এক্সপ্লোর

‘আমার কাছে যৌনতা মানে স্রেফ শরীর নয়, অনুভূতিও’, প্রাক্তনের ‘প্রতারণা’ নিয়ে সরব দীপিকা

পুরাতন সম্পর্ক ও প্রাক্তন নিয়ে কার্যত একরাশ খারাপ লাগার কথা সাক্ষাৎকারে জানালেন দীপিকা পাড়ুকোন।

মুম্বই: উপেন পটেল। মহেন্দ্র সিংহ ধোনি। যুবরাজ সিংহ। রণবীর কপূর। সিদ্ধার্থ মালিয়া। রণবীর সিংহর সঙ্গে প্রেম ও বিয়ের আগে এই একাধিক তারকার সঙ্গেই শিরোনামে এসেছেন দীপিকা পাড়ুকোন। মডেলিং থেকে রূপোলি পর্দা, তাঁর বলিউড যাত্রায় সমান্তরালভাবে পাল্লা দিয়েই এগিয়েছে উন্নতি এবং স্ক্যান্ডেল। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই কাজে মনোনিবেশ করে বিতর্কে নির্বিকার থেকেছেন দীপিকা। ব্যতিক্রম শুধু রণবীর কপূরের ক্ষেত্রে।

সেও একটা সময় ছিল, যখন পেজ থ্রি-র সিংহভাগেই থাকত ঋষি কপূরের পুত্রের সঙ্গে টেনিস তারাক প্রকাশ পাড়ুকোনের সম্পর্কের একাধিক খবর। কখনও অ্যাওয়ার্ড শো-তে তারকা যুগলের ফ্যাশন, কখনও দীপিকার শরীরে ‘আর কে’ নামের ট্যাটু। এমনও শোনা গিয়েছিল বিয়ে করবেন এই তারকা যুগল। তবে শেষ পর্যন্ত কপূর ও পাড়ুকোন পরিবার আত্নীয়তায় বাঁধা পড়েনি। সম্পর্ক ভাঙে রণবীর কপূর ও দীপিকার। বেশ কিছুদিন হতাশায়ও ভোগেন বলিউডের বর্তমান সময়ের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নায়িকা। পরে দীপিকার জীবনে আসেন রণবীর সিংহ। সঞ্জয়লীলা বনশালীর ছবির সেট থেকেই প্রেম। তারপর দীর্ঘ সম্পর্ক ও বিয়ে। এখন তাঁরা ‘হ্যাপিলি ম্যারেড’। প্রাক্তন নিয়েও তেমন একটা মাথাব্যথা নেই দীপিকার। রণবীর কপূরও আলিয়া ভট্টের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলে শোনা যায়।

‘আমার কাছে যৌনতা মানে স্রেফ শরীর নয়, অনুভূতিও’, প্রাক্তনের ‘প্রতারণা’ নিয়ে সরব দীপিকা (দীপিকা রণবীরের বিয়ে)

এরই মধ্যে পুরাতন সম্পর্ক ও প্রাক্তন নিয়ে কার্যত একরাশ খারাপ লাগার কথা সাক্ষাৎকারে জানালেন দীপিকা পাড়ুকোন। যৌনতা তাঁর কাছে স্রেফ শরীরী বিষয় নয়। শরীরের সঙ্গেই মিলেমিশে রয়েছে আবেগ ও অফুরান অনুভূতিও। দীপিকা এমন ভাবেই ভাবেন। কার্যত অভিযোগের সুরেই তিনি বলেন, “আমি যদি এদিক ওদিক ঘুরে বেড়াই তাহলে কেন নিজেকে সম্পর্কে জড়াব? সিঙ্গল থাকব, মজা করব। কিন্তু সবাই এভাবে ভাবে না।”

রণবীর কপূর প্রসঙ্গে তিনি এও বলেন, “আমি ওকে রীতিমতো হাতেনাতে ধরেছি। প্রথমবার প্রতারিত হওয়ার পর মনে হয়েছিল, সম্পর্কেই হয়ত গলদ রয়েছে বা আমারই কোথাও খামতি থেকে গিয়েছে। কিন্তু একটা মানুষ যখন তা অভ্যাসে পরিণত করে ফেলে, বুঝতে হবে ভুলটা তাঁরই। সম্পর্কে নিজের পুরোটা দিয়েছি। তার পরিবর্তে কিছু চাইনি।”

একবার সম্পর্কে বিশ্বাসঘাতকতা হলে আর শ্রদ্ধা থাকে না। আর সেটা হলে সম্পর্কের ভীত নড়ে যায়। এমনই মত ‘মস্তানি’র। উল্লেখ্য, ২০০৯-এ ব্রেক আপ হওয়ার আগে ২ বছর রণবীর কপূরের সঙ্গে সম্পর্কে ছিলেন দীপিকা। তার ঠিক ৯ বছর পর রণবীর সিংহর সঙ্গে বিয়ে করেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.৭.২৬): নিটকাণ্ডে দফায়-দফায় উত্তাল সংসদ, দুই কক্ষেই বিরোধীদের বিক্ষোভ
NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget