এক্সপ্লোর

'Mannat': 'মন্নত'-এর নতুন ঝকঝকে নেমপ্লেট তৈরির নেপথ্যের কারণ জানিয়ে বিশেষ পোস্ট গৌরী খানের

Gauri Khan: তাঁর পোস্টে একাধিক অনুরাগী মন্তব্যে ভরিয়েছেন। প্রসঙ্গত, গতকালই শোনা গিয়েছিল 'মন্নত'-এর নতুন নেমপ্লেট নাকি হিরকখচিত। ভাইরাল হয়ে যায় নতুন নেমপ্লেটের ছবিও।

নয়াদিল্লি: মুম্বইয়ে গেছেন অথচ শাহরুখ খানের (Shah Rukh Khan) বাড়ি 'মন্নত'-এর (Mannat) সামনে দাঁড়িয়ে ছবি তোলেননি এমন অনুরাগী বোধ হয় কমই আছেন। ঠিক যেন কোনও দর্শনীয় স্থান। 'মন্নত' নিজেই যেন সুপারস্টার। সেই বিশালাকার বাংলোর এবার ভোল বদলেছে। বাড়ির সামনে বসানো নেমপ্লেট বদলে ফেলা হয়েছে। তৈরি হয়েছে নতুন প্রবেশদ্বারও। নতুন নেমপ্লেটে বসানো হয়েছে এলইডি, যা অন্ধকার নামলে জ্বলজ্বল করে। এবার সেই নিয়েই বিশেষ পোস্ট করলেন শাহরুখ পত্নী, ইন্টিরিয়র ডিজাইনার গৌরী খান (Gauri Khan)।

'মন্নত' প্রসঙ্গে গৌরী খানের পোস্ট

বলিউড বাদশাহ শাহরুখ খানের স্ত্রী গৌরী খান পেশায় ইন্টিরিয়র ডিজাইনার। এদিন নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বাড়ির নতুন তৈরি নেমপ্লেটের সামনে দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করেন তারকা পত্নী। সূর্যের আলোয় সেই নেমপ্লেট একেবারে হিরের মতো চকচক করছে। তার পাশে সাদা টপ, ডেনিম জিন্স ও কালো ব্লেজারে 'বস লেডি' পোজে দাঁড়িয়ে গৌরী। 

ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'আপনার বাড়ির মূল প্রবেশদ্বার, আপনার পরিবার ও বন্ধুদের জন্য প্রধান এন্ট্রি পয়েন্ট। তাই নেমপ্লেট এমন হওয়া উচিত যা পজিটিভ এনার্জি আকর্ষণ করে... আমরা স্বচ্ছ্ব এক উপকরণের সঙ্গে কাচের ক্রিস্টাল ব্যবহার করেছি যাতে ইতিবাচক, উত্থানমূলক ও শান্ত পরিবেশ তৈরি হয়।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gauri Khan (@gaurikhan)

তাঁর পোস্টে একাধিক অনুরাগী মন্তব্যে ভরিয়েছেন। প্রসঙ্গত, গতকালই শোনা গিয়েছিল 'মন্নত'-এর নতুন নেমপ্লেট নাকি হিরকখচিত। ভাইরাল হয়ে যায় নতুন নেমপ্লেটের ছবিও। আর তারপরেই গৌরী খানের পোস্টে নেমপ্লেটের সমস্ত উপকরণের উল্লেখ থেকে অন্য ইঙ্গিত পাচ্ছেন নেটিজেনরা। তাঁদের মতে, যাঁরা মন্নতের নতুন নেমপ্লেট নিয়ে কথা বলছিলেন তাঁদের 'যোগ্য জবাব' দিয়েছেন গৌরী। 

আরও পড়ুন: Influencer Death: গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল ২৫ বছর বয়সী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের

প্রসঙ্গত, বাড়ির নতুন নেমপ্লেটের ডিজাইনও করেছেন গৌরী খান। শাহরুখ খানকে সামনের বছর তিন তিনটি নতুন ছবিতে দেখতে পাওয়া যাবে। মুক্তি পাচ্ছে 'পাঠান', 'ডাঙ্কি' এবং 'জওয়ান'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sunidhi Chauhan: গলায় ইনফেকশন, প্রয়োজন বিশ্রামের!কলকাতায় ১৪ তারিখের গানের অনুষ্ঠান পিছিয়ে ২৫ মার্চ করলেন সুনিধি চৌহান
গলায় ইনফেকশন, প্রয়োজন বিশ্রামের!কলকাতায় ১৪ তারিখের গানের অনুষ্ঠান পিছিয়ে ২৫ মার্চ করলেন সুনিধি চৌহান
Monalisa Bhosle: মুসলিম প্রেমিকের সঙ্গে মন্দিরে বিয়ে, পুলিশি নিরাপত্তায় চারহাত এক ‘কুম্ভগার্ল’ মোনলিসার
মুসলিম প্রেমিকের সঙ্গে মন্দিরে বিয়ে, পুলিশি নিরাপত্তায় চারহাত এক ‘কুম্ভগার্ল’ মোনলিসার
Neena Gupta: 'অন্তঃসত্ত্বা হওয়ার যখন বয়স ছিল, সেই সময়ে এই গুজব শুনলে ভালোই লাগত', কেন বললেন নীনা গুপ্তা?
'অন্তঃসত্ত্বা হওয়ার যখন বয়স ছিল, সেই সময়ে এই গুজব শুনলে ভালোই লাগত', কেন বললেন নীনা গুপ্তা?
Ambarish Bhattachary Birthday: জন্মদিনে খাওয়ানোর আবদার? খাওয়াব আমি, বিল মেটাবে রণজয়, জবাব অম্বরীশের
জন্মদিনে খাওয়ানোর আবদার? খাওয়াব আমি, বিল মেটাবে রণজয়, জবাব অম্বরীশের

ভিডিও

Samir Aich | মা বোনেরা যে আলপনা দেন সেটাই ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী সমীর আইচ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ২: আজ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা, থিম দক্ষিণেশ্বর |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ১: রাষ্ট্রপতির সফর ঘিরে আরও চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১২.০৩.২৬) : হেঁসেলে জ্বালানির জ্বালা ! মিড-ডে মিলে শুধুই খিচুড়ি!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Embed widget