এক্সপ্লোর

Ideas of India 2023 : '১৯-এ কোনও ছেলের প্রথম প্রেমে পড়ার মতোই অভিনয় ভালবাসি', 'আইডিয়াজ অফ ইন্ডিয়ার' মঞ্চে আবেগপ্রবণ মনোজ

Manoj Bajpayee : বিহারে ছোট্ট গ্রাম থেকে উঠে এসে এখন তিনি দেশের অন্যতম সেরা অভিনেতা

নয়াদিল্লি : 'আলিগড়' (Aligarh) হোক বা 'দ্য ফ্যামিলি ম্যান'( The Family Man), তাঁর অভিনয় দক্ষতায় মুগ্ধ হয়নি এমন কোনও সিনেমাপ্রেমী খুঁজে পাওয়া দুষ্কর। শুধু তা-ই নয়, বিভিন্ন ধরনের চরিত্রে তিনি অভিনয় করে গেছেন অনায়াসে। অনেকটা 'কেক ওয়াকের' মতো। বিহারে ছোট্ট গ্রাম থেকে উঠে এসে এখন তিনি দেশের অন্যতম সেরা অভিনেতা। এহেন মনোজ বাজপেয়ি (Manoj Bajpayee) অভিনয় জগতে এতগুলো বছর পার করেও, আজও অভিনয় নিয়ে একইরকম আবেগপ্রবণ। তাই তো তিনি অনায়াসে বলতে পারেন, "বাংলো বা মার্সিডিজ পাওয়ার জন্য অভিনয় করি না। অভিনয় করার জন্যই অভিনয় করি।" এমনকী অভিনয়ের প্রতি ভালবাসাকে তিনি ১৯ বর্ষীয় কোনও ছেলের প্রথমবার প্রেমে পড়ার সঙ্গে তুলনা করেছেন।

কেরিয়ারের শুরুর দিকের কথা-

এবিপি নেটওয়ার্কের (ABP Network) 'Ideas of India'-র মঞ্চে নিজের কেরিয়ারের শুরুর দিকের কথা শেয়ার করেন মনোজ। কত কঠিন ছিল সেইসব দিনগুলি তা তুলে ধরেন। তিনি জানান, দিল্লি বিশ্ববিদ্যালয়ে (Delhi University) পড়ার সময় নিজের গ্রাম থেকে পাটনা পৌঁছতেই তাঁর দুই দিন সময় লেগে যেত। মনোজ বলেন, "যখন আমি দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তখন কোনও বই পেতে নির্দিষ্ট লাইব্রেরির জন্য ৬টা বাস পাল্টাতে হতো। কিন্তু, এখন সেসব বদলে গেছে।" 

তখন ইন্ডাস্ট্রিতে সুযোগ পাওয়া আর এখন ইন্ডাস্ট্রিতে সুযোগ পাওয়ার মধ্যে কতটা পার্থক্য তা নিয়ে নিজের ভাবনাচিন্তার কথাও তুলে ধরেন অভিনেতা। মনোজ বলেন, "আমি যে ধরনের কাজ করি তা কোনও লবিস্টের প্রভাবে পাওয়া সম্ভব নয়। যে সুযোগটাই পাওয়া যাবে তাতে ২০০ শতাংশ দিতে হবে। তবেই, সুযোগ পাওয়া যাবে। সঠিক পার্টিতে যোগ দিয়ে, সঠিক লোকজনের সঙ্গে দেখা করে কাজ পাওয়া যাবে...এমনটা ভাবা বা নিজের স্বপ্ন সফল করতে কারও ওপর নির্ভরশীল হওয়া চলবে না। কেউ আপনাকে কাজ দেবে না। আপনি নিজে এবং আপনার কাজই আপনাকে আরও কাজ পেতে সাহায্য করবে।" 

এখন OTT প্ল্যাটফর্মেও মনোজ দাপিয়ে বেড়াচ্ছেন। 'দ্য ফ্যামিলি ম্যান' কার্যত ঝড় তুলে দিয়েছে। মনোজ বলেন, "মহামারি ওটিটি-র জন্য সুযোগ তৈরি করে দিয়েছে। এটা আমাদের কাছে চ্যালেঞ্জের মতো। দর্শকরাও শিক্ষিত। তাঁদের কিছু দেখার চাহিদা রয়েছে। ফিল্মের লোকজনেরাও বুঝে গেছেন, দর্শকরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস চাইছেন।"

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Jadavpur University News:
Jadavpur University News:
Dilip Ghosh:
NCPI News: 'কাদের জন্য কাজ করব সেটা বোঝাতেই বিশেষণ', 'বহুজন' বিতর্কে Kakoli Ghosh Dastidar
BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget