এক্সপ্লোর

মুখে হাসি, খোশমেজাজে ‘আংরেজি মিডিয়াম’-এর শ্যুটিং সেটে প্রত্যাবর্তন ইরফানের

দীর্ঘ অসুস্থতা কাটিয়ে আবার রুপোলি পর্দায় ফিরছেন ইরফান খান। খুব শীঘ্রই আসতে চলেছে তাঁর নতুন ছবি ‘আংরেজি মিডিয়াম’। ছবির পরিচালক হোমি আদাজানিয়া সম্প্রতি শ্যুটিংয়ের সেট থেকে শেয়ার করেছেন ইরফান খানের একটি ছবি। ছবিতে বেশ খোশমেজাজেই দেখা যাচ্ছে ৫২ বছরের অভিনেতাকে।

মুম্বই: দীর্ঘ অসুস্থতা কাটিয়ে আবার রুপোলি পর্দায় ফিরছেন ইরফান খান। খুব শীঘ্রই আসতে চলেছে তাঁর নতুন ছবি ‘আংরেজি মিডিয়াম’। ছবির পরিচালক হোমি আদাজানিয়া সম্প্রতি শ্যুটিংয়ের সেট থেকে শেয়ার করেছেন ইরফান খানের একটি ছবি। ছবিতে বেশ খোশমেজাজেই দেখা যাচ্ছে ৫২ বছরের অভিনেতাকে। ‘আংরেজি মিডিয়াম’ ছবিতে ইরফানের চরিত্রের নাম ‘ছম্পক’। ছবিতে শ্যুটিংয়ের মাঝে একটি স্কুটারে বসেই হাসতে দেখা যায় ইরফানকে, আর সঙ্গে রয়েছেন পরিচালক স্বয়ং। ছবির সঙ্গে পরিচালক লেখেন, ‘জীবনকে অনেকটা বেশী ভালো লাগে তখন, যখন একটু হাসা যায়।’ সঙ্গে তিনি ইরফানের অভিনয় ক্ষমতারও প্রশংসা করেছেন।
View this post on Instagram

Life is better when you’re laughing ... Okay 🙄... Actually I’m just cracking a really f@#k all joke and @irrfan is a really fab actor. #laughingtillyourbellyhurts everyday 😊😂 #shootlife #angrezimedium #champakmithaiwala @maddockfilms

A post shared by Homi Adajania (@homster) on

এর আগে 'ককটেল' বা 'ফাইন্ডিং ফানি'-র মতো ছবির পরিচালনা করেছেন হোমি আদাজানিয়া। লন্ডনে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন ইরফান। বিরল নিউরোডক্রিন টিউমারে আক্রান্ত ছিলেন তিনি। সুস্থ হয়ে ফিরে আসার পর ‘আংরেজি মিডিয়াম’-এর হাত ধরেই আবার সিনেমায় ফিরছেন ইরফান। ছবিতে ইরফান ছাড়াও রয়েছেন করিনা কাপূর, রাফিকা মদন। ছবির শ্যুটিং হচ্ছে উদয়পুরে। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ছবির সেট থেকে নিজের একটি ছবি শেয়ার করেন ইরফান। একজন মিষ্টি বিক্রেতার চরিত্র করছেন তিনি। ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘হিন্দি মিডিয়াম’ ছবিটির সিক্যুয়াল এই ‘আংরেজি মিডিয়াম’। ছবিটি প্রযোজনা করছেন দীনেশ বিজন। উদয়পুর ছাড়াও লন্ডনে হবে এই ছবির শ্যুটিং। ইরফানের প্রত্যাবর্তনে খুশি তাঁর ভক্ত থেরে শুরু করে গোটা বলিউড।

সেরা শিরোনাম

Rajesh Sharma: 'বাড়ছে ইনফেকশন, ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়লে...', গুরুতর হচ্ছে রাজেশ শর্মার অবস্থা! এমন কী ঘটেছিল শ্যুটিং ফ্লোরে?
'বাড়ছে ইনফেকশন, ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়লে...', গুরুতর হচ্ছে রাজেশ শর্মার অবস্থা! এমন কী ঘটেছিল শ্যুটিং ফ্লোরে?
Prithvi Shaw Marriage: বাগদান ভাঙছে পৃথ্বী শয়ের? জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট বাগদত্তা আকৃতির!
বাগদান ভাঙছে পৃথ্বী শয়ের? জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট বাগদত্তা আকৃতির!
Sourav Ganguly: সৌরভের জন্মদিনে 'সেরা উপহার'-টি দিলেন রাজকুমার রাও! সেটা কী?
সৌরভের জন্মদিনে 'সেরা উপহার'-টি দিলেন রাজকুমার রাও! সেটা কী?
Mumbai Rain : পিরিয়ড চলছিল, বাথরুমে যেতে পারিনি! ৯ ঘণ্টা যানজটে আটকে ভয়াবহ অভিজ্ঞতা জনপ্রিয় অভিনেত্রীর
পিরিয়ড চলছিল, বাথরুমে যেতে পারিনি! ৯ ঘণ্টা যানজটে আটকে ভয়াবহ অভিজ্ঞতা জনপ্রিয় অভিনেত্রীর

ভিডিও

Baruipur News |
Baruipur News |
Baruipur News |
Baruipur Incident News | তদন্ত মুখ্যমন্ত্রী করতে দিয়েছে, যেই হোক তাঁর বিরুদ্ধে ব্যবস্থা হবে
Baruipur Incident News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget