এক্সপ্লোর

SRK Anirudh Ravichander: 'তুমি ম্য়াজিক তৈরি করতে পার', অনিরুদ্ধর 'চলেয়া'-য় মুগ্ধ কিং খান

Jawan: ভিডিও শেয়ার করে কী বললেন বলিউডের বাদশা?

কলকাতা: বিশ্ব জুড়ে জওয়ান জ্বর, শাহরুখের সাফল্যে তারকাদের বাঁধভাঙা। উচ্ছ্বাসের আবেগে ভেসেই জওয়ানের সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ ( Anirudh Ravichander) । রবিচান্দের তাঁর স্টুডিওয় বসে গলা মেলালেন ছালেয়া গানটিতে। আর সেই ভিডিও শাহরুখ খান (Shah Rukh Khan) শেয়ার করলেন তাঁর এক্স হ্যান্ডলে। 

ভিডিও শেয়ার করে কিং খান লিখেছেন, 'তোমার গান শুনলেই নাচতে ইচ্ছে করে, তোমার ছন্দে জাদু আছে। '

I have to dance on this while you sing it beta. And if I get the step wrong you instantly change the rhythm so I look good! U can do magic like that I know….love u. https://t.co/1GS3GCYMfS

— Shah Rukh Khan (@iamsrk) September 14, 2023

">

'জওয়ান' মুক্তির পর অনিরুদ্ধ রবিচান্দ একটি সাক্ষাৎকারে বলেছিলেন, 'তামিলনাড়ু থেকে সরাসরি বলিউড সিনেমার জন্য় গান গাওয়া আমার কাছে অত্য়ন্ত গর্বের। শাহরুখকে আমরা এই গানে লার্জার দ্য়ান লাইফ অবতারে দেখাতে সফল হয়েছি। '

আরও পড়ুন...

৮ দিনে ব্যবসা ৭০০ কোটির ঘরে! বক্স অফিসে 'জওয়ান' ঝড় অব্যাহত

উল্লেখ্য়, দক্ষিণের তারকা পরিচালক অ্যাটলির সঙ্গে এই প্রথম কাজ করলেন বলিউডের কিং শাহরুখ খান। সেই সঙ্গে দক্ষিণের 'লেডি সুপারস্টার' নয়নতারা ও তারকা বিজয় সেতুপতি। অনবদ্য অভিনয় ও অন্য ধরনের গল্প সেই সঙ্গে কিং খানের 'ক্যারিস্মা'! বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করছে এই ছবি। শোনা যাচ্ছে, অষ্টম দিনে এই ছবি ১৬ কোটি টাকা আয় করেছে। 

শুক্রবার সকালে ট্রেড অ্যানালিস্ট মনোবালা বিজয়বালানের দেওয়া হিসেব অনুযায়ী, অষ্টম দিনে কেবল ভারত থেকেই ৮ লক্ষ ৫২ হাজার ৬৩১টি টিকিট বিক্রি হয়েছে 'জওয়ান'-এর। তবে এর বাইরেও একাধিক প্রেক্ষাগৃহ আছে যার হিসেব করা যায়নি সম্পূর্ণ। অর্থাৎ এই সংখ্যা বাড়তে পারে, কমবে না। হিন্দি সংস্করণ আয় করেছে ১৪.১৮ কোটি, তামিলে পেয়েছে ১.৪৩ কোটি, তেলুগু সংস্করণে আয়ের পরিমাণ ৯৬ লক্ষ টাকা। অর্থাৎ মোট আয়, দেশে, অষ্টম দিনে ১৬.৫৭ কোটি টাকা। 

মুক্তির প্রথম সপ্তাহেই দেশ থেকে ৩৬৯.২২ কোটি টাকার আয় করেছে 'জওয়ান'। তার মধ্যে ৩২৭.৮৮ কোটি টাকা এসেছে হিন্দি সংস্করণ থেকে। বাকি ৪১.৫৫ কোটি টাকা আয় হয়েছে তামিল ও তেলুগু থেকে। অন্যদিকে বিশ্বজুড়েও দুর্দান্ত ব্যবসা করছে এই ছবিতে। প্রথম ৮ দিনেই ৭০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে 'জওয়ান'। 

শাহরুখ, নয়নতারা ও বিজয় সেতুপতি ছাড়াও ছবিতে রয়েছেন একাধিক তারকা। 'জওয়ান' ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সানিয়া মলহোত্র, প্রিয়মণি, ঋধি ডোগরা প্রমুখ। ক্যামিও চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন, সঞ্জয় দত্ত। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget