এক্সপ্লোর

বলিউডে সাফল্য পাওয়ার আগে তাঁকে ব্রাত্য করে রাখা হত, বলছেন অক্ষয় কুমার

মুম্বই: অক্ষয় কুমার বলিউডের বর্তমান সময়ের অন্যতম সফল ও জনপ্রিয় নায়ক। ‘স্পেশাল ২৬’, ‘বেবি’, ‘এয়ারলিফট’, ‘রুস্তম’ সহ বহু ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু এই অক্ষয়কেই বলিউডে কেরিয়ারের শুরুর দিকে খারাপ ব্যবহারের মোকাবিলা করতে হয়েছিল। সাফল্য পাওয়ার আগে তাঁর সঙ্গে অচ্ছুতের মতো আচরণ করা হত। স্বয়ং অক্ষয়ই এ কথা জানিয়েছেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অক্ষয় জানিয়েছেন, ‘নিজেকে অচ্ছুত ভাবতে বাধ্য করা হত আমাকে। আমার মনে আছে, একবার দু’জন নায়ককে নিয়ে একটা ছবির শ্যুটিং চলছিল। তার আগে আমার সহ-নায়ক সাফল্য পেলেও, আমার অভিনয় করা তিন-চারটি ছবি সফল হয়নি। এই ছবিটিতে আমাদের সমান ভূমিকা ছিল। কিন্তু ওকে স্যুইটে থাকতে দেওয়া হলেও, আমাকে একা থাকার মতো ঘর দেওয়া হয়েছিল। ওকে দুর্দান্ত গাড়ি দেওয়া হয়েছিল আর আমাকে বাসে করে যাতায়াত করতে বলা হয়েছিল। সাফল্য পাওয়ার পর অবশ্য বলিউডের অনেকের সঙ্গেই আমার সম্পর্ক বদলে যায়। ছবি সাফল্য পেলে আমাকে বড় ঘর দেওয়া হয়, ছবি চলার সময় বিমানে বিজনেস ক্লাসের বদলে ফার্স্ট ক্লাসের টিকিট দেওয়া হয়। ছবি খুব ভাল চললে আমি ব্যক্তিগত বিমানও পাই।’ বলিউডে ২৭ বছরেরও বেশি সময় ধরে আছেন অক্ষয়। তিনি জানিয়েছেন, এই দীর্ঘ সময়ে তিন-চারবার খারাপ সময় এসেছে। কিন্তু তিনি ব্যর্থতাকে গুরুত্ব দেননি। তিনি কোনওদিন সাফল্যকেও গুরুত্ব দেননি। সাফল্যের মতোই ব্যর্থতাও আসবে আর যাবে। এ মাসের ২৫ তারিখ মুক্তি পাবে অক্ষয়ের এ বছরের প্রথম ছবি ‘প্যাডম্যান’। এই অভিনেতার মতে, স্যানিটারি প্যাডের উপর জিএসটি ধার্য করা তো উচিতই নয়, বরং এই পণ্যটি মহিলাদের বিনামূল্যে দেওয়া উচিত সরকারের।

সেরা শিরোনাম

Pawan Kalyan Divorce: বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget