এক্সপ্লোর

শিনা হত্যাকাণ্ড নিয়ে বাংলা ছবির ওপর স্থগিতাদেশ নয়: বম্বে হাইকোর্ট

মুম্বই: শিনা বরা হত্যাকাণ্ডের ওপর ভিত্তি করে নির্মিত বাংলা ছবি ‘ডার্ক চকোলেট’-এ মুক্তির ওপর অন্তবর্তীকালীন স্থগিতাদেশ দিতে অস্বীকার করল বম্বে হাইকোর্ট। আদালতের জানিয়েছে, সেন্সর বোর্ডের ওপর তাদের ভরসা আছে। এদিন শিনার সৎ বাবা পিটার মুখোপাধ্যায়ের দায়ের করা একটি আবেদনের শুনানি চলছিল বিচারপতি এস সি ধর্মাধিকারীর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে। পিটার, যিনি এই মামলায় অন্যতম অভিযুক্তও বটে, ছবি মুক্তির বিরুদ্ধে আবেদন করে জানিয়েছিলেন, তেমনটা হলে নিরপেক্ষ বিচার প্রক্রিয়া ব্যাহত হবে, যা তাঁর মৌলিক অধিকার। আদালতে পেশ করা আর্জিতে পিটারের দাবি ছিল, আদালত যেন এই ছবি মুক্তির ওপর সাময়িক স্থগিতাদেশ জারি করে তাঁকে প্রথমে দেখার সুযোগ দেয়। যদিও, উচ্চ আদালত এদিন পিটারের আবেদন খারিজ করে দিয়েছে। বেঞ্চ জানিয়েছে, সিবিএফসি বা সেন্সর বোর্ডের ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে। আদালত জানায়, সেন্সর বোর্ড নির্দিষ্ট নিয়ম মেনেই কাজ করে। ছবি মুক্তির অনুমতি দেওয়ার আগে, তারা তা সবদিক দিয়ে পরীক্ষা করে দেখে। তবে, ছবি মুক্তি পাওয়ার পর আবেদনকারী ফের আদালতের দ্বারস্থ হতে পারেন বলেও জানিয়েছে হাইকোর্ট। তখন আদালত খতিয়ে দেখবে, ছবির কোনও অংশ মামলায় প্রভাব ফেলতে পারে কি না। ছবির নির্দেশক অগ্নিদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই মামলা সংক্রান্ত যে সব তথ্য প্রকাশ্যে এসেছে তার ওপর ভিত্তি করেই ছবি তৈরি করা হয়েছে। তিনি যোগ করেন, শ্যুটিংয়ের কাজ শেয হয়ে গিয়েছে। এখন পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। এই ছবিতে, মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করেছেন মহিমা চৌধুরী এবং শিনার ভূমিকায় অভিনয় করেছেন রিয়া সেন।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
Sonam Wangchuk: হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Sonam Wangchuk: সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'
সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'

ভিডিও

Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর
Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget