এক্সপ্লোর

Singer Bhupinder Singh Died: ৮২ বছর বয়সে প্রয়াত প্রখ্যাত গজল গায়ক ভূপিন্দর সিংহ

Bhupinder Singh Died: সূত্রের খবর, ১০ দিন আগে হাসপাতালে ভর্তি হন ভূপিন্দর সিংহ। ৫-৬ দিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন প্রখ্যাত গজল গায়ক।

মুম্বই: প্রয়াত প্রখ্যাত গজল গায়ক ভূপিন্দর সিংহ (Bhupinder Singh)। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এই সঙ্গীতশিল্পী। মৃত্যুকালে এই শিল্পীর বয়স হয়েছিল ৮২ বছর। আজ মুম্বইয়েই প্রয়াত হয়েছেন এই শিল্পী। মায়ানগরীর জুহুর এক হাসপাতালে মৃত্যু হয়েছে সঙ্গীতশিল্পীর।

সূত্রের খবর, ১০ দিন আগে হাসপাতালে ভর্তি হন ভূপিন্দর সিংহ। ৫-৬ দিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন প্রখ্যাত গজল গায়ক। কো-মর্বিডিটির কারণে মৃত্যু, এই কথাই আপাতত জানাচ্ছেন চিকিৎসকেরা।

সত্তর থেকে আশির দশকে ভূপিন্দর সিংহ বেশ কিছু সিনেমায় গান গেয়েছিলেন। জুয়েল থিফ, মাসুম, পরিচয়, ঘরোন্দা, কিনারা ছবিতে গান গেয়েছেন ভূপিন্দর। ১৯৪০ সালের ফেব্রুয়ারি মাসে জন্ম হয় ভূপিন্দর সিংহের। গজলের সঙ্গে সঙ্গে বলিউড ছবিতেও গান গেয়েছেন ভূপিন্দর। তাঁর স্ত্রী ছিলেন ভারতীয় বাংলাদেশি গায়িকা মিতালি সিংহ (Mitali Singh)। 

আরও পড়ুন: Alta Phoring: মাকে যোগ্য সম্মান ফিরিয়ে দিতে ২০ বছর আগের ঘটনার তদন্তের আর্জি ফড়িংয়ের!

পঞ্জাবের পরিবারে জন্ম হয় ভূপিন্দর সিংহের। প্রথমে দিল্লিতে অল ইন্ডিয়া রেডিও (All India Radio) থেকে শুরু হয়েছিল তাঁর কেরিয়ার। দূরদর্শনের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। সঙ্গীতের সঙ্গে সঙ্গে গীটার আর ভায়োলিনও শিখেছিলেন ভূপিন্দর সিংহ। দুইই বাজাতে পারতেন সমান দক্ষতায়।

চেতন আনন্দের (Chetan Anand) 'হকিকত' (Haqeeqat) ছবিতে মান্না দে (Manna Dey), মহম্মদ রফি (Mohammad Rafi), তালাত মহম্মদ (Talat Mahommad)-এর সঙ্গে গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায় অভিনীত ‘ত্রয়ী’ ছবিতে ভূপিন্দরের গাওয়া, ‘কবে যে কোথায় কী যে হল ভুল’ আজও এই প্রজন্মের প্রিয়। তাঁর ভারী কণ্ঠস্বরের নরম সুর ‘মৌসম’, ‘সত্তে পে সত্তা’, ‘আহিস্তা’, ‘দুরিয়া’ ছবির গানের মাধ্যমে শ্রোতাদের মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন ভূপিন্দর।

স্ত্রীয়ের সঙ্গে মঞ্চে ও প্লেব্যাকে গজল গাইতেন ভূপিন্দর। মিতালি ও ভূপিন্দরের এক ছেলেও রয়েছে। তাঁর নাম নিহাল সিংহ (Nihal Singh)। তিনিও একজন সঙ্গীতশিল্পী।

সেরা শিরোনাম

Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
Srijla Guha: 'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!
'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget