এক্সপ্লোর

Churni Ganguly: ১২ বছর বয়সে যৌন হেনস্থার স্বীকার, 'ক্ষমা চাইতে আসবে' এখনও অপেক্ষায় চূর্ণী

Churni Ganguly Social Media Post: 'আমি এখনও অপেক্ষা করব ক্ষমা চাওয়ার তবে যা গতিবিধি সেই মানুষের, আমার ধারণা তার যৌন বিকৃতি বিন্দুমাত্রও বদলায়নি। আশা করি আমার এই পোস্টটা সেই লোকটার কাছে পৌঁছবে আর এই বার্তা দেবে, ১২ বছর হলেও আমি এখনও কিছু ভুলিনি।'

কলকাতা: বয়সের সঙ্গে সঙ্গে আমাদের ফিকে হয়ে আসে অনেক স্মৃতি। কিছু ভাললাগার, কিছু মনখারাপের। তবে যে স্মৃতি ফিকে হয় না? ভোলা যায় না? সেই স্মৃতি দীর্ঘ এত বছর পরেও অবতারণা করায় দীর্ঘ লেখার। দীর্ঘ স্মৃতিচারণার। ছত্রে ছত্রে কষ্ট হলেও, যে দুঃসহ স্মৃতির কথা লিখতে ইচ্ছা করে? বলতে ইচ্ছা করে? এই অনুভূতি হয়তো লিখে বোঝানো যায় না। তবুও লিখলেন তিনি.. চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly)। 

সোশ্যাল মিডিয়ায় আজ সকালে একটি লম্বা পোস্ট করেছেন অভিনেত্রী-পরিচালক চূর্ণী গঙ্গোপাধ্যায়। ছোটবেলার একটি সাদা-কালো ছবি শেয়ার করে চূর্ণী লিখছেন, 'আমার এই ইনস্টাগ্রাম পোস্টটা ভীষণ ব্যক্তিগত। ৬ বছর আগে আমি একবার 'মিটু' -র বিষয়ে সরব হয়েছিলাম। হ্যাঁ, তখন খুব ছোট ছিলাম আমি, কিন্তু কিচ্ছু ভুলে যাইনি। একটা জমে থাকা কান্না, ছোটবেলার যৌন নিগ্রহের একটা দমবন্ধ করা স্মৃতি। এমন একটা মানুষ যে নিগ্রহের স্বীকার হয়েও বছরের পর বছর চুপ থেকেছে, কিছু বলেনি... কারণ সে বলার মতো পরিস্থিতিই তো পায়নি। আমি এখনই এই বিশ্বাস নিয়েই বেঁচে আছি যে ভাগ্য, ঈশ্বর একদিন ঠিক এর শাস্তি দেবেন।

আমি এখনও অপেক্ষা করছি, সেই মানুষটা এসে আমার কাছে ক্ষমা চাইবে। এখন এইটুকুই সেই মানুষটা করতে পারে। ছোটবেলা থেকে যে ট্রমা নিয়ে আমি বড় হয়েছি, তার জন্য ক্ষমা চাওয়া ছাড়া আর সত্যিই কিছু করার নেই। হয়তো সেই মানুষটা ভেবেছে, আমি তার নাম বলতে পারব না। সেই সাহসেই সে ১২ বছরের একটা মেয়েকে হেনস্থা করার সাহস দেখিয়েছিল। আমার দিশেহারা লাগছিল, গোটা পৃথিবীকে জানাতে ইচ্ছা করছিল, কিন্তু হদিশ পাইনি।

আমার এখনও মনে আছে, আমার সঙ্গে ঠিক কী হচ্ছে আমি বুঝতে পারিনি। ছুটে ঘর থেকে পালিয়ে এসেছিলাম। গলা শুকিয়ে এসেছিল আমার, কিন্তু আমার মতো ছোট মেয়ের কথা কেউ বিশ্বাস করেনি। আমার পাশে ছিল না কেউ।

গতকাল দামিনী বেণী বসুর একটি পিটিশনে স্বাক্ষর করার কথা ছিল। বিষয়টা ছিল থিয়েটারকে নারীদের জন্য সুস্থ একটা জায়গা বানানো হোক, সেটা নিয়ে। দেরি হওয়ার জন্য সমর্থন জানাতে পারিনি। এই পোস্টটা আমার সমর্থন হয়ে থাক। শুধু থিয়েটার নয়, আমি বলতে চাই গোটা সমাজটাই নারীদের জন্য নিরাপদ নয়। এই ঘটনার কথা যত শেয়ার করব, ততই যেন আমার ক্ষততে প্রলেপ পড়বে। এটা আমার ক্ষতয় প্রলেপ পড়ার প্রথম ধাপ।

আমি এখনও অপেক্ষা করব ক্ষমা চাওয়ার তবে যা গতিবিধি সেই মানুষের, আমার ধারণা তার যৌন বিকৃতি বিন্দুমাত্রও বদলায়নি। আশা করি আমার এই পোস্টটা সেই লোকটার কাছে পৌঁছবে আর এই বার্তা দেবে, ১২ বছর হলেও আমি এখনও কিছু ভুলিনি।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

আরও পড়ুন: Bhuvan Bam: কেরিয়ারের নতুন অধ্যায়ের শুরু! দিল্লি ছেড়ে মুম্বইয়ে পাকাপাকিভাবে থাকবেন জনপ্রিয় ইউটিউবার ভুবন বাম

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget