এক্সপ্লোর

Sandhya Mukherjee : বেদ-উপনিষদ আর সুরে গীতশ্রীর পরলৌকিক ক্রিয়া করল 'শুভম অস্তু', কোন কোন গাওয়া হল

Sandhya Mukherjee : সেই অনুষ্ঠানের মধ্যে আসে সনাতনী মন্ত্র, সেই সঙ্গে বিবেকানন্দর দর্শন, থাকে রবীন্দ্রনাথের গান। সেই ভাবেই প্রণাম জানানো হল শিল্পীকে।

কলকাতা : এখনও ওই ঘরে যেন অনুরণিত হয় শিল্পীর কণ্ঠস্বর। তাঁর উপস্থিতি যেন জানান দেয় ঘরের প্রতিটি কোণায়। সেই ঘর। সেই খাট। সেই তানপুরাখানি। শিল্পীর ছবিতে রজনীগন্ধার মালা। চারিদিকে সুঘ্রাণ। রয়েছে বড় প্রিয় তাঁর রেডিওখানিও। তিনি যেন এখনও আছেন, সেখানেই। পরলৌকিক ক্রিয়া সম্পন্ন হয়ে গেল  গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের। গতে বাঁধা শ্রাদ্ধের মন্ত্রে নয়, শিল্পীর আত্মাকে শান্তি দিতে হল রবীন্দ্রগান, বেদ-উপনিষদে শ্রদ্ধাজ্ঞাপন। পৌরহিত্যে ড. নন্দিনী ভৌমিক ও তাঁর শুভম অস্তু (Shubham Astu ) । 

১৫ ফেব্রুয়ারি ২০২২। সন্ধে নাগাদ এসেছিল খবরটা। প্রয়াত সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee ) । থমকে গিয়েছিল বাংলা। শুধু মুখোপাধ্যায় পরিবারের কাছে নয়, সেই দিন স্বজন হারিয়েছিল তাঁর আপামোর সঙ্গীতপ্রেমী বাঙালি। তারপর কেটে গেল বেশ কয়েকটি দিন। এল নিয়ম মাফিক শ্রাদ্ধানুষ্ঠানের দিন। নাহ্, সঙ্গীতের পূজারী এই মানুষটিকে শ্রদ্ধা জানানো কি আর শুধু মন্ত্র-তন্ত্রতে হয়, তাঁর আত্মাকে শান্তি দিতে পারে তো সঙ্গীতই। সেই ভাবনা থেকেই সম্ভবত নন্দিনী ভৌমিক ও শুভম অস্তুকে অনুরোধ জানিয়েছিলেন শিল্পী-কন্যা সৌমি। ' তাঁর অনুরোধ পেয়ে মনে হচ্ছিল, বিরাট এক সম্মান পেলাম। ' গীতশ্রীর শ্রদ্ধাজ্ঞাপন হল, বেদমন্ত্রে, উপনিষদ উচ্চারণে ও রবীন্দ্রগানে। 'আগুনের পরশমণি'তে শ্রদ্ধা নিবেদন করা হল শিল্পীকে।

এবিপি লাইভকে দেওয়া ফোনালাপে নন্দিনী ভৌমিক ( Nandini Bhowmik) জানালেন, তাঁদের শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের একটি নির্দিষ্ট ধারা আছে। সেই অনুষ্ঠানের মধ্যে আসে সনাতনী মন্ত্র, সেই সঙ্গে বিবেকানন্দর দর্শন, থাকে রবীন্দ্রনাথের গান। সেই ভাবেই প্রণাম জানানো হল শিল্পীকে। প্রায় ১০ টি গান থাকে এই নিবেদনে। নন্দিনী ভৌমিক জানালেন,  ' আমাদের বিশ্বাস, মৃত্যুর পর চলে যায় দেহ। কিন্তু আত্মা তো অবিনশ্বর। সেই প্রসঙ্গেই আসে রবীন্দ্রগান ' আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে' । অনুষ্ঠানের মধ্যে আছে যজ্ঞও। সেই অগ্নি প্রজ্বলনের সময় আসে, আগুনের পরশমণি। রবি ঠাকুরের গান থেকে উপনিষদ, সবেতেই রয়েছে কালোকে ঘুচিয়ে দিয়ে আলোর পথে যাত্রা করার বার্তা। সেই প্রসঙ্গেই আসে গান, আমার মুক্তি আলোয় আলোয়। যেখানে বলে হয়েছে ... বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বহ্নি জ্বালা' 

গীতশ্রীর শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন বহু মানুষ। কিন্তু সবাই নীরবতা বজায় রাখেন। অপূর্ব এক শান্তির পরিবেশ তৈরি হয়। 'যে মানুষটির সঙ্গীত আমাদের কৈশোর, যৌবন থেকে প্রৌঢ়ত্ব - সবকালকেই সমৃদ্ধ করেছে, তাঁকে শ্রদ্ধা নিবেদন তো বিশাল সৌভাগ্যের' জানালেন নন্দিনী ভৌমিক। 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Anandapur Assault Case: আনন্দপুরের বহুতলে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
আনন্দপুরের বহুতলে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
Bangladesh News: বাংলাদেশে একই পরিবারের ৪ জন খুন, বাড়ি থেকে উদ্ধার দেহ, গ্রেফতার ২
Bangladesh News: বাংলাদেশে একই পরিবারের ৪ জন খুন, বাড়ি থেকে উদ্ধার দেহ, গ্রেফতার ২
News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
Kunal Ghosh on Agnimitra Paul Park Street Incident: ধমক দিয়েছিলেন অগ্নিমিত্রা, সেই ফুটপাতনিবাসী মহিলার সঙ্গে দেখা করে মানবিকতার বার্তা কুণালের
ধমক দিয়েছিলেন অগ্নিমিত্রা, সেই ফুটপাতনিবাসী মহিলার সঙ্গে দেখা করে মানবিকতার বার্তা কুণালের

ভিডিও

Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! উঠল তোলাবাজির অভিযোগ
Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! গোষ্ঠীকোন্দলের জেরে রাতবিরেতে উত্তেজনা
CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget