এক্সপ্লোর

Vicky Kaushal: ভিকির গায়ে লেপ্টে রয়েছেন শেহনাজ, ক্যাটরিনা কি ছবিটা দেখেছেন?

Diwali 2022: রমেশ তুরানির দেওয়া দীপাবলি পার্টিতেই দেখা গেল অন্য ছবি। পাপারাজ্জিদের পোস্ট করা বেশ কিছু ছবিতে দেখা যাচ্ছে, ভিকি কৌশলের গায়ে লেপ্টে রয়েছেন শেহনাজ গিল...

মুম্বই: দীপাবলি আসার আগেই বলিউডে দীপাবলি পার্টি (Diwali 2022) শুরু হয়ে গিয়েছে। পরিচালক, প্রযোজক থেকে বহু তারকা ইতিমধ্যেই দীপাবলি পার্টির আয়োজন করে ফেলেছেন। সেখানে উপস্থিত থাকতে দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রির নামী সমস্ত তারকাদের। সম্প্রতি প্রযোজক রমেশ তুরানির দেওয়া দীপাবলি পার্টির কিছু ঝলক প্রকাশ্যে এসেছে। সেই পার্টিতে উপস্থিত থাকতে দেখা গিয়েছে ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা, শিল্পা শেট্টি, তাপসী পান্নু থেকে আরও অনেক তারকাদের। রমেশ তুরানির দেওয়া দীপাবলি পার্টিতেই দেখা গেল অন্য ছবি। পাপারাজ্জিদের পোস্ট করা বেশ কিছু ছবিতে দেখা যাচ্ছে, ভিকি কৌশলের (Vicky Kaushal) গায়ে লেপ্টে রয়েছেন শেহনাজ গিল (Shehnaaz Gill)। যা দেখে অভিনেত্রীকে 'গায়ে পড়া' বলে মন্তব্য করতে দেখা গিয়েছে বহু নেটিজেনকে। কিন্তু সেই ছবিটি ক্যাটরিনা দেখেছেন?

ভিকির সঙ্গে শেহনাজের ছবি ঘিরে তোলপাড় নেট দুনিয়া-

সম্প্রতি নেট দুনিয়ায় বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। পাপারাজ্জিরা ছাড়াও বলিউড অভিনেত্রী শেহনাজ গিল নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দীপাবলি পার্টির নানা ছবি পোস্ট করেছেন। সেখানেই তাঁকে দেখা যাচ্ছে ভিকি কৌশলের সঙ্গে ক্যামেরায় পোজ দিতে। ছবি পোস্ট করে শেহনাজ লিখেছেন, 'আমি যে বিষয়ে কথা বলতে চলেছি। এক ফ্রেমে দুই পঞ্জাবী।' শেহনাজের পোস্ট করা ছবিতে হৃদয়ের ইমোজি দিয়েছেন ভিকি। পরিচালক কবীর খানকে সেই ছবিরই ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে। শেহনাজ এবং ভিকির ছবি প্রকাশ্যে আসতেই অভিনেত্রীর আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। এর আগে ইদের পার্টিতে সলমন খানের সঙ্গেও এভাবেই ছবি তুলতে দেখা যায় শেহনাজকে। বহু নেট নাগরিক অভিনেত্রীকে 'গায়ে পড়া' বলে মন্তব্য করেছেন। পাশাপাশি ক্যাটরিনাকেও তাঁরা অনুরোধ জানিয়েছেন ভিকির দিকে নজর রাখতে।

প্রসঙ্গত, এই প্রথমবার বলিউডের কোনও দীপাবলি পার্টিতে একসঙ্গে হাজির হন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। গত বছর ডিসেম্বরে তাঁরা বিয়ে সেরেছেন। গত বছর দীপাবলির সময়ই গুঞ্জন রটে যে, আলোর উতসবে তাঁরা পরিচালক কবীর খানের বাড়িতে রোকা অনুষ্ঠান সেরে ফেলেছেন। যদিও কেউই তখন প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করে নেননি। পরবর্তীকালে বিবাহ মিটতেই সোশ্যাল মিডিয়ায় গায়ে হলুদ, সঙ্গীত থেকে বিয়ের ছবি শেয়ার করে নেন।

আরও পড়ুন - Thank God: ছবি মুক্তির আগেই অজয় দেবগন সম্পর্কে বিস্ফোরক তথ্য 'থ্যাঙ্ক গড' পরিচালকের

অন্যদিকে, অফিশিয়ালি এখনও বলিউডের বড় পর্দায় আত্মপ্রকাশ হয়নি শেহনাজ গিলের। শোনা গিয়েছে, সলমন খানের 'কিসি কা ভাই কিসি কি জান' ছবি দিয়ে ডেবিউ হবে তাঁর। এছাড়াও তাঁর হাতে রয়েছে আরও বেশ কয়েকটি ছবি। বি টাউনে নিজের পায়ের তলার মাটি যে বেশ শক্ত করে নিচ্ছেন শেহনাজ তা বলাই বাহুল্য।

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget