এক্সপ্লোর

Poonam Pandey: পুনম পাণ্ডের বিরুদ্ধে চার্জশিট পেশ গোয়া পুলিশের

Poonam Pandey Update: শুধু পুনম পাণ্ডের বিরুদ্ধেই নয়, চার্জশিট পেশ হয়েছে তাঁর প্রাক্তন স্বামী স্যাম বম্বের বিরুদ্ধেও। ২০২০ সালে সেই শ্যুটিংয়ের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

পানাজি: পুলিশের জালে পুনম পাণ্ডে (Poonam Pandey)। দুই বছর আগে গোয়ার (Goa) একটি সুদৃশ্য বাঁধে নগ্ন শ্যুটিং করার জন্য অশ্লীলতার মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে অভিনেত্রী পুনম পাণ্ডের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে চার্জশিট ফাইল করল গোয়া পুলিশ (Goa Police)।

ঠিক কী অভিযোগ পুনম পাণ্ডের বিরুদ্ধে?

অভিযোগ ২০২০ সালের নভেম্বর মাসে গোয়ার কাণকোণের (Canacona) চাপোলি বাঁধে (Chapoli Dam) 'অশালীন' ভিডিওর (obscene video) শ্যুটিং করছিলেন পুনম। সেই জন্য তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। 

পুলিশের ঊর্ধ্বতন এক আধিকারিকের কথায়, 'গত সপ্তাহে পুনম পাণ্ডের বিরুদ্ধে চার্জশিট ফাইল করা হয়। মামলা দায়েরের পর স্থানীয় আদালত সমন জারি করবে।'

কাণকোণে এই শ্যুটিং চালানোর বিরুদ্ধে স্থানীয়দের প্রতিবাদের পরে, রাজ্যের স্বরাষ্ট্র দফতর এই বিষয়ে তৎকালীন পুলিশ পরিদর্শককে বরখাস্ত করে।

পুনম পাণ্ডের সঙ্গে অভিযুক্ত তাঁর তৎকালীন স্বামীও

তবে শুধু পুনম পাণ্ডের বিরুদ্ধেই নয়, চার্জশিট পেশ হয়েছে তাঁর প্রাক্তন স্বামী স্যাম বম্বের (Sam Bombay) বিরুদ্ধেও। ২০২০ সালে সেই শ্যুটিংয়ের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তাঁদের গ্রেফতার করা হয় এবং পরবর্তীকালে তাঁরা জামিনে মুক্তিও পেয়ে যান। ভারতীয় দণ্ডবিধির (Indian Penal Code) ৪৪৭ ধারা, ২৯২, ২৯৩ ধারা ও ২৯৪ ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আরও পড়ুন: Sidhu Moose Wala Last Rites: সিধু মুসেওয়ালাকে শেষ সম্মান জানাতে ভিড় গ্রামবাসীদের

কিছুদিন আগে মুম্বইয়ের রাস্তায় ক্যামেরাবন্দি হন অভিনেত্রী পুনম পাণ্ডে। ফল কিনতে বেরিয়ে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন। সম্প্রতি কঙ্গনা রানাউত সঞ্চালিত অনুষ্ঠান 'লক আপ'-এ অংশ নিয়েছিলেন তিনি। কানপুরে জন্ম পুনম পাণ্ডের। মডেল হিসেবে কর্মজীবন শুরু। মূলত সোশ্যাল মিডিয়ায় সাহসী ছবি পোস্ট করার মাধ্যমে হঠাৎই বিখ্যাত হয়ে ওঠেন পুনম। ২০১৩ সালে প্রথম তাঁকে 'নেশা' ছবির মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget