এক্সপ্লোর

House of Dragons: কয়েকঘণ্টার মধ্যেই আসছে House Of The Dragon! দেখা যাবে কোথায়?

GOTs Prequel In India: আর মোটে কয়েক ঘণ্টা। তবে এইটুকু সময়ই বা কী ভাবে কাটাবেন 'গেম অফ থ্রোনস'-র ভারতীয় ভক্তরা? 'GOT'-র প্রিক্যুয়েল 'হাউস অফ দ্য ড্রাগন'-র প্রিমিয়ার রবিবারই দেখেছেন বিশ্বের একাংশের মানুষ।

নয়াদিল্লি: আর মোটে কয়েক ঘণ্টা। তবে এইটুকু সময়ই বা কী ভাবে কাটাবেন 'গেম অফ থ্রোনস'-র (Game Of Thrones) ভারতীয় ভক্তরা? 'GOT'-র বহু প্রতীক্ষিত প্রিক্যুয়েল (Prequel) 'হাউস অফ দ্য ড্রাগন'-র (House Of The Dragon) প্রিমিয়ার রবিবারই দেখে ফেলেছেন বিশ্বের একাংশের মানুষ। কিন্তু ভারতীয়দের জন্য ওটিটি প্ল্যাটফর্মে তার প্রিমিয়ার হবে আগামিকাল অর্থাৎ সোমবার। মাঝখানের সময় কাটবে কী ভাবে?

অপেক্ষার প্রহর...
সংখ্যার নিরিখে 'গেম অফ থ্রোনস'-র ভক্তরা অনায়াসে যে কোনও ছোটখাটো দেশের নাগরিকদের ছাপিয়ে যাবেন। রীতিমতো কমিউনিটি রয়েছে তাঁদের। স্বাভাবিক ভাবেই প্রিয় সিরিজের প্রিক্যুয়েল ঘোষণা হওয়া ইস্তক এ নিয়ে উৎসাহের অন্ত নেই ভক্তদের মধ্যে। রবিবার তার ডিজিটাল প্রিমিয়ার হল। তবে ভারতে আগামিকাল তার প্রিমিয়ার হবে। এর মধ্যে এই প্রিক্যুয়েল নিয়ে বেশ কয়েকটি তথ্যও জানা হয়ে গিয়েছে। কী সেগুলি? একবার রিক্যাপ হয়ে যাক?

যা নিয়ে প্রিক্যুয়েল...
জর্জ আর আর মার্টিনের লেখা 'ফায়ার অ্যান্ড ব্লাড' বইটির উপর ভিত্তি করে এই প্রিক্যুয়েল তৈরি করা হচ্ছে। প্যাডি কনসিডাইন, এমা ডি'আরসি, ম্য়াট স্মিথ, মিলি অ্য়ালকক, অলিভিয়া কুক, স্টিভ তুঁসো, ইভ বেস্ট-সহ একাধিক অভিনেতা থাকছেন এতে। প্রিক্যুয়েলটি পরিচালনায় রয়েছেন মিগুয়েল সাপোচনিক। গল্প? নাহ, না দেখলে সবটা জানতে পারবেন না। তবে 'আয়রন থ্রোন' দখলের লড়াই নিয়েই প্রিক্যুয়েলের মূল প্লট। অবশ্যই ওয়েস্টরসের গল্প। আরও নির্দিষ্ট করে বললে  টারগেরিয়ান বংশের অতীত। আরও একটু খেই ধরাতে গেলে বলতে হয় 'গেম অফ থ্রোনস'-এ ড্রাগন-কুইন হিসেবে যে ড্যানেরিস টারগেরিয়ানকে দেখেছিলেন, এই প্রিক্যুয়েল আসলে তাঁর বংশেরই গল্প। তবে বর্তমান নয়. এই প্রিক্যুয়েল আসলে অতীতের  ওয়েস্টরস ও টারগেরিয়ানদের কথা দেখাবে। তবে রক্তপাত, যৌন উত্তেজক দৃশ্য এবং সবচেয়ে বড় কথা আরও বেশি সংখ্যক ড্রাগন থাকতে পারে এই প্রিক্যুয়েলে। অন্তত তেমনই ইঙ্গিত ট্রেলারে। 

কোথায় দেখা যাবে...
ডিজনি+হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন থাকলে আগামিকাল 
'হাউস অফ দ্য ড্রাগন'-র প্রিমিয়ার দেখতে পাবেন ভারতীয়রা। এই প্রিক্যুয়েলের প্রথম সিজনে ১০টি পর্ব থাকছে। সাপ্তাহিক ভিত্তিকে একটি করে পর্ব দেখানো হবে। ২২ আগস্ট থেকে প্রতি সোমবার ভারতীয় সময় সকাল সাড়ে ছটায় নতুন পর্ব সম্প্রচার হবে। 
এবার শুধু ভোরের অপেক্ষা। তার পরই ডান্স অফ দ্য ড্রাগন? 

আরও পড়ুন:"শুভেন্দুকে গ্রেফতার করানোর কৌশলী বিবৃতি দিলীপের", 'সেটিং'-ইস্যুতে খোঁচা কুণালের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget