এক্সপ্লোর

‘Kantara 2’: 'কান্তারা'র দুর্দান্ত সাফল্যের পর এবার আসছে দ্বিতীয় পর্ব?

'Kantara 2' Details: এক সাক্ষাৎকারে ছবির নির্মাতাদের তরফে জানানো হয়, ঋষভ এখন গল্পটি লিখছেন এবং ছবিটি নিয়ে গবেষণা করতে দুই মাস ধরে তাঁর লেখক সঙ্গীদের নিয়ে উপকূলীয় কর্ণাটকের জঙ্গলে রয়েছেন।

নয়াদিল্লি: ২০২২ সালের অন্যতম জনপ্রিয় দক্ষিণী ছবি 'কান্তারা' (Kantara)। বক্স অফিস দাপিয়ে বেরিয়েছে সেই ছবি। অল্প বাজেটের ছবি প্যান-ইন্ডিয়া (pan India) দর্শককে মোহিত করেছে। সব ভাষা মিলিয়ে এই ছবি প্রায় ৪০০ কোটি টাকা আয় করেছে। এবার শোনা যাচ্ছে ছবির দ্বিতীয় পর্ব (Kantara 2) আসতে চলেছে।

'কান্তারা ২' আসছে?

'কান্তারা' তৈরিতে খরচ হয়েছিল মাত্র ১৫ কোটি টাকা। তবে এই ছবি প্রত্যেক ভাষা মিলিয়ে ৪০০ কোটি টাকা আয় করে। ব্লকবাস্টার হিট করে এই ছবি। ঋষভ শেট্টি অভিনীত ও পরিচালিত এই ছবি সকলের থেকে প্রশংসা পেয়েছে। কিংবদন্তি অভিনেতা কমল হসান এই ছবির সঙ্গে মালয়লম ক্লাসিক 'নির্মালয়ম'-এর তুলনা টানেন। পরিচালক হিসেবে ভূয়সী প্রশংসা পান ঋষভ। এবং বলাই বাহুল্য ছবির দ্বিতীয় ভাগ নিয়ে আসার পরিকল্পনা রয়েছে পরিচালকের। 

তবে এখানে একটি মজার বিষয় রয়েছে। শোনা যাচ্ছে, 'কান্তারা ২' হবে প্রথম ছবির 'প্রিক্যুয়েল'। অর্থাৎ 'কান্তারা'র গল্পের শুরু হবে 'কান্তারা ২'-এর গল্পের শেষের পর। একই প্রেক্ষাপট অর্থাৎ দক্ষিণ কর্ণাটকের প্রেক্ষাপটে একেবারে অন্য একটি গল্প হবে সেই ছবির।                                     

এক সাক্ষাৎকারে ছবির নির্মাতাদের তরফে জানানো হয়, ঋষভ এখন গল্পটি লিখছেন এবং ছবিটি নিয়ে গবেষণা করতে দুই মাস ধরে তাঁর লেখক সঙ্গীদের নিয়ে উপকূলীয় কর্ণাটকের জঙ্গলে রয়েছেন। জানা গেছে, ছবির শ্যুটিং শুরু হতে পারে জুন মাসে, কারণ ছবির একাংশে বর্ষাকালের প্রয়োজন রয়েছে। সব ঠিক থাকলে, সামনের বছর এপ্রিল বা মে মাসে ছবির মুক্তি হবে।                                              

আরও পড়ুন: Sushant Singh Rajput: 'সুশান্ত সিংহ রাজপুত মাত্র ২ ঘণ্টা ঘুমোতেন,' জানিয়েছিলেন তাঁর সহ-অভিনেত্রী

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে মুক্তিপ্রাপ্ত 'কান্তারা' ছবির দক্ষিণ ভারতীয় ভাষাগুলির ভারতীয় ও কিছু আন্তর্জাতিক স্বত্ত্ব কিনেছে প্রাইম ভিডিও। এছাড়া ছবির ইংরেজি ও হিন্দি সংস্করণের স্বত্ত্ব কিনেছে নেটফ্লিক্সের। উপকূলীয় কর্ণাটকের ঐতিহ্যবাহী লোককথা নিয়ে তৈরি এই ছবি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rishab Shetty (@rishabshettyofficial)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget