এক্সপ্লোর

Iman Chakraborty: ঊষা উত্থুপ থেকে জোজোর পারফর্ম্যান্স, নাচে-গানে-রঙে মাতোয়ারা ইমন চক্রবর্তীর 'বসন্ত উৎসব'

Basanta Utsav: উৎসবে এবারেও চাঁদের হাট। পদ্মভূষণ ঊষা উত্থুপ, শ্রীজাত, দেবলীনা কুমার, সৌরেন্দ্র-সৌম্যজিত, অনিন্দ্য চট্টোপাধ্যায়, 'ফকিরা', জোজো এবং আরও অনেক গুণী  শিল্পীরা বসন্ত উৎসবের মঞ্চ মাতালেন।

কলকাতা: ক্যালেন্ডার অনুযায়ী, দোল (Holi 2024) আসতে এখনও কয়েকদিন বাকি। তবে তার আগেই রঙের উৎসবে মাতলেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। প্রত্যেক বছরের মতো এবারও লিলুয়ায় 'বসন্ত উৎসবে'র (Basanta Utsav) আয়োজন করেছিলেন তিনি। এবারের বড় চমক, অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ঊষা উত্থুপ।

ইমন চক্রবর্তীর 'বসন্ত উৎসব' পূর্ণ করল অষ্টম বছর

দেখতে দেখতে আট বছর পার করে ফেলল ইমন চক্রবর্তীর 'বসন্ত উৎসব'। প্রতি বছর দোলের আগেই ইমনের এই 'বসন্ত উৎসব' কলকাতা এবং হাওড়া দুই শহরের মানুষকেই রাঙিয়ে দিয়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। লিলুয়ার মীরপাড়ার মাঠে এবারও ইমন চক্রবর্তী আয়োজন করেছিলেন 'বসন্ত উৎসব'। এ তো শুধু উৎসব নয়, যেন মহা যজ্ঞ।

এই 'বসন্ত উৎসব'-এর সঙ্গে ইমনের আবেগ জড়িয়ে। এই উৎসবের মধ্যে দিয়েই তিনি তাঁর মায়ের প্রতি শ্রদ্ধা জানান। ইমনের কথায়, 'আট বছর আগে আমার থেকেও ছোট ছেলেমেয়েদের সাহস সঙ্গে নিয়ে, আবেগ নিয়ে, ভালবাসা নিয়ে শুরু করেছিলাম 'বসন্ত উৎসব', লিলুয়ায় আমার মায়ের স্মৃতির উদ্দেশ্যে। পরবর্তীকালে আরও অনেক অনেক মানুষ পাশে এসে দাঁড়িয়েছেন, অনেকে ছেড়ে গিয়েছেন। তবে উৎসব কিন্তু থামেনি। থামবেও না। আমাকে ভগবান অনেক কিছু দিয়েছেন। তাঁর আশীর্বাদে একটা অসাধারণ দল আমি পেয়েছি। তাঁদের সবাইকে আমার শত কোটি প্রণাম। ওঁরা না থাকলে আমি কিচ্ছু না। মায়ের আশীর্বাদ নিয়ে, জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে হৈ হৈ করে 'বসন্ত উৎসব' আমরা করছি, করে যাব।'

উৎসবে এবারেও বসেছিল চাঁদের হাট। পদ্মভূষণ ঊষা উত্থুপ, শ্রীজাত, দেবলীনা কুমার, সৌরেন্দ্র-সৌম্যজিত, অনিন্দ্য চট্টোপাধ্যায়, 'ফকিরা', জোজো এবং আরও অনেক গুণী  শিল্পীরা বসন্ত উৎসবের মঞ্চ মাতালেন। ইমন আগের বছর থেকে শুরু করেছেন 'নতুন প্রতিভার খোঁজে'। বাংলার সেরা গায়ক-গায়িকাদের খুঁজে তাঁদের সুযোগ করে দিচ্ছেন তিনি। গত বছর এবং এই বছরের সেরা নতুন প্রতিভারা বসন্ত উৎসবের মঞ্চে নিজেদের মেলে ধরবার সুযোগ পেয়েছেন। গত বছরের সেরাদের নিয়ে নতুন মিউজিক অ্যালবাম 'মন পলাশে' এদিন প্রকাশ করলেন ইমন।

আরও পড়ুন: Oscars 2024: 'ইন মেমোরিয়াম'... অস্কারের মঞ্চে মরণোত্তর সম্মান জানানো হল আর্ট ডিরেক্টর নিতিন দেশাইকে

এত বড় উৎসবে ইমনের সর্বক্ষণের সঙ্গী হিসেবে অবশ্যই ছিলেন তাঁর স্বামী নীলাঞ্জন ঘোষ। ছিলেন কিছু কাছের মানুষ। প্রত্যেকের নিরলস চেষ্টায় লিলুয়ার মানুষ 'বসন্ত উৎসব'-এর সাক্ষী হয়ে আসছেন গত ৮ বছর ধরে। নাচে-গানে-রঙে এই বছরও রাঙিয়ে দিয়ে গেল ইমনের 'বসন্ত উৎসব'।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
Sreelekha Mitra : প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget