এক্সপ্লোর

Govinda at Arti Singh Wedding: ক্রুষ্ণা অভিষেকের সঙ্গে তিক্ততার অবসান! ভাগ্নির বিয়েতে হাজির গোবিন্দা

Govinda: আরতির বিয়ের দিনে দেখা মিলল মামার। সম্পূর্ণ কালো শেরওয়ানিতে চোখ ধাঁধালেন গোবিন্দা। রাজকীয় প্রবেশ যাকে বলে। ভেন্যুর বাইরে দাঁড়িয়ে থাকা পাপারাৎজিদের দেখে করজোড়ে অভিবাদনও জানান তিনি। 

নয়াদিল্লি: সম্প্রতি বিয়ে সেরেছেন অভিনেত্রী আরতি সিংহ (Arti Singh Wedding)। মুম্বইয়ের বৃহস্পতিবার তারকাখচিত সেই অনুষ্ঠানে হাজির হলেন অভিনেতা ও রাজনীতিক গোবিন্দা (Govinda)। চমকে দিলেন সকলকে। কিন্তু ভাগ্নির বিয়েতে মামা আসবে এটা তো স্বাভাবিক? তাহলে? আসলে ভাগ্নে ক্রুষ্ণা অভিষেকের (Krushna Abhishek) সঙ্গে মামা গোবিন্দার সম্পর্ক খুব একটা মধুর নয়, তাই অনেকেই সন্দিহান ছিলেন যে অভিষেকের বোন আরতির বিয়েতে আদৌ তিনি আসবেন কি না! 

জল্পনার অবসান! সকলকে চমকে দিয়ে আরতির বিয়েতে হাজির গোবিন্দা, মিটল ঝামেলা?

অনুরাগীরা ছিলেন সন্দেহে। আদৌ কি ভাগ্নি আরতির বিয়েতে যাবেন অভিনেতা মামা গোবিন্দা? বিশেষত অভিনেত্রীর প্রাক-বিবাহ অনুষ্ঠানে যাননি গোবিন্দা। ফলে সন্দেহ আরও বাড়ে।

আরতির বিয়ের দিনে দেখা মিলল মামার। সম্পূর্ণ কালো শেরওয়ানিতে চোখ ধাঁধালেন গোবিন্দা। রাজকীয় প্রবেশ যাকে বলে। ভেন্যুর বাইরে দাঁড়িয়ে থাকা পাপারাৎজিদের দেখে করজোড়ে অভিবাদনও জানান তিনি। 

গোবিন্দার সঙ্গে তাঁর ভাগ্নে অর্থাৎ আরতির দাদা ক্রুষ্ণা অভিষেকের সম্পর্ক বিশেষ মধুর নয়। ২০১৮ সালে তাঁদের সম্পর্কে তিক্ততা দেখা যায়। যদিও এবার মনে করা হচ্ছে যে তিক্ততা ভুলে পরিবারের আনন্দে পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন গোবিন্দা। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

২০১৮ সালে গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা একটি ট্যুইটকে কেন্দ্র করে ক্রুষ্ণা অভিষেকের স্ত্রী কাশমেরা শাহের সমালোচনা করেন বলে অভিযোগ ওঠে। 'যাঁরা টাকার জন্য নাচ করেন' সংক্রান্ত একটি ট্যুইট কাশমেরা করেন, যা গোবিন্দার উদ্দেশ্যে ছিল বলে অভিযোগ ওঠে। এর ফলস্বরূপ গোটা পরিবার ক্রুষ্ণা অভিষেক ও কাশমেরার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। পরবর্তীকালে ক্রুষ্ণা খোলসা করেন যে ট্যুইটটি তাঁর বোন আরতিকে নিয়ে ছিল। কিন্তু ততদিনে যা হওয়ার হয়ে গিয়েছে। পরিবারের মধ্যে সমস্যার কথা সর্বসমক্ষে এসে গেছে ততদিনে। 

আরও পড়ুন: Churni Ganguly: ১২ বছর বয়সে যৌন হেনস্থার স্বীকার, 'ক্ষমা চাইতে আসবে' এখনও অপেক্ষায় চূর্ণী

প্রসঙ্গত, আরতি সিংহের বিয়ে ছিল তারকাখচিত। বিপাশা বসু, কর্ণ সিংহ গ্রোভার, অর্চনা পূরণ সিংহ প্রমুখ বি-টাউনের একাধিক পরিচিত মুখ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। তাঁদের সঙ্গীত অনুষ্ঠানে ছিলেন অঙ্কিতা লোখাণ্ডে, ভিকি জৈন, দেবলীনা ভট্টাচার্য, রেশমি দেসাই, কিশ্বর মার্চেন্ট, কর্ণ সিংহ গ্রোভার প্রমুখ। ক্রুষ্ণা অভিষেককে বিশেষ পারফর্ম্যান্স দিতেও দেখা যায় বোনের বিয়ের অনুষ্ঠানে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget