এক্সপ্লোর

Huma Qureshi Bollywood Journey: আরও সাফল্য অর্জন করা বাকি: হুমা কুরেশি

বলিউডে পা রেখেছেন প্রায় এক দশক হতে চলল। তবে এখনও তাঁর মনে হয় জীবনে অনেক সাফল্য অর্জন করা বাকি। যদিও তাঁর এ পর্যন্ত পথচলায় তিনি কৃতজ্ঞ।

নয়াদিল্লি: বলিউডে পা রেখেছেন প্রায় এক দশক হতে চলল। ২০১২ সালে দুটি পর্বের ক্রাইম ড্রামা 'গ্যাংস অব ওয়াসেপুর' দিয়ে শুরু। তারপর থেকে একের পর এক, অবিরাম।  কখনও 'ডি-ডে' ছবিতে জ়োয়ার চরিত্রে তো কখনও 'বদলাপুর' ছবিতে ঝিমলির ভূমিকায়, আবার কখনও 'জলি এলএলবি ২' ছবিতে পুষ্পা হয়ে নিজের অভিনয় ক্ষমতা দিয়ে তামাম দর্শকের মন জয় করেছেন অভিনেত্রী হুমা কুরেশি। 

বি-টাউনে দশ বছরে পা রাখতে চলেছেন। তবে এখনও তাঁর মনে হয় জীবনে অনেক সাফল্য অর্জন করা বাকি। যদিও তাঁর এ পর্যন্ত পথচলায় তিনি কৃতজ্ঞ।

বড়পর্দায় একের পর এক দুর্দান্ত পারফরম্যান্সের পর হুমা পা রাখেন ওয়েব প্ল্যাটফর্মেও, 'লিলা' ও 'মহারানি'-এর হাত ধরে। বলিউডে তাঁর এযাবৎ যাত্রা নিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি কৃতজ্ঞ ও খুব খুশি। আমি মনে করি আমার এখনও অনেকটা সাফল্য অর্জন করা বাকি।'

নিউ দিল্লি থেকে মায়ানগরীতে পা রাখা ৩৫ বছরের বয়সী হুমা কুরেশি এখন তোড়জোড় শুরু করে দিয়েছেন তাঁর আগামী ছবি 'বেল বটম'-এর মুক্তির। ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে 'খিলাড়ি' অক্ষয় কুমারকেও। গোয়েন্দা থ্রিলার 'বেল বটম' সিনেমা হলে মুক্তি পাচ্ছে ১৯ অগাস্ট।

সকল বয়সের দর্শকেরই গোয়েন্দা গল্প বা রহস্য রোমাঞ্চ ঘরানার ছবি বেশি পছন্দ করার কী কারণ বলে মনে করছেন অভিনেত্রী? তাঁর মতে, গুপ্তচরবৃ্ত্তির প্রতিই মানুষের আলাদা একটা আকর্ষণ আছে। 'তাই, আমার মনে হয় যুব সমাজকে ধরে রাখতে এই ধরণের ছবি সাহায্য করে,' মত নায়িকার। শুধু যুব সমাজ নয়, এই ধরণের ছবি একটু বেশি বয়সের মানুষজনও দেখতে ভালবাসেন। তাঁর সংযোজন, 'আমার মনে হয় এই ধরণের ছবিতে সকলের জন্যই কিছু না কিছু উপাদান থাকে।'

হুমা কুরেশি কেবল হিন্দি ছবিই নয়, মারাঠী, তামিল, মালয়ালাম ছবিতেও কাজ করেছেন। ইংরেজি ছবি 'ভাইসরয়েস হাউস'-এও অভিনয় করতে দেখা গেছে তাঁকে। হুমার সাবলীল অভিনয় ক্ষমতাই তাঁকে আট থেকে আশির পছন্দের তালিকায় এনেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget