এক্সপ্লোর

Ipsita Mukherjee Birthday: 'তোমার সঙ্গে কাটানো প্রতিটা দিনই খুশির', জন্মদিনে অর্ণবকে বার্তা ঈপ্সিতার

আইনি মতে বিবাহবন্ধনে বাঁধা পড়ার পর, আজ তাঁর প্রথম জন্মদিন। বিশেষ মানুষের শুভেচ্ছা সবসময়েই বিশেষ। আজ অভিনেত্রী ঈপ্সিতা মুখোপাধ্যায়ের জন্মদিন।

কলকাতা: আইনি মতে বিবাহবন্ধনে বাঁধা পড়ার পর, আজ তাঁর প্রথম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর সহকর্মী, বন্ধুরা। কিন্তু বিশেষ মানুষের শুভেচ্ছা সবসময়েই বিশেষ। আজ অভিনেত্রী ঈপ্সিতা মুখোপাধ্যায়ের (Ipsita Mukherjee) জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় প্রিয় মানুষকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মিষ্টি ছবি পোস্ট করলেন অর্ণব বন্দ্যোপাধ্যায় (Arnab Banerjee)।

আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন অর্ণব। হলুদ পোশাকে পাশে দাঁড়িয়ে ঈপ্তিতা। তাঁকে জড়িয়ে রয়েছেন অর্ণব। দুজনের মুখেই মিষ্টি হাসি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে অর্ণব লেখেন, 'তোমায় শুভ জন্মদিন।' সঙ্গে এঁকে দেন হার্ট ও কেক ইমোজি। সঙ্গীর এই মিষ্টি শুভেচ্ছায় ঈপ্সিতার উত্তর। 'তোমার সঙ্গে কাটানো প্রতিটা দিনই শুভ, খুশির।'

আপাতত 'ধূলোকণা' ধারাবাহিকে কাজ করছেন ঈপ্সিতা। সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ধারাবাহিকের বন্ধু অনিন্দিতা, মানালি ও প্রীতি।

জানুয়ারি মাসের শেষের দিকের কথা। হঠাৎই সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি ভাগ করে নেন ঈপ্সিতা, তার পরের দিন অর্ণবও। তাঁদের প্রেমের গুঞ্জন শোনা যেত ইন্ড্রাস্ট্রিতে কান পাতলেই। সোশ্যাল মিডিয়ায় বিশেষ দিনে একসঙ্গে ছবিও ভাগ করে নিতেন তাঁরা। তবে জানুযারি মাসের ২৪ তারিখ আইনি বিয়ে সেরেছেন এই দুই টেলি তারকা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাগও করে নিয়েছেন তাঁরা। 

 

সোশ্যাল মিডিয়ায় আংটিবদলের ছবি ভাগ করে নিয়েছিলেন অর্ণব। সেখানে অর্ণব আর ঈপ্সিতার গলায় রজনীগন্ধার মালা, হাতে হিরের আংটি। আঙুলে জ্বলজ্বল করছে হিরের আংটি। যদিও হিরের সেই দ্যুতিকে ছাপিয়ে যাচ্ছে তাঁদের মুখের হাসি। ঈপ্সিতা মুখোপাধ্যায় (Ipsita Mukherjee) ও অর্ণব বন্দ্যোপাধ্যায় (Arnab Banerjee)। ভরাট চিকন কাজের পাঞ্জাবিতে সেজেছিলেন অর্ণব। লালের বদলে ঈপ্সিতাও বেছেছিলেন হালকা সোনালি শাড়ি, সঙ্গে হালকা সোনার গয়না। মাথার খোঁপা আর কপালের লাল টিপে তাঁর সাজ পরিপূর্ণ। সোশ্যাল মিডিয়ায় ছবিটি আপলোড করে ঈপ্সিতা লিখেছিলেন, 'মিস্টার ও মিসেস বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ভালোবাসা।' সেইসঙ্গে হ্যাশট্যাগে অভিনেত্রী জুড়ে দেন এনগেজড ও ম্যারেড শব্দই। আইনি বন্ধনে বাঁধল প্রেম, রেজিস্ট্রি সারলেন ঈপ্সিতা অর্ণব।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arnab Banerjee (@arnab29.09)

">

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget