এক্সপ্লোর

Ankita-Prantik Updates: সদ্য শুরু নতুন জীবন, বৃষ্টি ভেজা দিন কীভাবে যাপন করছেন অঙ্কিতা-প্রান্তিক?

আজ বৃষ্টি ভেজা দিন কীভাবে একসঙ্গে কাটাচ্ছেন? অঙ্কিতা চক্রবর্তী (Ankita Chakraborty) নিজেই ছবি শেয়ার করে তা জানালেন।

কলকাতা: সদ্য কয়েকদিন আগেই নতুন জীবন শুরু করছেন টলিউডের দুই তারকা অঙ্কিতা চক্রবর্তী (Ankita Chakraborty) এবং প্রান্তিক বন্দ্যোপাধ্যায় (Prantik Banerjee)। পাহাড়ের কোলে একে অপরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নিজেদের নতুন জীবন শুরুর একাধিক ক্যামেরাবন্দি মুহূর্ত শেয়ার করে নেন। আজ বৃষ্টি ভেজা দিন কীভাবে একসঙ্গে কাটাচ্ছেন তাঁরা? অঙ্কিতা চক্রবর্তী নিজেই ছবি শেয়ার করে তা জানালেন।

অঙ্কিতা চক্রবর্তী ও প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ের বৃষ্টি দিনযাপন-

এদিন টলিউড অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দুটি ছবি পোস্ট করেছেন। ছবি দুটিতে দেখা যাচ্ছে  তিনি এবং প্রান্তিক বন্দ্যোপাধ্যায় দুজনেই মনযোগ সহকারে কিছু করতে ব্যস্ত। একদিকে অঙ্কিতা মোবাইলে কিছু দেখছেন। আর অন্যদিকে প্রান্তিক বইয়ের পাতায় ডুব দিয়েছেন। ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, 'বৃষ্টির দিন'।

আরও পড়ুন - Mahesh Babu: বিতর্কিত মন্তব্যের জেরে প্রতিবাদ অনুরাগীদের, ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা মহেশ বাবুর

প্রসঙ্গত, গত মাসেই বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে নেন অঙ্কিতা চক্রবর্তী। এক গা গয়না, মাথা ভর্তি সিঁদুর, গলায় গোলাপ ফুলের মালা। প্রান্তিকের হাত জড়িয়ে ধরে নিজের হাতের আংটি দেখাচ্ছেন অভিনেত্রী। দুই তারকার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ছবি দেখে তাঁদের নতুন জীবনের শুভেচ্ছায় ভরিয়ে দেন নেট নাগরিক থেকে অন্য়ান্য তারকারা। ছবি পোস্ট করে অঙ্কিতা চক্রবর্তী লেখেন, 'চিয়ার্স আমাকে। চিয়ার্স তোমাকে। আর চিয়ার্স সমস্ত ভালোবাসা ও হাসিকে। আমাদের একে অপরের এবং একসঙ্গে অনেক পরিকল্পনা ছিল। কিন্তু সমস্ত স্বপ্ন যখন সত্যি হয়, তখন দুনিয়া আনন্দ পায়। পাহাড়ের কোলে আমাদের প্রিয়জনদের উপস্থিতিতে আমরা আমাদের নতুন জীবন শুরু করলাম। একটা সত্যিকারের বন্ধুত্ব জীবনসঙ্গী হিসেবে নতুন জার্নি শুরু করল। সকলের আশীর্বাদের জন্য অনেক ধন্যবাদ।'

অন্যদিকে, সদ্যই টেলিভিশনের পর্দায় জুটি বাঁধেন অঙ্কিতা চক্রবর্তী ও জিতু কমল। গত ২৪ এপ্রিল জি বাংলায় মুক্তি পায় 'ফ্ল্যাট থেকে পালিয়ে'। এই ছবিতে অঙ্কিতা ও জিতু ছাড়াও অভিনয় করতে দেখা গিয়েছে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় ও আর্যকে। পরিচালনার দায়িত্বে আরণ্যক চট্টোপাধ্যায়। বাবা, মা ও ছেলের সংসার। সেখানে মায়ের চরিত্রে অভিনয় করেছেন অঙ্কিতা চক্রবর্তী। চরিত্রের নাম দেবী।

সেরা শিরোনাম

Dev-Jeet: স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
Jeet New Film: জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
Rajesh Sharma Health Update: সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
Rajesh Sharma: শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!
শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!

ভিডিও

Chingrighata Flyover: শুক্র রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল
Prosenjit Chatterjee:
TMC News: কোন কোন খাতে TMC-র ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাট তৃণমূল'?
TMC News:
TMC News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Embed widget