এক্সপ্লোর

Hrithik Roshan: প্রিয়জনকে হারালেন হৃত্বিক রোশন, শোকের ছায়া বলিউডেও

Bollywood Updates: ১৬ জুন বৃহস্পতিবার ভোর তিনটেয় ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি

মুম্বই : হৃত্বিক রোশনের (Hrithik Roshan) অনুরাগীরা জানেন, ঠিক কতটা পারিবারিক মানুষ তিনি। অনেক সময় তারকা হয়ে ওঠার পর কাজের চাপের জন্য পরিবারকে ঠিকমতো সময় দিতে পারেন না অনেক তারকাই। কিন্তু, কেউ-কেউ এত ব্যস্ততার মধ্যেও নিজের পরিবার থেকে এতটুকু বিচ্ছিন্ন হতে পারেন না। হৃত্বিক রোশনও যে তেমনই একজন মানুষ। নিজের প্রায় সব সাক্ষাৎকারেই একটু হলেও পরিবারের সদস্যদের কথা বলে থাকেন। আজ ১৬ জুন বৃহস্পতিবার হৃত্বিক রোশনের জন্য বড্ড দুঃখের দিন। কারণ, তাঁর দিদা পদ্মা রানি ওমপ্রকাশকে (Padma Rani Omprakash) (মায়ের মা) হারালেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। রোশন পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে একেবারে শান্তিতে এ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তিনি। ১৬ জুন বৃহস্পতিবার ভোর তিনটেয় ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

প্রয়াত হৃত্বিক রোশনের দিদা-

পদ্মা রানি ওমপ্রকাশের পরিচয় অবশ্য শুধুই হৃত্বিক রোশনের দিদা হতে পারে না। কারণ, তিনি প্রয়াত পরিচালক এবং প্রযোজক জে ওমপ্রকাশের স্ত্রী। আর সম্পর্কের দিক থেকে দেখতে গেলে তিনি হলেন হৃত্বিক রোশনের বাবা রাকেশ রোশনের (Rakesh Roshan) শাশুড়ি। পদ্মা রানি ওমপ্রকাশের মৃত্যুর খবরে বলিউডে শোকের ছায়াও নেমে এসেছে। বিশেষ করে যাঁরা একটু বয়সে বড়, তাঁদের কাছে পরিচালক এবং প্রযোজক  জে ওমপ্রকাশ খুব কাছের মানুষ ছিলেন। তিনি যেমন 'ভগবান দাদা' বা 'আপকি কসম'-এর মতো হিট ছবির পরিচালক ছিলেন, তেমন প্রযোজক হিসেবে তৈরি করেছিলেন 'আঁধি' বা 'আয়ে মিলন কি বেলা'-র মতো জনপ্রিয় ছবি।

আরও পড়ুন - Bollywood Updates: বলিউড পরিচালকের বাড়ি বিক্রি হয়ে গেল ১৮৩ কোটি টাকায়!

২০১৯-এই প্রয়াত হয়েছিলেন জে ওমপ্রকাশ। এরপর বছর তিনেক মানসিকভাবে নিঃসঙ্গ হয়ে গিয়েছিলেন, পদ্মা রানি ওমপ্রকাশ। অবশেষে তিনিও চলে গেলেন এ পৃথিবী ছেড়ে। আরও একবার মাথার উপর থেকে একটা ছাতা সরে গেল হৃত্বিক রোশনের। তাঁর দাদু জে ওমপ্রকাশ যখন প্রয়াত হন, তখনও টুইটারে আবেগঘন পোস্ট করেছিলেন হৃত্বিক রোশন। লিখেছিলেন, তাঁর জীবনের সবথেকে বড় শিক্ষক চলে গেলেন। তেমনভাবেই আজ আরও একবার বুকের বাঁ দিকটা ফাঁকা হয়ে গেল হৃত্বিক রোশনের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

Sougata Roy: কালো পতাকা, চোর চোর স্লোগান, ফের বিজেপির বিক্ষোভের মুখে সৌগত রায়
BJP News : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার | ABP Ananda LIVE
KMC Teachers Agitation | পুজোর মুখে কর্মহীন, কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ | BJP
Tarapith Fire News Update | অনিয়মের জেরে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কী পরিস্থিতি হোটেলগুলির?
ED-IPAC Case | ED-র I-PAC আগে বিরোধিতা, এখন CBI তদন্তে আপত্তি নেই Mamata Banerjee-র !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget