্টি পরিচালিত ছবি 'সূর্যবংশী'। উপস্থিত ছিলেন ওই এলাকার প্রায় ২৫০ জন পুলিশকর্মী। বিগত কিছুদিনের মধ্যে এই প্রথম উর্দিধারী অফিসারদের জন্য কোনও ছবির বিশেষ স্ক্রিনিং করা হল।

সেদিন স্ক্রিনিংয়ে হাজির ছিলেন বিধাননগর পুলিশ, ট্রাফিক ফোর্স, র‍্যাপিড ফোর্স, মহিলা পুলিশ বাহিনী প্রমুখরা। তাঁদের উচ্ছ্বাস দেখে বোঝাই যাচ্ছিল ছবি দেখে নিজেদের জীবনের সঙ্গে বেশ মিল খুঁজে পেয়েছেন তাঁরা। বিধাননগর কমিশনার শ্রী সুপ্রতীম সরকার ও স্থানীয় বিধায়ক শ্রী সুজিত বসুর উদ্যোগে আয়োজিত হয় এই বিশেষ স্ক্রিনিং।

আরও পড়ুন: 8/12 Trailer: বিবাদী বাগে ট্রেলার লঞ্চ '৮/১২' ছবির, আসছে বিনয়-বাদল-দীনেশের বীরগাঁথা

এক সিনিয়র পুলিশ কর্তার কথায়, 'আমি সত্যিই ছবিটি বেশ উপভোগ করেছি। আমরা যে ধরণের কাজ করি সেই গল্প নিয়েই তৈরি ছবিটি। ছবিতে মনোরঞ্জনের জন্য ভরপুর অ্যাকশন রয়েছে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। আমাদের প্রবল ব্যস্ততার মধ্যেও কয়েকজন সময় বের করে একসঙ্গে ছবিটা দেখতে পেরেছি, আমি তাতে আনন্দিত।'

প্রেক্ষাগৃহের এক আধিকারিকের কথায়, 'শহরে অন্যতম প্রথম আমরাই যাঁরা পুলিশ বাহিনীর জন্য এই বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করেছি, আমরা আনন্দিত। সাধারণ মানুষের রক্ষার্থে ২৪ ঘণ্টা অক্লান্ত পরিশ্রম করেন পুলিশেরা। এমনকী এই করোনার সময়েও তার অন্যথা হয়নি। তাঁদের শ্রদ্ধা জানাতেই আমাদের তরফে এই ছোট্ট উদ্যোগ।'

রোহিত শেট্টি পরিচালিত, অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ অভিনীত এই ছবি বেশ সাড়া ফেলেছিল জনমানসে। করোনা কাঁটা পেরিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া অন্যতম প্রথম দিকের ছবি। ফলে দর্শককে হলমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ছবির। এই ছবিতে পুরনো গান 'টিপ টিপ বরসা পানি'-কে রিক্রিয়েট করা হয়। ছবির শেষে ক্যামিও চরিত্রে দেখা যায় রণবীর সিংহ ও অজয় দেবগণকেও।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anupam Roy: বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হলেন সঙ্গীতশিল্পী জুটি
বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হলেন সঙ্গীতশিল্পী জুটি
Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget