এক্সপ্লোর

Kunal on Dilip : "শুভেন্দুকে গ্রেফতার করানোর কৌশলী বিবৃতি দিলীপের", 'সেটিং'-ইস্যুতে খোঁচা কুণালের

CBI Setting Issue : সিবিআই-এর বিরুদ্ধে মুখ খুলেছেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ

কলকাতা : দিলীপ ঘোষের (Dilip Ghosh) 'সেটিং' তত্ত্ব নিয়ে চড়ছে রাজনৈতিক পারদ। এবার পাল্টা খোঁচা দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। "শুভেন্দুকে (Suvendu Adhikari) গ্রেফতার করানোর কৌশলী বিবৃতি দিচ্ছেন দিলীপ ঘোষ", বলে মন্তব্য করেন তিনি।

গরুপাচার মামলায় শাসকদলের হেভিওয়েট নেতাকে ধরপাকড় ঘিরে শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CBI) বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। বলা হচ্ছে, রাজনৈতিক স্বার্থে কেন্দ্রের বিজেপি (BJP) সরকার তাদের অপব্য়বহার করছে। সেই আবহে এ বার সিবিআই-এর বিরুদ্ধে মুখ খুলেছেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। 

কী বলেছেন দিলীপ ?

রবিবার কেন্দ্রীয় সরকারের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে দিলীপ ঘোষ মন্তব্য করেন, "গত কয়েক বছর ধরে বাংলায় সিবিআইয়ের সঙ্গে সেটিং করা হয়েছিল। অর্থমন্ত্রক বুঝতে পেরে ইডিকে পাঠিয়েছে । যাঁরা সেটিং করেছেন, তাঁরা এখন বলছেন ইডি কেন ? কারণ এই কুকুরটা পোষ মানবে না, কামড়াবে। তবে অসুখ অনুযায়ী ওষুধ কম হয়ে যাচ্ছে।"

আরও পড়ুন ; দিলীপের মুখে সিবিআই-সেটিং তত্ত্ব, কুণাল বললেন, 'শুভেন্দুকে গ্রেফতার করানোর কৌশল'

দিলীপ ঘোষের এই মন্তব্য নিয়ে সুর চড়ান কুণাল। তিনি বলেন, "বিকৃত ভাবনা এবং বিকৃত ভাষা। কোনও সুস্থ রাজনৈতিক লোকের মুখে এই ভাষা শোভা পায় না। কাকে বলছেন সেটিং ? কীসের সেটিং ? আপনারা তো কেন্দ্রে রয়েছেন। আপনার দলের নেতা অমিত শাহ-নরেন্দ্র মোদি। সিবিআই তো তাঁদের আন্ডারে। তাহলে কি দিলীপ ঘোষ খুঁচিয়ে বলে দিলেন, শুভেন্দু অধিকারী সেটিং করে সিবিআইয়ের এফআইআরের বাইরে আছেন ? দিলীপদা-র কী আসলে কহি পে নিগাহে, কহি পে নিশানা। উনি কি চাইছেন, সিবিআই নিজেকে নিরপেক্ষ দেখানোর জন্য শুভেন্দুকে গ্রেফতার করুক। শুভেন্দুকে গ্রেফতার করানোর কৌশলী বিবৃতি দিচ্ছেন দিলীপ ঘোষ।" 

তিনি আরও বলেন, "সিবিআই-ইডি-এরা কেন্দ্রীয় সরকারের। কার সঙ্গে সেটিং করেছে ? ওঁর বলা উচিত। উনি এই যে মিডিয়াকে গরম করছেন, উনি কি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন ? সিবিআই দেশের প্রাইম ইনভেস্টিগেটিং এজেন্সি। এটা একটা ব্র্যান্ড। বহু দক্ষ অফিসার আছেন সিবিআইয়ে। কিন্তু, বিজেপি রাজনৈতিক ক্রিয়াকলাপে এই ব্র্যান্ডের অপব্যবহারে তার ক্ষতি করছে। দিলীপ ঘোষের মতো লোকেদের এধরনের কথায় সিবিআইয়ের সম্মানহানি হচ্ছে। উনি গিয়ে মোদি-শাহকে বলুন।"

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget