এক্সপ্লোর

Govinda: ১ হাজার কোটি টাকার আর্থিক দুর্নীতিতে যোগ? অভিনেতা গোবিন্দকে জিজ্ঞাসাবাদ তদন্তকারী সংস্থার

Ponzi Scam: সূত্রের খবর, বলিউড অভিনেতা গোবিন্দ একাধিক প্রোমোশনাল ভিডিওর মাধ্যমে এই সংস্থার কার্যক্রমের প্রচারে অংশ নিয়েছিলেন।

নয়াদিল্লি: বুধবার, ওড়িশা আর্থিক অপরাধ শাখার (The Odisha Economic Offences Wing) তরফে জানানো হয়েছে যে ১ হাজার কোটি টাকার অনলাইন পঞ্জি দুর্নীতি (Ponzi Scam) মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে বলিউড অভিনেতা গোবিন্দকে (Govinda)। এই দুর্নীতির সঙ্গে তাঁর 'যোগ' থাকায়, তদন্তের কারণে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয়। 

আর্থিক দুর্নীতি মামলায় যোগ? জিজ্ঞাসাবাদ করা হবে গোবিন্দকেও

অধিকর্তাদের মতে, এই দুর্নীতিতে নাম জড়ায় 'সোলার টেকনো অ্যালায়েন্স'-এর যাদের একাধিক দেশে অনলাইনে উপস্থিতি ছিল। সংস্থাটি একটি ক্রিপ্টো বিনিয়োগ উদ্যোগ হিসাবে নিজেদের পরিচয় দিয়ে অবৈধ অনলাইন পঞ্জি স্কিম পরিচালনা করেছে বলে অভিযোগ। ফলস্বরূপ, এই সংস্থা দেশজুড়ে প্রায় ২ লক্ষ মানুষের থেকে ১ হাজার কোটি টাকা সংগ্রহ করেছে। 

সূত্রের খবর, বলিউড অভিনেতা গোবিন্দ একাধিক প্রোমোশনাল ভিডিওর মাধ্যমে এই সংস্থার কার্যক্রমের প্রচারে অংশ নিয়েছিলেন। ফলে এই দুর্নীতি প্রসঙ্গে আরও খোঁজখবর ও তথ্য সংগ্রহের জন্য গোবিন্দকে ডেকে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে, ওড়িশা আর্থিক অপরাধ শাখার আধিকারিকদের তরফে। 

সূত্রের খবর, ওড়িশা আর্থিক অপরাধ শাখার আধিকারিক জে. এন. পঙ্কজ বলেন, 'আমরা খুব শীঘ্রই মুম্বইয়ে একটি দল পাঠাব ফিল্মস্টার গোবিন্দকে জিজ্ঞাসাবাদ করার জন্য যিনি জুলাই মাসে গোয়ায় অনুষ্ঠিত STA-এর গ্র্যান্ড ফাংশনে উপস্থিত ছিলেন এবং বেশ কিছু ভিডিওয় এই সংস্থার প্রচার করেছেন।'

যে সংস্থাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, অভিযোগ তারা ভদ্রক, কেওনঝড়, বালেশ্বর, ময়ূরভঞ্জ, ভুবনেশ্বর, সেই সঙ্গে বিহার, উত্তর প্রদেশ, পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, দিল্লি, ঝাড়খণ্ড, অসম ও মধ্যপ্রেদেশে একাধিক স্থানের প্রায় ১০ হাজার মানুষের থেকে ৩০ কোটি টাকা মতো সংগ্রহ করে। একাধিক মানুষকে এই সংস্থায় বিনিয়োগের জন্য তারা আকর্ষণ জানায় এবং তাদের নেটওয়ার্ক চেনের অধীনে বহু মানুষকে তারা চাকরিও দেয়। নিজেদের অধীনে যে যতজনকে চাকরিতে আনতে পারবে সংস্থার জন্য তার সেই অনুযায়ী বেতন হবে বলে কথাও দেওয়া হয় সংস্থার তরফে। 

তবে ওড়িশা আর্থিক অপরাধ শাখার তরফে এও জানানো হয়েছে যে গোবিন্দ 'সন্দেহভাজনও নন অভিযুক্তও নন'। বিশদে তদন্তের পরই গোবিন্দর যোগ বোঝা যাবে। যদি এমন জানা যায় যে তিনি কেবল একজন অভিনেতা বা তারকা হিসেবে এই সংস্থার হয়ে বিজ্ঞাপনই করেছেন তাহলে হয়তো তাঁকে কেবল সাক্ষী হিসেবে ধরা হবে। 

আরও পড়ুন: SRK Anirudh Ravichander: 'তুমি ম্যাজিক তৈরি করতে পার', অনিরুদ্ধর 'চলেয়া'-য় মুগ্ধ কিং খান

এই মামলায় এর আগে, ৭ অগাস্ট ওড়িশা আর্থিক অপরাধ শাখার তরফে এই সংস্থার ভারত ও ওড়িশার মাথা গুরতেজ সিংহ সিধু ও নিরোদ দাসকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ভুবনেশ্বরের ইনভেস্টমেন্ট অ্যাডভাইজর রত্নাকর পালাইকে গ্রেফতার করা হয় ১৬ অগাস্ট। সিধুর সঙ্গে তাঁর যোগ ছিল বলে অভিযোগ। এই সংস্থার চিফ, ডেভিড গেজ ও তিন ভারতীয়র বিরুদ্ধে, লুকআউট সার্কুলার জারি করা হয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Dev-Jeet: স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
Jeet New Film: জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
Rajesh Sharma Health Update: সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
Rajesh Sharma: শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!
শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!

ভিডিও

Chingrighata Flyover: শুক্র রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল
Prosenjit Chatterjee:
TMC News: কোন কোন খাতে TMC-র ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাট তৃণমূল'?
TMC News:
TMC News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Embed widget