এক্সপ্লোর

Upcoming Bengali Film: ভয় আর থ্রিলের মিশেল নিয়ে আসছে 'হরর স্টোরিজ'

একে ম্য়াজিক বক্স, তার ওপর ভূতের খেলা। ভাবছেন কী বলছি? আপকামিং বাংলা ছবি "হরর স্টোরিজ"-এ রয়েছে ঠিক এরকমই ভয় আর থ্রিলের মিশেল।

ভূতের গল্প নিয়ে সিনেপ্রেমীদের মধ্য়ে উন্মাদনা কম নেই। এবার ভয় আর থ্রিলারের মিশেলে পরিচালক সায়ন বসু চৌধুরী তৈরি করলেন তাঁর নতুন ছবি "হরর স্টোরিজ"। পরিচালকের কথায়, ছবিতে প্রত্য়ক্ষ ভাবে ভূতের উপস্থিতি না থাকলেও সাইকোলজিক্য়াল থ্রিলার ও ভয়ের  আবহই এই ছবির ইউএসপি। "হরর স্টোরিজ" ছবিটিতে দুটি আলাদা আলাদা গল্পকে তুলে ধরা হয়েছে। যার একটিতে অভিনয় করেছেন সুপ্রতিম সাহা ও অলিভিয়া সরকার এবং অন্য় গল্পটিতে রয়েছে মৈনাক বন্দ্য়োপাধ্য়ায় ও রূপসা মুখোপাধ্য়ায়।

কলকাতা শহরের বিভিন্ন লোকেশানে হয়েছে এই ছবির শুটিং। সুপ্রতিম-অলিভিয়া এই ছবিতে প্রেমিক-প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন। তবে গল্পে অলিভিয়াকে হীনমন্য়তায় ভোগা একটি মেয়ে হিসেবে দেখানো হয়েছে। যার জীবনে হঠাৎই একটি ম্য়াজিক বক্স আসে, আর সেখান থেকেই মোড় নেয় তার জীবনের গল্প। এই ছবিতে কাজের অভিজ্ঞতার কথা এবিপি লাইভের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে শেয়ার করেছেন অলিভিয়া। ব্য়ক্তিগত জীবনেও কী তিনি ভূতে ভয় পান? সেকথাও অকপটে জানিয়েছেন অলিভিয়া।

"হরর স্টোরিজ"-এর অন্য় একটি গল্পে রূপসা ও মৈনাককে প্রথমবার একসঙ্গে দেখতে পেতে চলেছে দর্শক। এখানে রূপসা একজন স্বাধীনচেতা মহিলার চরিত্রে রয়েছেন, ও তার অফিসের বস ও পরবর্তী সময়ে তার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন মৈনাক। যদিও এই গল্পে মৈনাকের চরিত্রটিকে নেগেটিভ চরিত্র হিসেবেই দেখাতে চেয়েছেন পরিচালক। তবে এই চরিত্রটিতে অভিনয় বেশ চ্য়ালেঞ্জিং বলেই মনে করছেন  মৈনাক।।

"হরর স্টোরিজ"-ছবিটির কয়েকটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন সাহেব হালদার, রোশনি ঘোষ সহ বেশ কিছু অভিনেতা-অভিনেত্রীরা। এই ছবির সিনেমাটোগ্রাফি করেছেন রফিকুল ইসলাম।

একদিকে যেমন সুপ্রতিম জানিয়েছেন এই ছবিতে কাজ করে তার ভীষণ ভালো লেগেছে, তেমনই মৈনাককে কো অ্য়াক্টর হিসেবে পেয়ে রূপসাও বেশ খুশি। ছবির শুটিং চলাকালীন ফ্লোরে যথেষ্ট করোনাবিধি মানা হয়েছিল বলেও জানিয়েছেন কলাকুশলীরা।

ছবির পোস্টার শুটও ইতিমধ্য়েই শেষ। এখন প্রেক্ষাগৃহে কবে মুক্তি পাবে "হরর স্টোরিজ", তারই অপেক্ষায় দর্শকরা।

 

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget