এক্সপ্লোর

Honey Singh: হাতে হাত, কার প্রেমে পড়লেন হানি সিংহ?

Bollywood Celebrity Updates: পুরনো সম্পর্ক থেকে বেরোতে না বেরোতেই নতুন সম্পর্কে জড়াতে দেখা গেল হানি সিংহকে। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তিনি যে ছবি পোস্ট করেছেন, তাতে তেমনটাই আন্দাজ করছেন নেটিজেনরা।

মুম্বই: মাত্র একটা মাস হয়েছে অফিশিয়ালি বিবাহবিচ্ছেদ হয়েছে জনপ্রিয় গায়ক হানি সিংহের (Honey Singh)। তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন স্ত্রী শালিনী তলওয়ার। হানি সিংহের বিরুদ্ধে তাঁর স্ত্রীর অভিযোগ ছিল যে, তিনি তাঁর স্বামী এবং পরিবারের হাতে শারীরিক, মানসিক ও মৌখিক নির্যাতনের শিকার হয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে তিনি বিবাহবিচ্ছেদের মামলা করেন। এবং গত সেপ্টেম্বরেই তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। আর পুরনো সম্পর্ক থেকে বেরোতে না বেরোতেই নতুন সম্পর্কে জড়াতে দেখা গেল হানি সিংহকে। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তিনি যে ছবি পোস্ট করেছেন, তাতে তেমনটাই আন্দাজ করছেন নেটিজেনরা।

নতুন সম্পর্কে জড়ালেন হানি সিংহ?

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে হানি সিংহ একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, কোনও রহস্যময়ী নারীর হাত ধরে রয়েছেন তিনি। ছবিটি যে গাড়িতে তোলা তাও স্পষ্ট বোঝা যাচ্ছে। ছবি পোস্ট করে হানি সিংহ লিখেছেন, 'এটা সবটাই আমাদের, তোমার আর আমার। আমার গান টুগোর ফরএভার বেড়িয়েছে। তোমরাও সকলে তোমাদের ভালোবাসার মানুষের সঙ্গে রিল তৈরি করো।' হানি সিংহের পোস্ট করা ছবি দেখে একদিকে যেমন বেশ কিছু নেট নাগরিক মনে করছেন, এই ছবি নিতান্তই তার নতুন গান 'টুগেদার ফরএভার'-এর প্রচারের জন্য। আবার নেটিজেনদের একাংশ মনে করছেন, এর মাধ্যমেই নতুন সম্পর্কের ইঙ্গিত দিচ্ছেন গায়ক। তাই কমেন্টে কেউ লিখেছেন, 'নতুন বৌদি এসে গেল নাকি!' আবার কেউ লিখেছেন, 'এখন জানতে পারলাম হানি ভাই কাউকে ডেট করছেন।' কোন কোন নেট নাগরিক আবার কমেন্ট বক্সেই মডেল টিনা থাডানির ছবি পোস্ট করেছেন। তাঁদের মনে হয়েছে, মডেল টিনা থাডানির সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন হানি। টিনার হাতের ব্রেসলেটের সঙ্গে হানি সিংহের পোস্ট করা ছবির হাতের ব্রেসলেটের মিল খুঁজে পেয়েছেন তাঁরা।

আরও পড়ুন - Vicky Kaushal: ভিকির গায়ে লেপ্টে রয়েছেন শেহনাজ, ক্যাটরিনা কি ছবিটা দেখেছেন?

প্রসঙ্গত, পঞ্জাবী গায়ক ইয়ো ইয়ো হানি সিংহ ও তাঁর স্ত্রী শালিনী তলওয়ার এখন আইনত বিচ্ছিন্ন। দিল্লির সাকেত জেলা আদালতে, হানি সিংহ খোরপোষ হিসেবে তাঁর প্রাক্তন স্ত্রী শালিনীর হাতে সিল করা খামে ১ কোটি টাকার চেক তুলে দেন। একসঙ্গে পথচলা এখানেই শেষ করেন তাঁরা। শালিনী, হানির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা এবং বিয়েতে প্রতারণার অভিযোগ আনার পর, তাঁরা শুনানির জন্য বেশ কয়েকবার আদালতে হাজির হন। তাঁদের জবানবন্দি রেকর্ড করা হয় এবং একের পর এক অভিযোগ ও পাল্টা অভিযোগ ওঠে। আদালতে ৩৮ বছরের শালিনী তলওয়ার, দাবি করেছেন যে হানি সিংহ তাঁকে গত কয়েক বছরে অনেকবার মারধর করেছেন এবং তিনি ক্রমাগত ভয়ে থাকতেন কারণ হানি ও তাঁর পরিবার শালিনীর শারীরিক ক্ষতির হুমকি দিয়েছিলেন। 'দীর্ঘ সময় ধরে তাঁর ওপর মানসিক চাপ সৃষ্টি ও নিষ্ঠুরতার কারণে, তিনি মানসিক অবসাদের শিকার হয়েছিলেন এবং চিকিৎসার সাহায্য চেয়েছিলেন', আইনজীবীর দ্বারা ফাইল করা অভিযোগে শালিনী পরিষ্কার জানান। শালিনী তলওয়ার তাঁর স্বামীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে বলেছিলেন যে তাঁর একাধিক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল, তিনি বিয়ের আংটি পরতেন না এবং তাঁদের বিয়ের ছবি অনলাইনে প্রকাশ করার জন্য শালিনীকে নির্দয়ভাবে মারধর করেছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arijit Singh Comeback: অবসর ভেঙে বলিউডে ফিরছেন অরিজিৎ সিং? এবার বড় তথ্য প্রকাশ্যে এল!
অবসর ভেঙে বলিউডে ফিরছেন অরিজিৎ সিং? এবার বড় তথ্য প্রকাশ্যে এল!
Jantar Mantar Protest: অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা

ভিডিও

Malda Apple Mango : দেখতে আপেল, স্বাদে আম! মালদায় 'আম-চর্চা'
Suvendu Adhikari: বিদ্যুৎ চুরি রুখতে নতুন উদ্যোগ, 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ চালু রাজ্য সরকারের
21st July Row :
CJP Protest Delhi | আন্দোলনকারীদের পাশে রাহুল-প্রিয়ঙ্কা, টেনে হিঁচড়ে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল দিল্লি পুলিশ | COngress News
Kalyan Banerjee | দীর্ঘ বক্তৃতা দেওয়ায় সংক্ষেপে শেষ করতে বলাতেই কি ক্ষুব্ধ কল্যাণ? TMC news

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bus Ticket : মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
CJP Protest: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
Kolkata Police in Bhangar: ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
Embed widget