এক্সপ্লোর

হলিউডে কাজ করা নিয়ে বাড়াবাড়ি হচ্ছে, বললেন নওয়াজউদ্দিন সিদ্দিকি

মুম্বই: ইরফান খান থেকে অনুপম খের। প্রিয়ঙ্কা চোপড়া থেকে দীপিকা পাড়ুকোন। বলিউডের নামিদামি তারকারা যখন হলিউডের ফোকাস পাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন, তখন ব্যতিক্রম নওয়াজউদ্দিন সিদ্দিকি। প্রতিভাধর এই অভিনেতার বক্তব্য, হলিউড নিয়ে বেশি বেশি মাতামাতি হচ্ছে। ভারতের কাজ যখন সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে, তখন দেশের বাইরে গিয়ে কাজ করার জন্য লালায়িত হওয়ার দরকার কী। নওয়াজের প্রশ্ন, হলিউডে গিয়ে অভিনয়ের দরকার কী, যখন এ দেশেই এত ভাল অভিনয়ের সুযোগ রয়েছে। এখানে ‘রামন রাঘব ২.০’, ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ যেমন হচ্ছে, তেমনই হচ্ছে ‘মিস লাভলি’ আর ‘দ্য লাঞ্চবক্স’। ছবিগুলি শুধু হিটই করছে না, উচ্চ প্রশংসিতও হচ্ছে। তাঁর কথায়, হলিউড নিয়ে অকারণে বাড়াবাড়ি করা হচ্ছে, সকলে চাইছে সেখানে গিয়ে কাজ করতে। নওয়াজ অবশ্য জানাচ্ছেন, বিদেশে গিয়ে কাজ করতে তাঁরও আপত্তি নেই। তবে ঘরের কাজের চাপ এত বেশি যে এই মুহূর্তে হলিউড যাওয়া তাঁর পক্ষে অসম্ভব। তাঁর কথায়, হলিউডে কাজ পেতে হলে সেখানে এজেন্ট রাখতে হবে। যদি তেমন ইচ্ছে হয়, তিনিও এজেন্ট নিয়োগ করবেন। কিন্তু আপাতত তেমন কোনও পরিকল্পনা নেই তাঁর, বলিউডের কাজের ফাঁকে হাতে সময়ও নেই। নওয়াজের অভিনয় দেশের পাশাপাশি আন্তর্জাতিক মহলেও স্বীকৃত। শোনা যাচ্ছে, একটি আন্তর্জাতিক প্রকল্পে অস্ট্রেলীয় অভিনেত্রী নিকোল কিডম্যানের সঙ্গে কাজ করতে পারেন তিনি। তবে তা চূড়ান্ত হয়নি এখনও। শাহরুখ খানের সঙ্গে ‘রইস’-এ নওয়াজকে এরপর দেখা যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: জলশূন্য হয়ে যাচ্ছে শরীর, সোনম ওয়াংচুককে হাঁটতেও নিষেধ করলেন চিকিৎসকেরা!
জলশূন্য হয়ে যাচ্ছে শরীর, সোনম ওয়াংচুককে হাঁটতেও নিষেধ করলেন চিকিৎসকেরা!
Sonam Wangchuk: '১৯ দিন কেটে গেল, কিন্তু সবাই নীরব.. দুর্ভাগ্যজনক', আমিরের বিতর্কিত মন্তব্যের পরেই সোনম ওয়াংচুকের পাশে প্রাক্তন স্ত্রী কিরণ
'১৯ দিন কেটে গেল, কিন্তু সবাই নীরব.. দুর্ভাগ্যজনক', আমিরের বিতর্কিত মন্তব্যের পরেই সোনম ওয়াংচুকের পাশে প্রাক্তন স্ত্রী কিরণ
Aamir Khan: ''থ্রি ইডিয়েটস' তৈরির সময় সোনম ওয়াংচুককে চিনতামই না..', ফের বিতর্ক আমির খানের মন্তব্য নিয়ে
''থ্রি ইডিয়েটস' তৈরির সময় সোনম ওয়াংচুককে চিনতামই না..', ফের বিতর্ক আমির খানের মন্তব্য নিয়ে
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?

ভিডিও

Suvendu Adhikari: 'ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে', বহরমপুরে দুর্ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু
IVF Treatment: বেশি বয়সে মা হওয়া কি বিপদ? বাড়ছে বন্ধ্যাত্ব? কী চিকিৎসা?
Suvendu Adhikari:
TMC News: 'ঋতব্রত-তৃণমূল'-এর ২ নেতা হাজির NCPI নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে
Suvendu Adhikari: 'প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এখানে আসতে বলবো',শ্যাম স্টিলের কারখানার নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপনে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget