এক্সপ্লোর

International Tea Day: 'বিশ্ব চা দিবস'-এ অসমের চা শ্রমিকদের পাশে দাঁড়ানোর আর্জি টেলিভিশন তারকাদের

International Tea Day: এই বিশেষ দিনে অসমের বন্যা বিধ্বস্ত চা শ্রমিকদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন হিন্দি টেলিভিশনের একাধিক জনপ্রিয় মুখ।

নয়াদিল্লি: প্রত্যেক বছর ২১ মে, 'আন্তর্জাতিক চা দিবস' (International Tea Day) হিসেবে পালিত হয়। এই বিশেষ দিনটির লক্ষ্য চা শ্রমিকদের (Tea Workers) নিরাপদ কাজের পরিস্থিতি, ন্যায্য বাণিজ্য এবং চা উৎপাদনের উন্নতির জন্য একটি টেকসই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি করা।

'চা দিবস'-এ তারকাদের আর্জি

এই বিশেষ দিনে চা শ্রমিকদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন হিন্দি টেলিভিশনের একাধিক জনপ্রিয় মুখ। অসমের বন্যার (Assam Flood) কারণে সেখানের চা শ্রমিকদের দুর্ভোগ নিয়ে টিভি তারকারা উদ্বেগ প্রকাশ করলেন আজ। একইসঙ্গে নিজেদের জীবনে চায়ের তাৎপর্যও ভাগ করে নেন।

হিন্দি ধারাবাহিক 'ভাবিজি ঘর পর হ্যায়'-এর জনপ্রিয় মুখ অভিনেত্রী শুভাঙ্গী আত্রে (Shubhangi Atre)। তিনি বলেন, 'প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে আমার নিত্যদিনের সঙ্গী চা এবং এই সঙ্গ আমি খুবই উপভোগ করি। আমি দিনের শুরু ও শেষ দুইই চায়ে চুমুক দিয়ে করি। আমি বিশ্বাস করি আমাদের সকলের অন্তত দিনের কাজ করার জন্য এই পানীয়টি প্রয়োজন। একইসঙ্গে সকলের কাজে আমার অনুরোধ, তাঁরা যেন অসমের চা শ্রমিকদের কথা একটু ভাবেন, যাঁরা আপাতত বন্যার সঙ্গে লড়াই করছেন। তাঁদের স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করুন।'

অন্যদিকে একতা কপূরের 'যোধা আকবর' খ্যাত অভিনেতা রবি ভাটিয়া (Ravi Bhatia) লেখেন, 'আমি চা খেতে খুবই ভালবাসি, বিশেষত যখনই খুব দুঃখে থাকি বা মুড স্যুইং হয়। আমার এখনও মনে আছে আমার বন্ধুরা দুঃখ পেলে বা রেগে গেলে ঘনঘন ধূমপান করত। কিন্তু চা আমাকে ধূমপান বা অন্যান্য খারাপ অভ্যাস থেকে দূরে থাকতে সাহায্য করে। চা আমার রোজের জীবনের অঙ্গ হয়ে গেছে। অসমের বন্যার কারণে ক্ষতিগ্রস্ত চা শ্রমিকদের কথা পড়ে সত্যিই খারাপ লাগছে। আমার মনে হয় যে যেভাবে সম্ভব ওদের পাশে দাঁড়ানোটা আমাদের দায়িত্ব।'

আরও পড়ুন: Dhanush: মাদুরাইয়ের ওই দম্পতিকে বাবা-মা মানতে নারাজ ধনুশ, নিলেন পদক্ষেপ

টেলিভিশন তারকা দেবলীনা ভট্টাচার্য (Devoleena Bhattacharjee) বলেন, 'আমি চা-প্রেমী আর কেনই বা হব না। আমি তো চা বাগানের কোলে জন্মেছি, বড় হয়েছি। আমার এখনও মনে আছে আমার এলাকার আশেপাশের চা বাগান খুঁজে সময় কাটানো এবং মাঝে মাঝে আমার বন্ধুদের সঙ্গে চা শ্রমিকদের চা পাতা তুলতে সাহায্য করার কথা। এমনকী এখনও যখনই আমি অসমে আমার বাড়িতে ফিরি, চা-বাগানে সময় কাটাই।' তিনি আরও বলেন, 'অসমে এখন ভারী বৃষ্টির জন্য বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আমি নিত্যদিনের জিনিস দিয়ে ওদের সাহায্যের চেষ্টা করছি। আমি সকলকে অনুরোধ করছি যাতে প্রত্যেকে অসম সরকারকে চা শ্রমিকদের জন্য সাহায্য করে। 'বিগ বস'-এর বাড়িতে থেকে আমি চায়ের গুরুত্ব বুঝি। সেখানে চা নিয়ে ঝগড়ার কথা মনে আছে এখনও আমার।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Sonam Wangchuk: সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'
সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget