‘ওয়ার’ ছবির রোমহর্ষক অ্যাকশন দৃশ্য, ৩০০ ফুট উচ্চতা থেকে ঝাঁপ হৃতিক-টাইগারের
ফেস্টিভ মরশুমেই মুক্তি পাচ্ছে যশ রাজ ব্যানারের আগামী ছবি 'ওয়ার'।

মুম্বই: পরিচালক সিদ্ধার্থ আনন্দ। প্রযোজক আদিত্য চোপড়া। ছবিতে নিজেদের বিপরীতে অভিনয় করছেন বলিউডের ‘গ্রিক দেবতা’ হৃতিক রোশন এবং বলিউডের ‘বাঘি’ টাইগার শ্রফ। রয়েছেন বাণী কপূর। ফেস্টিভ মরশুমেই মুক্তি পাচ্ছে যশ রাজ ব্যানারের আগামী ছবি 'ওয়ার'। সারা দেশে ২ অক্টোবর ছবির শুভ মুক্তি। ইতিমধ্যেই ‘ওয়ার’ ছবির ট্রেলার সিনেপ্রমীদের মন ছুঁয়েছে। ইউটিউবে এখনও পর্যন্ত ৭০ মিলিয়ন ভিউ পেয়েছে ওয়ার ছবির ট্রেলার। বিশেষত যারা অ্যাকশন ফিল্ম পছন্দ করেন তাদের কাছে এই ছবি একেবারে টপ লিস্টে। পুজোয় দেখতেই হবে, পরিকল্পনাও নিয়ে ফেলেছেন অনেকে।
এরই মধ্যে ছবির প্রচারে এসে পরিচালক সিদ্ধার্থ জানিয়ে গেলেন জীবনের ঝুঁকি নিয়ে স্টান্ট করেছেন হৃতিক ও টাইগার। ছবির বেশ কিছু দৃশ্য শ্যুট হয়েছে ফিনল্যান্ডের বরফাবৃত পরিবেশে। সেখানে একটি অ্যাকশন সিকুয়েন্সে ৩০০ ফুট উচ্চতা থেকে ঝাঁপ দিয়েছেন কবীর চরিত্রে অভিনয় করা অভিনেতা হৃতিক। এমনই রোমহোর্ষক ঝুঁকিপূর্ণ দৃশ্যে স্টান্ট করতে দেখা যাবে টাইগার শ্রফকেও।
পরিচালক সিদ্ধার্থ জানিয়েছেন, “আমাদের পরিকল্পনা একেবারে পরিষ্কার ছিল। আমরা এমন অ্যাকশন দৃশ্য দেখাব, যা ভারতীয় সিনেপ্রেমীরা আগে কখনও দেখেনি। বরফাবৃত পরিবেশে হৃতিক ও টাইগার দুজনেই রোমহর্ষক কিছু স্টান্ট করেছে।”
Before You Go
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা





















