এক্সপ্লোর

Ideas of India: 'শরীর নিয়ে সতর্ক থাকতাম, ছোট পোশাক, স্লিভলেসেও স্বচ্ছন্দ ছিলাম না' এবিপি নেটওয়ার্কের আইডিয়াস অফ ইন্ডিয়ার অনুষ্ঠানে বললেন বিদ্যা বালন

Ideas of India: এবিপি নেটওয়ার্ক আয়োজিত 'আইডিয়াজ অফ ইন্ডিয়া' অনুষ্ঠানে এসে নিজের ছবি 'দ্য ডার্টি পিকচার' (The Dirty Picture)-এর অজানা গল্পে অকপট বিদ্যা বালন।

মুম্বই: সিল্ক স্মিতার চরিত্রে অভিনয় করতে হবে। চরিত্রের প্রয়োজনে পর্দায় পরতে হবে সাহসী পোশাকও। কিন্তু যে অভিনেত্রীর কাছে এই প্রস্তাব এসেছিল, তিনি সাহসী পোশাক দূরে থাক, স্লিভলেস পোশাক পরতেও স্বচ্ছন্দবোধ করতেন না। এবিপি নেটওয়ার্ক আয়োজিত 'আইডিয়াজ অফ ইন্ডিয়া' অনুষ্ঠানে এসে নিজের ছবি 'দ্য ডার্টি পিকচার' (The Dirty Picture)-এর অজানা গল্পে অকপট বিদ্যা বালন।

আজ অনুষ্ঠানে 'দ্য ডার্টি পিকচার' ছবিতে বিদ্যা থেকে নিজের সিল্ক হয়ে ওঠার গল্প বললেন অভিনেত্রী। এই ছবিতে অভিনয়ের জন্য বেশ কিছুটা ওজন বাড়াতে হয়েছিল বিদ্যাকে। অভিনেত্রী বলছেন, ''দ্য ডার্টি পিকচার' ছবিতে অভিনয় করার আগে আমি আমার শরীর নিয়ে বেশ সতর্ক থাকতাম। ছোট পোষাক পরা দূরের কথা, আমি স্লিভলেস পোশাক পরতেও স্বচ্ছন্দবোধ করতাম না। কিন্তু অভিনয়ের শর্তই হল নিজেকে ভুলে অন্য কেউ হয়ে যাওয়া। উ লালা গানের শট দেওয়ার পরে আমি সিল্ক হওয়ার মজা পেতে শুরু করলাম। তৈরি হল 'দ্য ডার্টি পিকচার'।

আরও পড়ুন: '১৯৯৯ সাল, অপু ছিল আমার প্রথম হিরো'

 

'আইডিয়াজ অফ ইন্ডিয়া' সম্পর্কে

ভবিষ্যতের ভারত নিয়ে নতুন ভাবনা। একমঞ্চে দেশের সেরা ব্যক্তিত্বরা। এই প্রথমবার এবিপি নেটওয়ার্ক আয়োজন করেছে 'আইডিয়াজ অফ ইন্ডিয়া' সামিট ('Ideas of India' Summit)। ২৫ ও ২৬ তারিখ মুম্বইতে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে হাজির থাকছেন ভারতের বিভিন্ন ক্ষেত্রের তারকারা। নিজ নিজ ক্ষেত্রে যাঁরা নিজের মহিমায় উজ্জ্বল, এবিপি নেটওয়ার্কে বক্তব্য রাখতে হাজির হয়েছেন সেই সমস্ত মানুষেরা। ৭৫ বছরে ভারতের যাত্রা থেকে শুরু করে কী হয়ে পারে বিভিন্ন ক্ষেত্রের ভবিষ্যৎ, সবই উঠে আসে আলোচনায়। এই আলোচনা সভায় বক্তব্য রাখার জন্য যে সমস্ত বিষয় বেছে নেওয়া হয়েছে তা সমসাময়িক ও সাধারণ মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন ঘটনা বা পরিস্থিতি। একমঞ্চে দেশের সেরা ব্যক্তিত্বরা। ২ দিনের এবিপি নেটওয়ার্কের আইডিয়াজ অফ ইন্ডিয়া নামাঙ্কিত এই অনুষ্ঠানে থাকছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী কৈলাস সত্যার্থী, শেষ দিনে থাকবেন আমির খান। থাকছেন তাপসী পান্নু, নওয়াজউদ্দিন সিদ্দিকি, পরিচালক কবির খান, রমেশ সিপ্পি, নাগেশ কুকুনুর-সহ বলিউডের একঝাঁক ব্যক্তিত্ব। ঊষা উত্থুপ, পাপনের মতো সঙ্গীত শিল্পীদেরও এই মঞ্চে দেখা যাবে। শিল্পকর্তা নারায়ণমূর্তি, আনিশ শাহ, আনন্দ কুমার ছাড়াও প্রাক্তন ক্রীড়াবিদদের মধ্যে থাকছেন কপিলদেব, লিয়েন্ডার পেজ, অঞ্জু ববি জর্জরা। অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী ও মহারাষ্ট্র সরকারের মন্ত্রী আদিত্য ঠাকরে।

সেরা শিরোনাম

Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Toxic-Yash: 'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
Rahul-Moumita Controversy: 'একটা প্রায় ডুবে যাওয়া কেরিয়ারকে..', নাম না করে রাহুলের সঙ্গে সম্পর্ক বিতর্কে মৌমিতাকে কটাক্ষ আরেক পরিচালকের
'একটা প্রায় ডুবে যাওয়া কেরিয়ারকে..', নাম না করে রাহুলের সঙ্গে সম্পর্ক বিতর্কে মৌমিতাকে কটাক্ষ আরেক পরিচালকের
Rahul Maumita Pandit: 'যাতে আমাকে সস্তা, ধান্দাবাজ, নোংরা মহিলা...', রাহুল অরুণোদয়ের সঙ্গে সম্পর্কে বিতর্কে বিস্ফোরক মৌমিতা পণ্ডিত
'যাতে আমাকে সস্তা, ধান্দাবাজ, নোংরা মহিলা...', রাহুল অরুণোদয়ের সঙ্গে সম্পর্কে বিতর্কে বিস্ফোরক মৌমিতা পণ্ডিত

ভিডিও

Anandapur: এন্টালির পর আনন্দপুর, বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে, দফায় দফায় বচসা, হাতাহাতি
BJP News : দলতন্ত্রের সেই চেনা ছবি! কলেজ পরিচালন সমিতির মাথায় শুধু বিজেপির সাংসদ-বিধায়ক !
:ওয়াকফ সম্পত্তি 'দখল' করে তৃণমূলের পার্টি অফিস!বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা
Sukanta Majumder:
Sitalkuchi Bridge Collapse: ব্রিজের উপর গাড়ি উঠতেই আচমকা ভেঙে যায় ব্রিজ! শীতলকুচিতে দুর্ঘটনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget