এক্সপ্লোর

Govinda: দর্শকদের চমকে দিতে মাত্রা ছাড়া শরীরচর্চা করেই বিপত্তি? হাসপাতাল থেকে ছাড়া পেয়ে কী বললেন গোবিন্দ?

Govinda Health: আজ বিকেলে, জুহু-র ক্রিটিকেয়ার হাসপাতাল থেকে ছাড়া পেলেন গোবিন্দ

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • অভিনেতা গোবিন্দ মঙ্গলবার রাতে বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
  • গুরুতর অবস্থায় তাঁকে জুহুর ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
  • প্রচুর শরীরচর্চার কারণেই ক্লান্তি ও অসুস্থতা, জানিয়েছেন গোবিন্দ।
  • বুধবার বিকেলে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি।

কলকাতা: গতকাল, অর্থাৎ মঙ্গলবার রাতে বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বলিউড অভিনেতা গোবিন্দ (Govinda)। বাড়িতে অসুস্থ হয়ে, অচেতন হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি চিকিৎসককে ফোন করা হয়, ওষুধ দেওয়া হয়। এরপরে পরিস্থিতি গুরুতর বুঝে, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতকাল রাতে হাসপাতালেই থাকতে হয়েছিল অভিনেতাকে। তবে আজ, বুধবার বিকেলেই হাসপাতাল থেকে ছাড়া পেলেন গোবিন্দ। আপাতত সুস্থ রয়েছেন তিনি, রওনা হয়েছেন বাড়ির পথে। যাওয়ার সময় পাপারাৎজিদের সঙ্গে কথাও বলে গেলেন গোবিন্দ। 

জানা যাচ্ছে, মঙ্গলবার রাতে, বাড়িতে থাকাকালীনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৬১ বছরের অভিনেতা। বাড়িতেই অজ্ঞান হয়ে যান তিনি। জুহু-র ক্রিটিকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে গোবিন্দকে। অভিনেতার বন্ধু ও আইন সহায়ক ললিত বিন্দল এই খবরটি জানান সংবাদমাধ্যমকে। গোবিন্দ বাড়িতে অচেতন হয়ে পড়ার পরেই চিকিৎসককে ফোন করা হয়, তাঁকে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ ও দেওয়া হয়। তবে পরে, পরিস্থিতি কিছুটা গুরুতর বুঝে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। 

আজ বিকেলে, জুহু-র ক্রিটিকেয়ার হাসপাতাল থেকে ছাড়া পেলেন গোবিন্দ। মুখে হাসি নিয়ে পাপারাৎজিদের সঙ্গে কথা বলার সময় তিনি বললেন, 'সুস্থ থাকতে নিজের রোজকার রুটিনে যোগা আর প্রাণায়ম অভ্যাস করুন।' প্রসঙ্গত, ধর্মেন্দ্র অসুস্থ থাকাকালীন তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন গোবিন্দ। সেই সময়ে সম্পূর্ণ সুস্থ ছিলেন তিনি। নিজেই গাড়ি ড্রাইভ করে জুহুর ব্রিচ ক্যান্ডি হাসপাতালে পৌঁছন গোবিন্দ। কিন্তু এর পরের দিনই অসুস্থ হয়ে পড়েন তিনি। সেই কারণে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল।

অন্যদিকে, আজ ANI-কে দেওয়া সাক্ষাৎকারে গোবিন্দ বলেন, 'আমি প্রয়োজনের থেকে বেশি শারীরিক কসরত করেছিলাম। তার ওপরে, শরীর ক্লান্ত ছিল। মনে হয় বেশি শরীরচর্চা করার ফলেই অসুস্থ হয়ে পড়েছিলাম। মনে হচ্ছিল জ্ঞান হারিয়ে ফেলব। তখন আমার মনে হত, হাসপাতালে ভর্তি হয়ে যাওয়া উচিত, নাহলে আরও বড় কিছু হয়ে যেতে পারে। সেই কারণেই হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিই, আর যা যা প্রয়োজন চিকিৎসা শুরু হয়ে যায়। আসলে আমি একটা নতুন সিনেমা শুরু করছি, 'দুনিয়াদারি'। আসলে আমি চেয়েছিলাম, আমায় দর্শক এমন একটা রূপে দেখুক, যেভাবে দর্শক আমায় আগে কখনও দেখেনি।'

 

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget