এক্সপ্লোর

বড়পর্দায় ঋতাভরী, নেটফ্লিক্সে কিয়ারা, কী দেখবেন? রইল ছবির তালিকা

উইকএন্ড বক্স অফিসে ছবির ঘনঘটা।

কলকাতা: উইকএন্ড বক্স অফিসে ছবির ঘনঘটা। বাংলায় মুক্তি পেল ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’। হিন্দিতে মুক্তি পেল ‘বাগী থ্রি’ ও ‘হার কিসিকে হিসসে কামিয়াব’। হলিউডে রয়েছে অস্কারজয়ী ‘জোজো র‍্যাবিট’। মুক্তি পেয়েছে ‘অনওয়ার্ড’ এবং ‘সনিক দ্য হেজহগ’।

বিধি-নিষেধের বেড়াজাল পেরোনোর কাহিনি নিয়ে মুক্তি পেল শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায় প্রযোজিত ছবি ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি।’  অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ছবিতে মুখ্য ভূমিকায় ঋতাভরী চক্রবর্তী, সোহম মজুমদার। রয়েছেন সোমা মুখোপাধ্যায়, মানসী সিনহা, অম্বরীশ ভট্টাচার্য, শুভাশিস মুখোপাধ্যায়। অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সুরে ছবিতে গান গেয়েছেন লগ্নজিতা চক্রবর্তী, সোমলতা আচার্য চৌধুরী, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় ও উজ্জয়িনী মুখোপাধ্যায়।

ভারতে চার হাজার চারশো এবং বিদেশে এগারোশ প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘বাগী থ্রি’। ২০১২-এর মুক্তি পাওয়া আর মাধবন ও আর্য অভিনীত তামিল ছবি ‘ভেত্তাই’ অবলম্বনে তৈরি পরিচালক আহমেদ খানের সিনেমা। অভিনয়ে টাইগার শ্রফ, রীতেশ দেশমুখ, শ্রদ্ধা কপূর, অঙ্কিতা লোখণ্ডে, জয়দীপ আহলাট, বিজয় বর্মা। তুরস্ক, মরক্কো, সার্বিয়ায় হয়েছে ছবির শ্যুটিং। ছবিতে আইটেম ডান্স করেছেন দিশা পাটানি। ছবির মুক্তির ঠিক আগেই মুম্বইয়ে নিজের বিশালাকায় পোস্টার উন্মোচন করেন টাইগার শ্রফ। ছবির প্রিমিয়ারে টাইগার-শ্রদ্ধা-রীতেশের পাশে উপস্থিত ছিলেন বরুণ ধবন, দিশা পাটানি, বরুণ শর্মা, শাকিব সালিম, পূজা হেগড়ে, কবীর খান।

বিভিন্ন চলচ্চিত্র উত্‍সবে প্রশংসা পেয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘হার কিসিকে হিসসে কামিয়াব’। সঞ্জয় মিশ্র ও দীপক ডোব্রিয়ালের এই ছবিতে তুলে ধরা হয়েছে বিনোদন জগতের চরিত্রাভিনেতার কাহিনি। বন্ধু সঞ্জয় অভিনীত ছবির প্রযোজনায় অংশীদার হয়েছেন শাহরুখ খান। মূলত তাঁর উদ্যোগেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।

আজ থেকেই নেটফ্লিক্সে দেখা যাচ্ছে কিয়ারা আডবানী অভিনীত কর্ণ জোহর পরিচালিত ‘গিল্টি’। ছবিটি পরিচালনা করেছেন রুচি নারায়ণ। কিয়ারা ছাড়াও ছবিতে রয়েছেন আকাঙ্খা রঞ্জন, গুরফতেহ সিং পিরজাদা, তাহের সাব্বির, গোপাল দত্ত, দলিপ তাহিল।

বড়পর্দায় ঋতাভরী, নেটফ্লিক্সে কিয়ারা, কী দেখবেন? রইল ছবির তালিকা

হলিউডে এই সপ্তাহে মুক্তি পেল অস্কার জয়ী ‘জোজো র‍্যাবিট’। ৯২ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা অ্যাডাপ্টেড স্ক্রিন প্লে-র পুরস্কার পায় রোমান, থমাসিন, তাইকা অভিনীত ছবিটি। এছাড়াও মুক্তি পেয়েছে দু’টি অ্যানিমেটেড ছবি। ড্যান স্ক্যানলন পরিচালিত কম্পিউটার অ্যানিমেটেড আর্বান ফ্যান্টাসি ‘অনওয়ার্ড’ এবং প্রখ্যাত সনিক ভিডিও গেম অবলম্বনে তৈরি ছবি ‘সনিক দ্য হেজহগ’। বিনোদনের এই সব রসদই উইকএন্ড বক্স অফিসে মজুত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget